Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ওবামাকে ‘অপদার্থ’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 May, 2020, 03:25 pm
Last modified: 18 May, 2020, 03:40 pm

Related News

  • হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে উপহাস করল ডেমোক্র্যাটরা
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?

ওবামাকে ‘অপদার্থ’ বললেন ট্রাম্প

করোনাভাইরাসের বিস্তার রোধে ট্রাম্প প্রশাসনের নানাবিধ বিতর্কিত পদক্ষেপ নিয়ে এখন তুমুল সমালোচনা চলছে যুক্তরাষ্ট্রে। এ মহামারিতে এখন পর্যন্ত ৯০ হাজার বেশি মার্কিন নাগরিক মারা গেছেন। যা বিশ্বের মাঝে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। 
টিবিএস ডেস্ক
18 May, 2020, 03:25 pm
Last modified: 18 May, 2020, 03:40 pm
নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওবামা ও ট্রাম্পের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়েছে। ছবি: সিএনএন

করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই সমালোচনার জবাবে পাল্টা আঘাতে বরং নিজ শাসনামলে ওবামাই 'চরম অযোগ্যতার' পরিচয় দিয়েছেন বলে নিন্দা করেন, তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প। 

ক্ষমতা থেকে সরে যাওয়ার পর ওবামা অনেকটা নিভৃতেই দিন কাটিয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি ট্রাম্প প্রশাসনের করোনা পরিস্থিতি মোকাবিলাকে 'সম্পূর্ণ বিপর্যয় এবং বিশৃঙ্খলতার' চূড়ান্ত ধারাবাহিকতা বলে কঠোর সমালোচনায় মুখর হন। 

সর্বশেষ শনিবার কয়েকটি মার্কিন বিশ্ববিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের পাস করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক অনলাইন ভাষণে ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে 'অযোগ্যতার' অভিযোগ করেন ওবামা। যদিও এসময় তিনি সরাসরি ট্রাম্পের নাম নেওয়া থেকে বিরত ছিলেন। কিন্তু তার ইঙ্গিত ছিল স্পষ্ট। খবর দ্য গার্ডিয়ানের।

এসময় তিনি বলেন, অন্য যে কোনো ঘটনার চাইতে এই মহামারি অনেক বেশি সত্যকে তুলে ধরেছে। এখন যারা দায়িত্বে আছেন তারা আসলেই যে কি করা উচিত, সে সম্পর্কে কোনো ধারণাই রাখেন না সেই বাস্তবতার পর্দা উন্মোচন হয়েছে। তাদের অনেকেই এখন সব দায়িত্ব যে তাদের, এমন সত্যকে আড়াল করার চেষ্টায় লিপ্ত। 

এর প্রতিক্রিয়ায় রোববার ট্রাম্প জানান তিনি ওবামার বক্তৃতাটি দেখেননি। কিন্তু তিনি নিশ্চিত যে ওমাবা একজন 'অযোগ্য প্রেসিডেন্ট' ছিলেন। 

এসময় গুরুত্ব আরোপ করে ট্রাম্প বলেন, আমি শুধু এটাই বলতে চাই যে তিনি ছিলেন একজন 'চরম অপদার্থ' ধরনের প্রেসিডেন্ট।

করোনাভাইরাসের বিস্তার রোধে ট্রাম্প প্রশাসনের নানাবিধ বিতর্কিত পদক্ষেপ নিয়ে এখন তুমুল সমালোচনা চলছে যুক্তরাষ্ট্রে। এ মহামারিতে এখন পর্যন্ত ৯০ হাজার বেশি মার্কিন নাগরিক মারা গেছেন। যা বিশ্বের মাঝে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। 

রোববার ট্রাম্প অবশ্য বরাবরের মতোই দাবি করেন, তার অধীনে যুক্তরাষ্ট্র নাকি ভাইরাস মোকাবিলায় ব্যাপক সফলতা অর্জন করছে। একইসঙ্গে তিনি সকল অঙ্গরাজ্যের প্রতি তাদের অর্থনীতিকে পূর্ণদ্যমে সচল করার আহ্বান জানান। 

মার্কিন রাজনীতির প্রতিষ্ঠিত রীতি-রেওয়াজ ভেঙ্গেই বাগযুদ্ধে লিপ্ত হয়েছেন সাবেক ও বর্তমান দুই প্রেসিডেন্ট। তারা দুজনেই অবশ্য নিজেদের দুই ধরনের বক্তৃতা দেওয়ার ক্ষমতার কারণে বিশ্বখ্যাত। ট্রাম্প ওবামার মতো বাগ্মী না হলেও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হাস্যকর এবং যুক্তি বিবর্জিত কথা বলার কারণে শুরু থেকেই সংবাদের শিরোনামে পরিণত হয়ে আসছেন। 

Related Topics

টপ নিউজ

বারাক ওবামা / ডোনাল্ড ট্রাম্প / যুক্তরাষ্ট্র / করোনা মোকাবিলা / মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে উপহাস করল ডেমোক্র্যাটরা
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net