Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বিশ্বকাপে নিজেদের সেরা উদ্বোধনী জুটি গড়ার পর বিপদে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
19 October, 2023, 03:45 pm
Last modified: 19 October, 2023, 05:11 pm

Related News

  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি

বিশ্বকাপে নিজেদের সেরা উদ্বোধনী জুটি গড়ার পর বিপদে বাংলাদেশ

বিনা উইকেট ৯২ থেকে ১৩৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ তাওহিদ হৃদয়ের ব্যাটে চাপ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় তারা।
টিবিএস রিপোর্ট
19 October, 2023, 03:45 pm
Last modified: 19 October, 2023, 05:11 pm

ভারতীয় পেসারদের শুরু তোপ সামলে দারুণ ব্যাটিং করেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। তাদের ব্যাটে বিনা উইকেটে ৯৩ রান তোলে বাংলাদেশ, যা বিশ্বকাপে তাদের সেরা উদ্বোধনী জুটি। বিশ্বকাপে বাংলাদেশের আগের সেরা ‍উদ্বোধনী জুটি মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন বিদ্যুতের, ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৬৯ রান যোগ করেন তারা। 

দীর্ঘদিন পর এই জুটি পেরিয়ে যাওয়ার দিন বড় সংগ্রহের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু ৫১ রান করা তানজিদ তামিমের বিদায়ের পর এলোমেলো হয়ে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। দুই ভারতীয় স্পিনার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তোপ দাগেন পেসার মোহাম্মদ সিরাজও। একে একে ফিরে যান নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। বিনা উইকেট ৯২ থেকে ১৩৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এর মধ্যে কেবল লিটন রানের দেখা পেয়েছেন, ডানহাতি এই ওপেনার ৮২ বলে ৭টি চারে ৬৬ রান করেন। 

অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ তাওহিদ হৃদয়ের ব্যাটে চাপ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় বাংলাদেশ। ৩৩ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৬১ রান। মুশফিক ১৭ ও হৃদয় ১২ রানে ব্যাটিং করছেন।  

দারুণ হাফ সেঞ্চুরির পর থামলেন তানজিদ তামিম

শুরুতে রান তুলতে সংগ্রাম করতে হয় তানজিদ হাসান তামিমকে। ভারতের পেসারদের বিপক্ষে ঠিকভাবে ব্যাটে-বলই করাতে পারছিলেন না বাংলাদেশের তরুণ এই ওপেনার। কিন্তু একটু সময় নিয়ে উইকেটে থিতু হয়ে অসধারণ ব্যাটিং করলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। গত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হওয়া তানজিদ তুলে নিলেন ওয়ানডেতে নিজের প্রথম হাফ সেঞ্চুরি, স্বভাবতই বিশ্বকাপেও এটা তার প্রথম ৫০। 

যদিও তার ইনিংস আর বড় হয়নি। ৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা বাংলাদেশ ওপেনার ৪৩ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫১ রান করে ভারতীয় চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের শিকারে পরিণত হন। একই ইনিংসে দুই রূপে দেখা গেল তাকে। শুরুতে এলেমেলো লাগলেও সময় নিয়ে থিতু হয়ে পরে বুমরাহ, শার্দুলদের মতো বোলারদের বলে ছক্কা মারেন তানজিদ। 

তার বিদায়ে উইকেটে গেছেন সাকিব আল হাসানের অবর্তমানে নেতৃত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত। লিটন ও তার ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ। ১৭ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৯৮ রান। লিটন ৪১ ও শান্ত ৩ রানে ব্যাটিং করছেন। 

বিনা উইকেট ৮০ ছাড়িয়ে বাংলাদেশ

শুরুতে ভারতের দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের বিপক্ষে রান তুলতে ভুগতে হয় বাংলাদেশের ওপেনারদের। ৫ ওভার পর্যন্ত অতি সাবধানী ব্যাটিং করেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। এরপর দাপুটে ব্যাটিংয়ে ক্রমেই রান তোলার গতি বাড়াতে শুরু করেন এ দুজন।

উইকেটে থিতু হয়ে যাওয়া বাংলাদেশের এই দুই ওপেনার অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন। তাদের ব্যাটে উড়ন্ত সূচনা পাওয়া বাংলাদেশ ১৩ ওভারে বিনা উইকেট ৮২ রান তুলেছে। লিটন ৪১ বলে ৩৫ ও তরুণ ব্যাটসম্যান ৩৭ বলে ৪৪ রানে ব্যাটিং করছেন।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net