Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
দায়িত্ব নেওয়ার পর প্রথম মিটিংয়েই দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করলেন মেয়র তাপস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 May, 2020, 07:30 pm
Last modified: 18 May, 2020, 03:04 am

Related News

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • কর্মকর্তাদের গাড়িতে ৩০%, বর্জ্যবাহী গাড়িতে ২০% জ্বালানি কম বরাদ্দের নির্দেশ দক্ষিণ সিটির
  • ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব: ইশরাক হোসেন
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
  • ঢাবিতে ডাকসু-ডিএসসিসির যৌথ পরিচ্ছন্নতা অভিযান, অংশ নেন ১৩ শতাধিক কর্মী

দায়িত্ব নেওয়ার পর প্রথম মিটিংয়েই দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করলেন মেয়র তাপস

বরখাস্তকৃতরা হলেন ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। অনিয়মের অভিযোগে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
টিবিএস রিপোর্ট
17 May, 2020, 07:30 pm
Last modified: 18 May, 2020, 03:04 am
ডিএসসিসির চাকরিচ্যূত দুই কর্মকর্তা। ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ করার একদিন পরই, রোববার শীর্ষস্থানীয় দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বগ্রহণের পর অফিসের প্রথম দিন প্রথম বৈঠকের পর এমন ব্যবস্থা নিলেন মেয়র তাপস।

বরখাস্তকৃতরা হলেন ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। অনিয়মের অভিযোগে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।

রোববার জারি করা চাকরিচ্যূতির পৃথক দুটি আদেশে স্বাক্ষর করেছেন মেয়র তাপস। সেই আদেশে চাকরিচ্যূতির কারণ উল্লেখ করা হয়নি। তবে তাদের বরখাস্ত হওয়ার খবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন ডিএসসিসির নবনিযুক্ত সেক্রেটারি আকরামুজ্জামান।

এর আগে, সকালে দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র।

কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা এবং সততার সঙ্গে সেবার ব্রত নিয়ে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে তিনি বলেন, 'সিটি করপোরেশকে একটি দুর্নীতিমুক্ত, গর্বের, আস্থার এবং মর্যাদাশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।'

শনিবার দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

বলে রাখা ভালো, আওয়ামী লীগের মনোনয়নে গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে বিজয়ী হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর তিনি ডিএসসিসির দ্বিতীয় নির্বাচিত মেয়র। নির্বাচিত হওয়ার পর তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করান।

তবে পূর্ববর্তী মেয়র সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় মেয়র তাপসকে সাড়ে ৩ মাস অপেক্ষা করতে হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হকের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি।

Related Topics

টপ নিউজ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • কর্মকর্তাদের গাড়িতে ৩০%, বর্জ্যবাহী গাড়িতে ২০% জ্বালানি কম বরাদ্দের নির্দেশ দক্ষিণ সিটির
  • ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব: ইশরাক হোসেন
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
  • ঢাবিতে ডাকসু-ডিএসসিসির যৌথ পরিচ্ছন্নতা অভিযান, অংশ নেন ১৩ শতাধিক কর্মী

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net