Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
খুব ইন্টারেস্টিং সময়ে বাংলাদেশে এসেছি: ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 August, 2023, 04:30 pm
Last modified: 03 August, 2023, 04:32 pm

Related News

  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

খুব ইন্টারেস্টিং সময়ে বাংলাদেশে এসেছি: ব্রিটিশ হাইকমিশনার

টিবিএস রিপোর্ট
03 August, 2023, 04:30 pm
Last modified: 03 August, 2023, 04:32 pm

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, তিনি 'খুব ইন্টারেস্টিং সময়ে' বাংলাদেশে যোগ দিয়েছেন। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) আইনমন্ত্রী আনিসুল হক সারাহ কুকের বরাত দিয়ে এ কথা বলেন। এদিন বিকালে সারাহ কুক সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। 

আইনমন্ত্রী বলেন, 'সারাহ কুক বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার পরে এটাই আমার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। তিনি যখন এখানে ডিএফআইডির প্রধান ছিলেন, তখন আমার সাথে তার পরিচয় ছিল। এটা রুটিন, তিনি যখন দায়িত্ব গ্রহণ করেছেন সকলের সাথেই দেখা করবেন। সে অনুযায়ী আমার সাথে তিনি দেখা করেছন।'

আনিসুল হক আরও বলেন, 'বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে যেটা তার (সারাহ কুকের) আগের এরিয়া ছিল, সেটা নিয়ে আলোচনা করেছি। তিনি নিজে বাংলাদেশে ফিরে আসতে পেরে অত্যন্ত খুশি বলে জানিয়েছেন। সারাহ কুক বলেছেন যে, তিনি বাংলাদেশের যে উন্নয়ন তখন হয়েছিল, সেই উন্নয়নের দিকে তিনি লক্ষ রাখবেন।'

বাংলাদেশের আইনি অবকাঠামোর অনেক কিছুই ব্রিটিশ আইনের উপর নির্ভরশীল উল্লেখ করে মন্ত্রী বলেন, 'এখন আইনের ক্ষেত্রে অনেক রকম উন্নয়ন হয়েছে এবং এটা আরও কীভাবে উন্নতি করা যায়, সে ব্যাপারে আমরা দুজন আলাপ-আলোচনা করেছি। আমি বিশেষভাবে আমাদের জুডিশিয়াল অফিসার ও আইনজীবীদের প্রশিক্ষণের ব্যাপারে আলেচনা করেছি।'

তারেক রহমানের সাজা এবং তাকে দেশে ফেরানোর বিষয়ে হাই কমিশনারের সাথে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, 'কোনো আলোচনা হয়নি।'

পররাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী বলেছেন, তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। এ তথ্য জানানো হলে আইনমন্ত্রী বলেন, 'আমি তথ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলাপ করে নিই, এরপর আপনাদের কাছে ফিরে আসব।'

নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, 'নির্বাচন নিয়ে আমার সঙ্গে সেভাবে কথা হয়নি। উনি আমাকে শুধু এ কথাই বলেছেন, আমি খুব ইন্টারেস্টিং সময়ে বাংলাদেশে এসেছি। আর আমি বলেছি, হ্যাঁ। এখন কমবেশি আমাদের ফোকাস হচ্ছে নির্বাচন এবং আমরা একটা সুষ্ঠু, অবাধ ও ভায়োলেন্স-ফ্রি নির্বাচন করার ব্যাপারে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ।'
 
Related Topics

টপ নিউজ

ব্রিটিশ হাই কমিশনার / আইনমন্ত্রী আনিসুল হক / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net