Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
‘জানুয়ারি থেকে আর অস্তিত্ব থাকছে না নাগর্নো-কারাবাখের’

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 September, 2023, 12:25 pm
Last modified: 29 September, 2023, 12:44 pm

Related News

  • নাগরনো-কারাবাখ: শত বছরে থামলো যে লড়াই
  • কারাবাখে আজারবাইজানের জয়, মস্কোর মধ্যস্ততায় শান্তিচুক্তি স্বাক্ষরিত
  • কারাবাখের দ্বিতীয় বৃহত্তম নগরী দখলের কথা জানালো আজারবাইজান
  • কারাবাখ যুদ্ধ বন্ধে ‘যৌথ প্রচেষ্টা’ চালানোর আহ্বান পুতিন ও এরদোয়ানের
  • নাগার্নো-কারাবাখ যুদ্ধ: আজারবাইজানকে লড়াই চালিয়ে যেতে বললেন এরদোয়ান

‘জানুয়ারি থেকে আর অস্তিত্ব থাকছে না নাগর্নো-কারাবাখের’

সামভেল শাহরামানিয়ান বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জানান, ১ জানুয়ারি থেকে প্রজাতন্ত্রটির সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে দেওয়ার আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
টিবিএস ডেস্ক
29 September, 2023, 12:25 pm
Last modified: 29 September, 2023, 12:44 pm
নাগর্নো-কারাবাখ থেকে পালিয়ে আসা আর্মেনিয়ানরা/ ছবি- এপি

২০২৪ সালের জানুয়ারি থেকে আর অস্তিত্ব থাকছে না স্ব-ঘোষিত প্রজাতন্ত্র নাগর্নো-কারাবাখের। প্রজাতন্ত্রের নেতা সামভেল শাহরামানিয়ান জানিয়েছেন এ তথ্য। খবর বিবিসির।

সামভেল শাহরামানিয়ান বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জানান, ১ জানুয়ারি থেকে প্রজাতন্ত্রটির সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে দেওয়ার আদেশে স্বাক্ষর করেছেন তিনি।

যে অঞ্চলটি তিন দশক ধরে আর্মেনিয়দের নিয়ন্ত্রণে ছিল; সেটিও গত সপ্তাহে আজারবাইজান দখল করে নেয়।

নাগর্নো-কারাবাখে বসবাসরত জাতিগত আর্মেনিয়ানের অর্ধেকেরও বেশি এ অঞ্চল ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

এই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। কিন্তু ১৯৯০ এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এর নিয়ন্ত্রণ নেয় আর্মেনিয়া।

শাহরামানিয়ান বলেন, প্রজাতন্ত্রটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে "জনগণের শারীরিক সুরক্ষা এবং তাদের স্বার্থ নিশ্চিতের লক্ষ্যে।"

তিনি আজারবাইজানের চুক্তির উল্লেখ করে আরও বলেন, এ অঞ্চলের "অধিবাসীরা বিনামূল্যে, নিজ ইচ্ছায় এবং বাধাহীনভাবে ভ্রমণ করতে পারবে।"

তিনি নাগর্নো-কারাবাখে অবস্থান করা বা এর বাইরে থাকা অধিবাসীদেরকে আজারবাইজানের সাথে 'পুনঃএকত্রিত হওয়ার শর্তগুলো' নিয়ে জানতে উৎসাহিত করেছেন। এ নিয়ে বাকু ও কারাবাখ কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, তার মতে, সামনের দিনে নাগর্নো-কারাবাখে আর কোনো আর্মেনিয় অবশিষ্ট থাকবে না।

গত বছরের ডিসেম্বরে কারাবাখ ছিটমহলের একটি গুরুত্বপূর্ণ রুট অবরোধ করে আজারবাইজান। এরপরই নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দেয়।

এরপর সেপ্টেম্বরে ২৪ ঘণ্টার একটি সামরিক অভিযান চালায় আজারবাইজান। একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় সে যুদ্ধ।

কিন্তু এই অঞ্চলে বসবাসরত প্রায় ১ লাখ ২০ হাজার জাতিগত আর্মেনিয়দের মধ্যে অনেকেই আশঙ্কা করেন, নাগর্নো-কারাবাখে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এ ঘটনার পর পাশিনিয়ান বলেন, এই অঞ্চলে 'জাতিগত নিধন' চলছে।

মানচিত্রে আজারবাইজান, আর্মেনিয়া ও নাগর্নো-কারাবাখের অবস্থান/ ছবি- আল জাজিরা

বৃহস্পতিবার তিনি বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান।

এদিকে, কারাবাখের স্থানীয় জনগণের প্রতি আজারবাইজানের আচরণ পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক দলকে অনুমতি দিতে দেশটিকে চাপ দিচ্ছে পশ্চিমা সরকারগুলো। কিন্তু এখনও তাদেরকে প্রবেশাধিকার দেওয়া হয়নি।

এদিকে, আজারবাইজানীয় কর্তৃপক্ষের মতে, ছিটমহলের একজন প্রাক্তন নেতার বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়ন সহ বেশ কয়েকটি অপরাধের অভিযোগ আনা হয়েছে।

২০২২ সালের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সরকারের নেতৃত্ব দানকারী রুবেন ভারদানিয়ানকে বুধবার আর্মেনিয়া যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এই সপ্তাহের শুরুতে আজারবাইজানের এক সরকারি সূত্র এজেন্স ফ্রান্স প্রেস নিউজ এজেন্সিকে জানায়, 'কারাবাখে অস্ত্র জমা দেওয়া আর্মেনিয়ান যোদ্ধাদের উদ্দেশ্যে সাধারণ ক্ষমা' ঘোষণা করতে চায় তারা। কিন্তু, কেউ 'যুদ্ধাপরাধ' করলে তাকে অবশ্যই হস্তান্তর করতে হবে।

ভারদানিয়ানকে প্রাক-ট্রায়ালে আটকে রাখা হয়েছে। আগামী কয়েক মাস তিনি সেখানেই থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, নাগর্নো-কারাবাখ থেকে পালিয়ে আসা আর্মেনিয়ানদের স্বতঃপ্রণোদিত হয়ে আশ্রয় দিচ্ছে আর্মেনিয়ার কর্তৃপক্ষ।

বেশ কয়েকদিন ধরেই কারাবাখ থেকে আর্মেনিয়ার পথে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। সীমান্ত নিকটবর্তী গোরিস শহরে আর্মেনিয়দের জন্য সহায়তা আরও জোরালো করা হয়েছে।

এছাড়া, স্থানীয় হোটেলগুলোও শরণার্থীদের সহায়তায় বিনামূল্যে রুম অফার করছে। আর্মেনিয়রা সামাজিক মাধ্যমে পোস্ট করে সারাদেশে শরণার্থীদের আবাসনের প্রস্তাব দিচ্ছে।
 

 

Related Topics

টপ নিউজ

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ / নাগার্নো-কারাবাখ যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • নাগরনো-কারাবাখ: শত বছরে থামলো যে লড়াই
  • কারাবাখে আজারবাইজানের জয়, মস্কোর মধ্যস্ততায় শান্তিচুক্তি স্বাক্ষরিত
  • কারাবাখের দ্বিতীয় বৃহত্তম নগরী দখলের কথা জানালো আজারবাইজান
  • কারাবাখ যুদ্ধ বন্ধে ‘যৌথ প্রচেষ্টা’ চালানোর আহ্বান পুতিন ও এরদোয়ানের
  • নাগার্নো-কারাবাখ যুদ্ধ: আজারবাইজানকে লড়াই চালিয়ে যেতে বললেন এরদোয়ান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net