Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
টেকনাফে 'বন্দুকযুদ্ধে' ডাকাত-ইয়াবা কারবারিসহ নিহত ৪

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
03 August, 2019, 12:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • শাহজালাল বিমানবন্দর থেকে ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার
  • আধিপত্য নিয়ে দ্বন্দ্বে ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া খুন, অস্ত্রসহ গ্রেপ্তার ২
  • যশোরে মাদক অভিযানে সিআইডি'র উপর হামলা, আহত ৪

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' ডাকাত-ইয়াবা কারবারিসহ নিহত ৪

৩ আগস্ট ভোররাত সাড়ে তিনটায় টেকনাফ উপজেলার নুরুল্লার ঘোনা নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে
টিবিএস রিপোর্ট
03 August, 2019, 12:10 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

কক্সবাজার জেলার টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধের' ঘটনায় তিনজন ডাকাত ও এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন। 

আজ (৩ আগস্ট) ভোররাত সাড়ে তিনটায় উপজেলার নুরুল্লার ঘোনা নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে সাতটি দেশীয় তৈরি অস্ত্র, পাঁচটি কিরিচ ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, টেকনাফের রোহিঙ্গা ডাকাত সর্দার আব্দুল হাকিমের সহযোগী মো. জুনায়েদ, মো. আইয়ুব ও মেহেদী এবং মাদারীপুরের কালকিনি এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে মাদক চোরাকারবারি ইমরান মোল্লা (২৭)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ১০/১৫ জনের একটি ডাকাতদল, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতের মৃতদেহ পাওয়া যায়।

এ বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে আহত হন পুলিশের ৪ কর্মকর্তা। তারা হলেন - অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ান, পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া, এএসআই সজিব ও কনস্টেবল মেহেদী।            

প্রদীপ কুমার আরও জানান, অপর বন্দুকযুদ্ধটি হয় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে বাহারছড়ার দরগাহছড়া এলাকায়। এতে মাদক চোরাকারবারি ইমরান মোল্লা নিহত হন।

সেখান থেকে দুইজন মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এরা হলো, নোয়াখালীর সাইফুদ্দিন শাহিন (৩৮) ও টেকনাফের মো. সিদ্দিক (২৭)।

পুলিশ নিহত সকলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ দুটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

Related Topics

বাংলাদেশ

বন্দুকযুদ্ধ / ডাকাত / মাদক চোরাকারবারি / ইয়াবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • শাহজালাল বিমানবন্দর থেকে ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার
  • আধিপত্য নিয়ে দ্বন্দ্বে ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া খুন, অস্ত্রসহ গ্রেপ্তার ২
  • যশোরে মাদক অভিযানে সিআইডি'র উপর হামলা, আহত ৪

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net