Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
আধিপত্য নিয়ে দ্বন্দ্বে ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া খুন, অস্ত্রসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2025, 06:05 pm
Last modified: 10 November, 2025, 06:09 pm

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

আধিপত্য নিয়ে দ্বন্দ্বে ব্রাহ্মণবাড়িয়ায় জোড়া খুন, অস্ত্রসহ গ্রেপ্তার ২

গত ১ নভেম্বর বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজার সংলগ্ন একটি রেস্তোরাঁয় বসে খাবার খাওয়ার সময় স্থানীয় নূরজাহানপুর গ্রামের বাসিন্দা শিপন মিয়া (৩৮)-কে লক্ষ্য করে গুলি চালায় রিফাত। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শিপন এবং রেস্তোরাঁর কর্মচারী ইয়াছিন (২০) মারা যান। এছাড়া গুলিবিদ্ধ হন নূর আলম নামে আরও একজন।
টিবিএস রিপোর্ট
10 November, 2025, 06:05 pm
Last modified: 10 November, 2025, 06:09 pm
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত রিফাত আহমেদ (২৫) ও তার সহযোগী লিমান মিয়াকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং সাত রাউন্ড গুলি পাওয়া যায়।

সোমবার (১০ নভেম্বর) ভোররাতে জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর এবং নবীনগর উপজেলার থোল্লাকান্দি এলাকায় পৃথক অভিযান চালিয়ে র‌্যাব-৯ এর সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার হওয়া রিফাত নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের মোস্তাক আহমেদের ছেলে এবং লিমান একই গ্রামের সেলিম মিয়ার ছেলে। সোমবার বিকেলে র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মো. নূরনবী।

এর আগে গত ১ নভেম্বর বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজার সংলগ্ন একটি রেস্তোরাঁয় বসে খাবার খাওয়ার সময় স্থানীয় নূরজাহানপুর গ্রামের বাসিন্দা শিপন মিয়া (৩৮)-কে লক্ষ্য করে গুলি চালায় রিফাত। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শিপন এবং রেস্তোরাঁর কর্মচারী ইয়াছিন (২০) মারা যান। এছাড়া গুলিবিদ্ধ হন নূর আলম নামে আরও একজন।

পুলিশ জানায়, শিপন এবং রিফাত দুইজনই ডাকাতির সঙ্গে জড়িত। আধিপত্য বিস্তার নিয়ে দুই ডাকাত বাহিনীর মধ্যে বিরোধ চলছিল।

র‌্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, রিফাতের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে- বেশিরভাগই ডাকাতির। আধিপত্য নিয়ে বিরোধের জেরেই শিপনকে লক্ষ্য করে গুলি চালায় সে। তাকে উজানচরের খোসকান্দি এলাকায় তার মামার বাড়ি থেকে গ্রেপ্তারের পর, তার তথ্যমতে সহযোগী লিমানকে নবীনগর উপজেলার থোল্লাকান্দি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর লিমানের তথ্যমতে তার ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / খুন / গ্রেপ্তার / ডাকাত / অস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • শিশু ধর্ষণ ঠেকাতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়: রুমিন ফারহানা
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net