Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ২০০-তে ঢাবি ও নর্থ সাউথ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 June, 2023, 03:15 pm
Last modified: 24 June, 2023, 06:16 pm

Related News

  • চীনের বিশ্ববিদ্যালয়গুলো কি সত্যিই বিশ্বের সেরা?
  • কিউএস এশিয়া র‌্যাংকিং: বাংলাদেশে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও বুয়েট 
  • ২০২৪ সালের বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় সৌদি বিশ্ববিদ্যালয়
  • কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫: এশিয়ার সেরা ৫ বিশ্ববিদ্যালয়
  • টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪: এশিয়ার শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ২০০-তে ঢাবি ও নর্থ সাউথ

টিবিএস রিপোর্ট
24 June, 2023, 03:15 pm
Last modified: 24 June, 2023, 06:16 pm

মর্যাদাপূর্ণ টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) র‍্যাঙ্কিংয়ের এশিয়ার সেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) স্থান পেয়েছে।

৩১টি অঞ্চলের ৬৬৯টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে তৈরি করা এই র‍্যাঙ্কিংয়ে ঢাবি ১৮৬তম ও নর্থ সাউথ ১৯২তম স্থানে রয়েছে।

পারফরম্যান্স ভালো হওয়ায় ঢাবির অবস্থান গতবারের চেয়ে এগিয়েছে। গত বছর র‍্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান ছিল ২৫১-৩০০ ব্যান্ডে। আর নর্থ সাউথ প্রথমবারের মতো এ র‍্যাঙ্কিংয়ে জায়গা পেল।

এবার র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গতবার স্থান পেয়েছিল ৬টি বিশ্ববিদ্যালয়। 

ঢাবি ও নর্থ সাউথ ছাড়া র‍্যাঙ্কিংয়ে ৪০১-৫০০ গ্রুপে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

এ বছরও র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে আছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং পিকিং বিশ্ববিদ্যালয়। এ নিয়ে টানা চারবার শীর্ষস্থান দখল করল বিশ্ববিদ্যালয় দুটি।

চীনের মূল ভূখণ্ডের চারটি বিশ্ববিদ্যালয় শীর্ষ ১০-এ স্থান পেয়েছে। এছাড়া এশিয়ার সেরা দশের মধ্যে হংকংয়ের তিনটি, সিঙ্গাপুরের দুটি ও জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

শীর্ষ ১০০-র তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান না পেলেও, প্রতিবেশী দেশ ভারতের ৪টি ও পাকিস্তানের ১টি বিশ্ববিদ্যালয় আছে। শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় পাকিস্তানের ১০টি ও ভারতের ১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এ বছর ১৩টি বিষয়কে পারফরম্যান্স ইন্ডিকেটর বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রস্তুত করা হয়েছে। 
 
Related Topics

টপ নিউজ

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় / র‍্যাঙ্কিং / বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • চীনের বিশ্ববিদ্যালয়গুলো কি সত্যিই বিশ্বের সেরা?
  • কিউএস এশিয়া র‌্যাংকিং: বাংলাদেশে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও বুয়েট 
  • ২০২৪ সালের বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় সৌদি বিশ্ববিদ্যালয়
  • কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫: এশিয়ার সেরা ৫ বিশ্ববিদ্যালয়
  • টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪: এশিয়ার শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net