Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
জুয়ায় ৫ কোটি রুপি জিতে আরও টাকার লোভে ৫৮ কোটি রুপি খোয়ালেন ব্যবসায়ী

অফবিট

হিন্দুস্তান টাইমস
23 July, 2023, 04:35 pm
Last modified: 23 July, 2023, 04:36 pm

Related News

  • এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা
  • বদলি ও পদোন্নতি বাণিজ্যের নামে প্রতারণা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
  • অনলাইনে জুয়া ও অর্থ পাচার: গ্রেপ্তার ৫ চীনা নাগরিক ফের দুই দিনের রিমান্ডে
  • অনলাইন জুয়ার টাকা চীনে পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন ২ দিনের রিমান্ডে
  • কম্বোডিয়ায় মানবপাচার: চাকরির প্রলোভনে নিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি, নির্যাতন; মুক্তি মেলে পণ দিয়ে

জুয়ায় ৫ কোটি রুপি জিতে আরও টাকার লোভে ৫৮ কোটি রুপি খোয়ালেন ব্যবসায়ী

হিন্দুস্তান টাইমস
23 July, 2023, 04:35 pm
Last modified: 23 July, 2023, 04:36 pm
ছবি: সংগৃহীত

বেশি টাকার আশায় প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হলেন ভারতীয় ব্যবসায়ী। অনলাইন জুয়ার মাধ্যমে ওই ব্যবসায়ী প্রথমে ৫ কোটি রুপি জিতেছিলেন। কিন্তু পরে সবমিলিয়ে তিনি ৫৮ কোটি রুপি প্রতারণার শিকার হন। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের নাগপুরের। 

এই ঘটনার অভিযোগ পেয়েই তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। সন্দেহজনক এক বুকির বাড়িতে হানা দিয়ে চার কেজির সোনার বিস্কুটসহ ১৪ কোটি রুপি উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেছিলেন অনন্ত ওরফে সন্তু নবরতন জৈন নামে এক অভিযুক্ত। ওই অভিযুক্ত গোন্ডিয়া শহরের বাসিন্দা। নাগপুরের পুলিশ কমিশনার অমশ কুমার জানান, প্রাথমিকভাবে অনন্ত ওই ব্যবসায়ীকে বাড়িতে বসেই মুনাফা অর্জনের জন্য একটি লোভনীয় উপায় হিসাবে অনলাইন জুয়া খেলার প্রলোভন দেখিয়েছিলেন। সেই প্রলোভনে পা দিয়ে ওই ব্যবসায়ী অনলাইনে জুয়া খেলতে রাজি হয়ে যান। 

প্রাথমিকভাবে ওই ব্যবসায়ীকে হাওয়ালার মাধ্যমে অনন্ত ৮ লাখ রুপি দেন। এরপর হোয়াটসঅ্যাপে তাকে জুয়া খেলার জন্য লিঙ্ক পাঠায় প্রতারকরা। অ্যাকাউন্টে আট লাখ রুপি জমা দেখতে পান ব্যবসায়ী এবং জুয়া খেলতে শুরু করেন বলে পুলিশ সুপার জানান। 

প্রথমে জুয়া খেলে ভালোই জিতছিলেন ব্যবসায়ী। পুলিশ কমিশনার জানান, ওই ব্যবসায়ীর বিশ্বাস অর্জনের জন্য প্রথমে তাকে প্রতারকরা জিতিয়েছিল। সবমিলিয়ে তিনি ৫ কোটি টাকা জিতেছিলেন। কিন্তু তারপর থেকে আর ভাগ্য সঙ্গে ছিল না ওই ব্যবসায়ীর। তিনি লাগাতার হেরেই যাচ্ছিলেন। প্রায় ৫৮ কোটি টাকা তিনি হারান। 

লাগাতার হেরে যাওয়ায় ব্যবসায়ী সন্দেহ হয়। তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। এরপরেই অনন্তর কাছে টাকা ফেরতের দাবি জানান তিনি। কিন্তু সেই টাকা ফেরত দিতে রাজি হননি অনন্ত। 

এরপর ব্যবসায়ী সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির অধীনে প্রতারণার মামলা নথিভুক্ত করা হয়েছে। 

পুলিশ গোন্ডিয়াতে অনন্তের বাসভবনে অভিযান চালায়। অভিযান চালিয়ে নগদ ১৪ কোটি রুপি ও চার কেজি সোনার বিস্কুটসহ প্রমাণ বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অভিযুক্ত দুবাইয়ে পালিয়ে গিয়েছে।

Related Topics

টপ নিউজ

জুয়া / অনলাইন জুয়া / প্রতারণা / জুয়ায় হার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা
  • বদলি ও পদোন্নতি বাণিজ্যের নামে প্রতারণা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী কর্মকর্তাসহ গ্রেপ্তার ২
  • অনলাইনে জুয়া ও অর্থ পাচার: গ্রেপ্তার ৫ চীনা নাগরিক ফের দুই দিনের রিমান্ডে
  • অনলাইন জুয়ার টাকা চীনে পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন ২ দিনের রিমান্ডে
  • কম্বোডিয়ায় মানবপাচার: চাকরির প্রলোভনে নিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি, নির্যাতন; মুক্তি মেলে পণ দিয়ে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net