Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
রওশন এরশাদের অসুস্থতার সুযোগে কিছু লোক তার সইয়ে কাগজ তৈরি করছে: জিএম কাদের

বাংলাদেশ

ইউএনবি
24 August, 2023, 12:20 pm
Last modified: 24 August, 2023, 12:52 pm

Related News

  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ
  • গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান, সংবিধানবিরোধী বললেন জিএম কাদের

রওশন এরশাদের অসুস্থতার সুযোগে কিছু লোক তার সইয়ে কাগজ তৈরি করছে: জিএম কাদের

“আমি তার সঙ্গে কখনও বিরোধ করিনি এবং আমাদের এখনও কোনো বিরোধ নেই। রওশন এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে কিছু লোক তার সইয়ে কাগজ তৈরি করছে। অনেক বিবৃতি দেওয়া হচ্ছে, এবং আমার জানামতে, তিনি ইচ্ছা করে সেসব বিবৃতি দিচ্ছেন না,” বলেন তিনি।
ইউএনবি
24 August, 2023, 12:20 pm
Last modified: 24 August, 2023, 12:52 pm
ছবি: ইউএনবি

রওশন এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে কিছু লোক তার সইয়ে কাগজ তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রওশন এরশাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "রওশন এরশাদ আমাদের ভাবী, তিনি আমাদের বড় ভাইয়ের স্ত্রী। ছোটবেলা থেকেই আমরা আমাদের বড় ভাইকে বাবার মতো ভাবতাম, একইভাবে রওশন এরশাদকে আমরা ছোটবেলা থেকেই মাতৃতুল্য ভাবতাম।"

"আমি তার সঙ্গে কখনও বিরোধ করিনি এবং আমাদের এখনও কোনো বিরোধ নেই। রওশন এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে কিছু লোক তার সইয়ে কাগজ তৈরি করছে। অনেক বিবৃতি দেওয়া হচ্ছে, এবং আমার জানামতে, তিনি ইচ্ছা করে সেসব বিবৃতি দিচ্ছেন না," ভারত সফর শেষে বুধবার দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কিছু লোক জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জিএম কাদের।

পার্টির চেয়ারম্যান বলেন, "জাতীয় পার্টি যাতে শক্ত হয়ে দাঁড়াতে না পারে সেজন্য আমাদের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে। তারা প্রমাণ করতে চায় জাতীয় পার্টির শক্তি নেই, দলে ঐক্য নেই। ষড়যন্ত্রকারীরা দল নিয়ে নেতা-কর্মী ও দেশবাসীর মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।"

জিএম কাদের বলেন, "আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই। আমি মনে করি যারা এটা করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।"

পরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "ষড়যন্ত্রকারীরা আমাদের বন্ধু নয়, তারা আমাদের দুর্বল করতে চায়।"

এদিকে, তার ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ভারত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সাংবাদিকদের তিনি বলেন, "ভারত সরকারের আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। আমরা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আলোচনা করেছি।"

বৈঠকে দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

জিএম কাদের বলেন, "ভারত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচনের আগে ও পরে কোনো সহিংসতা না হলে তারা খুশি হবে। এ দেশে ভারতের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে, তাই তারা এখানে শান্তিপূর্ণ নির্বাচনের আশা করছেন।"

বাংলাদেশের প্রধান দলগুলোর মধ্যে রাজনৈতিক অচলাবস্থার বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ভারত

এটাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে।

তিনি বলেন, "তবে তারা চায় আমরা যেন সংলাপের মাধ্যমে সংকটের সমাধান করি।"

Related Topics

টপ নিউজ

জিএম কাদের / জাতীয় পার্টি / রওশন এরশাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ১৯৯ আসনে প্রার্থী দিয়েও এক শতাংশ ভোট পায়নি জাতীয় পার্টি, জামানত হারিয়েছেন শীর্ষ নেতারা
  • বাংলাদেশের রাজনীতিতে কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জাতীয় পার্টি?
  • রংপুরে জামায়াতের কাছে 'লন্ডভন্ড' জাতীয় পার্টি; জিতেনি একটি আসনও
  • রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ
  • গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান, সংবিধানবিরোধী বললেন জিএম কাদের

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net