Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
আগামী জাতীয় নির্বাচনে আ. লীগকে ভোট দিন: গোপালগঞ্জে প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
01 July, 2023, 05:50 pm
Last modified: 01 July, 2023, 05:53 pm

Related News

  • ‘আমি ভাবছিলাম সিঙ্গাপুর যাব, যেতে পারি?’: হাসিনা-তাপসের আরও একটি ‘ফোনালাপ’ ভাইরাল
  • কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করে জামায়াত-শিবির ও বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে: প্রধানমন্ত্রী
  • সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • সব মৃত্যুর ঘটনা তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে সরকার: প্রধানমন্ত্রী
  • সাম্প্রতিক সংঘর্ষে আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী

আগামী জাতীয় নির্বাচনে আ. লীগকে ভোট দিন: গোপালগঞ্জে প্রধানমন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে কোটালীপাড়া উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
ইউএনবি
01 July, 2023, 05:50 pm
Last modified: 01 July, 2023, 05:53 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিবিএস স্কেচ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দলের নির্বাচনী প্রতীক 'নৌকা' মার্কায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, 'আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, অর্থনৈতিক মুক্তি, আর্থ-সামাজিক উন্নয়ন এবং দেশের মানুষের জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করেছে। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন।'

ঈদুল আজহা উপলক্ষে কোটালীপাড়া উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে পারে।

আ. লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, তার লক্ষ্য এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন, আমাদের লক্ষ্য শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন ।

যারা কখনই চায় না আ. লীগ পুনরায় ক্ষমতায় আসুক, তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লক্ষ্যে দেশ স্বাধীন করেছিলেন, সেটা তিনি অবশ্যই পূরণ করবেন।

তার সরকার সারা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে উল্লেখ করে দেশে যারা কোনো উন্নয়ন দেখতে পায় না তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'চোখ থাকা সত্ত্বেও যারা অন্ধ তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই। তারা দেখতে পায় না কিন্তু এর (উন্নয়নের সুফল) ভোগ করে।'

রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে আজ সকাল ১১টা ২৭ মিনিটে সড়কপথে কোটালীপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী আম, বকুল এবং নিম গাছের তিনটি চারা রোপণ করেন।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ছিলেন।

শেখ হাসিনা স্থানীয় আ.লীগ নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / নৌকা মার্কায় ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ‘আমি ভাবছিলাম সিঙ্গাপুর যাব, যেতে পারি?’: হাসিনা-তাপসের আরও একটি ‘ফোনালাপ’ ভাইরাল
  • কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করে জামায়াত-শিবির ও বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে: প্রধানমন্ত্রী
  • সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • সব মৃত্যুর ঘটনা তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে সরকার: প্রধানমন্ত্রী
  • সাম্প্রতিক সংঘর্ষে আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net