Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
‘ঝাড়ি কম দিস ভাই, আমি তো বয়সে তোর বড়’

খেলা

টিবিএস রিপোর্ট
17 May, 2020, 03:55 pm
Last modified: 17 May, 2020, 04:03 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

‘ঝাড়ি কম দিস ভাই, আমি তো বয়সে তোর বড়’

সবচেয়ে কম কথা বলার মানুষ ছিলেন মুমিনুল হক। কিন্তু টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর বদলে গেছেন তিনি। এখন বকাঝকাও করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। যা থেকে ছাড় পান না সিনিয়র ক্রিকেটাররাও।
টিবিএস রিপোর্ট
17 May, 2020, 03:55 pm
Last modified: 17 May, 2020, 04:03 pm

টেস্ট অধিনায়ক বলে কথা। ক্রিকেটের সবচেয়ে মর্যাদার ফরম্যাটের অধিনায়ক হলে তো দায়িত্বও বেশি থাকে। আর বেশি দায়িত্বে বেশি কথা খরচ। হ্যাঁ, এই বেশি কথা খরচ করতে গিয়ে বকাঝকাও করেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। কেবল জুনিয়র ক্রিকেটারদেরই নয়, সিনিয়র ক্রিকেটাররাও ছাড় পান না মুমিনুলের হাত থেকে।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকেও ঝাড়ি দেন মুমিনুল হক। আর কেউ নন, তামিম নিজেই এমনটা জানিয়েছেন। বাংলাদেশ ওপেনারের মজার এই অভিযোগ স্বীকারও করে নেন মুমিনুল হক। জিম্বাবুয়ে সিরিজ চলকালীন মুমিনুলও জানিয়েছিলেন, মাঠে তিনি এখন ঝাড়ি মারেন। 

শনিবার রাতে মুমিনুল হক, সৌম্য সরকার, লিটন দাসকে নিয়ে ফেসবুক লাইভে আড্ডা দেন তামিম। লাইভের এক পর্যায়ে যোগ দেন তাইজুল ইসলামও। 

বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার ফাঁকে মুমিনুলের অধিনায়কত্বের বিষয়টিও উঠে আসে। এ সময় তামিম বলেন, 'তুই যেভাবে নিজের নেতৃত্ব দেখাচ্ছিস, মাঝে মাঝে এক-দুইটা ঝাড়ি আমাদেরও দিয়ে ফেলিস। নেতৃত্ব উপভোগ করছিস, ভালো, উপভোগ কর। কিন্তু ঝাড়ি-টারি কম দিস ভাই, বয়সে তো আমি তোর বড় (হাসি)।'

তামিমের পুরো অভিযোগ অবশ্য মেনে নেননি মুমিনুল। টেস্ট অধিনায়ক জানান, কেবল তামিমকেই ঝাড়ি দেন তিনি, অন্যান্য সিনিয়রদের নয়। মুমিনুল বলেন, 'একমাত্র ঝাড়ি কিন্তু আপনাকেই মারি। এটা নির্ভর করে, যখন কোনো বাজে শট খেলেন, তখন মারি। যখন আপনি অ্যালাও করেন, তখন মারি আর কি।'

তিন ফরম্যাটে বাংলাদেশের তিনজন অধিনায়ক। সবচেয়ে বড় দায়িত্ব মুমিনুলের কাঁধে। টেস্ট অধিনায়ককে তামিম প্রশ্ন করেন, 'মুমিনুল, তোর কাছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় দায়িত্ব। সবচেয়ে সম্মানের খেলা টেস্ট ক্রিকেট। আমার মনে হয় তুই একদম আদর্শ ব্যক্তি, টেস্ট দলটার নেতৃত্ব দেওয়ার জন্য। আমাদের টেস্টে ফলাফল ভালো না হলেও দলকে কিভাবে উজ্জীবিত রাখার চেষ্টা করিস?'

উত্তরে মুমিনুল বলেন, 'আমি যখন অধিনায়ক হওয়ার প্রস্তাব পাই, আমার মনে হয়েছিল অধিনায়কত্ব করার এটাই সবচেয়ে ভালো সময়। কারণ, আমার কাছে তখন চার জন খেলোয়াড় ছিল, যারা প্রায় ১০ বছর ধরে খেলছে। তারপর তিন-চার জন জুনিয়র খেলোয়াড় বর্তমানে খুব ভালো অবস্থায় আছে। পেসার আছে, ভালো ভালো স্পিনার আছে। আমি চিন্তা করলাম, আমার জন্য এটা চ্যালেঞ্জ নয়, এটা ভালো সুযোগ হবে। টেস্টে দলকে এগিয়ে নেওয়ার জন্য এটা ভালো একটা সুযোগ।'

Related Topics

তামিম ইকবাল / মুমিনুল হক / ঝাড়ি দেওয়া / অধিনায়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net