Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 22, 2026
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫: এশিয়ার সেরা ৫ বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক

এনডিটিভি
20 June, 2024, 09:45 am
Last modified: 20 June, 2024, 09:47 am

Related News

  • উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ৯৫ শতাংশ কোম্পানি এআইতে করা বিনিয়োগ থেকে মুনাফা পাচ্ছে না: এমআইটির গবেষণা
  • কিউএস এশিয়া র‌্যাংকিং: বাংলাদেশে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও বুয়েট 

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫: এশিয়ার সেরা ৫ বিশ্ববিদ্যালয়

তালিকায় শীর্ষ ২০ এ স্থান পাওয়া এশিয়ার ৫ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটি চীনের, দুটি সিঙ্গাপুরের এবং একটি হংকং এর।
এনডিটিভি
20 June, 2024, 09:45 am
Last modified: 20 June, 2024, 09:47 am
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি (এনইউএস) এশিয়ার বিশ্ববিদ্যালগুলোর মধ্যে তালিকার শীর্ষ অবস্থানে (৮ম) রয়েছে। ছবি: সংগৃহীত

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫-এর সেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯৭টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তারপরেই রয়েছে যুক্তরাজ্যের ৯০টি বিশ্ববিদ্যালয় এবং চীনের (মূল ভূখণ্ড) ৭১টি বিশ্ববিদ্যালয়। এশিয়ার পাঁচটি বিশ্ববিদ্যালয় তালিকার শীর্ষ ২০-এ স্থান পেয়েছে।

তালিকায় শীর্ষে থাকা ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) টানা ১৩ বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে। এরপরেই তালিকায় স্থান করে নিয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

এশিয়ার সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি (এনইউএস) তালিকার অষ্টম স্থানে রয়েছে। এনইউএস-এ ৭০টি ব্যাচেলর ডিগ্রি এবং ১৪০ টিরও বেশি স্নাতক কোর্স নিয়ে অধ্যয়ন করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ডবল ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় তালিকায় ১৪তম স্থানে রয়েছে। বিশ্ববিদ্যালটির ছয়টি অনুষদ রয়েছে যেগুলোতে একটি সেমিস্টার-ভিত্তিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করা হয়। এটি চাইনিজ স্টাডিজ এর মতো স্বল্পমেয়াদি কোর্স ছাড়াও আরও অন্যান্য বিষয়ে পিকিং বিশ্ববিদ্যালয় স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে।

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় তালিকায় ১৪তম স্থানে রয়েছে। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) তালিকারত ১৫তম স্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ স্নাতক প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীদের অ্যাকাডেমিক যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলীর উপর ভিত্তি করে বৃত্তি প্রদান করে থাকে।

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি তালিকার ১৫তম স্থানে রয়েছে। ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অফ হংকং (এইচকেইউ) কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ১৭তম স্থানে রয়েছে। এইচকেইউতে ১০টি অনুষদে একাধিক স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি পরীক্ষা এবং প্রোজেক্ট অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা সহ একটি সেমিস্টার পদ্ধতি অনুসরণ করে পাঠদান করে।

ইউনিভার্সিটি অব হংকং (এইচকেইউ) কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ১৭তম স্থানে রয়েছে। ছবি: সংগৃহীত

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় তালিকার ২০তম স্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ১০টি শাখায় ৮৮টি স্নাতক এবং ৪০টি মাইনর ডিগ্রি প্রদান করা হয়।

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় তালিকার ২০তম স্থানে রয়েছে। ছবি: সংগৃহীত

তালিকার শীর্ষে থাকা এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির জন্য কঠোর মানদণ্ড বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের পূর্ববর্তী অ্যাকাডেমিক দক্ষতাকেও অনেক গুরুত্ব দেয়। কখনো কখনো শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্দিষ্ট পরীক্ষা যেমন জিআরই/জিএমএটি বা ভাষাগত দক্ষতার পরীক্ষা দেয়ার প্রয়োজন হয়।

Related Topics

টপ নিউজ

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং / এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় / এমআইটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। ফাইল ছবি: সংগৃহীত
    সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে যা জানাল জেদ্দা কনস্যুলেট
  • ছবি: সংগৃহীত
    ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী
  • চেলেবি এভিয়েশনের গ্রুপ সিইও ডেভ ডরনার। ছবি: সংগৃহীত
    ঢাকা বিমানবন্দরে বৈদ্যুতিক গ্রাউন্ড ইকুইপমেন্টে বিনিয়োগের ও উন্নত ব্যাগেজ সেবার প্রতিশ্রুতি চেলেবি-র
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    ৭০% পর্যন্ত ছাড়েও জমছে না রাজধানীর পোশাকের বাজার, বিক্রি নেমেছে তিন ভাগের এক ভাগে
  • সৌদি আরবের ক্রাউন প্রিন্স বা প্রধান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি: এশিয়া টাইমস
    মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরিয়ে আসছে?
  • দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইউএনবি
    বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪

Related News

  • উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ৯৫ শতাংশ কোম্পানি এআইতে করা বিনিয়োগ থেকে মুনাফা পাচ্ছে না: এমআইটির গবেষণা
  • কিউএস এশিয়া র‌্যাংকিং: বাংলাদেশে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও বুয়েট 

Most Read

1
নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে যা জানাল জেদ্দা কনস্যুলেট

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী

3
চেলেবি এভিয়েশনের গ্রুপ সিইও ডেভ ডরনার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরে বৈদ্যুতিক গ্রাউন্ড ইকুইপমেন্টে বিনিয়োগের ও উন্নত ব্যাগেজ সেবার প্রতিশ্রুতি চেলেবি-র

4
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

৭০% পর্যন্ত ছাড়েও জমছে না রাজধানীর পোশাকের বাজার, বিক্রি নেমেছে তিন ভাগের এক ভাগে

5
সৌদি আরবের ক্রাউন প্রিন্স বা প্রধান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরিয়ে আসছে?

6
দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইউএনবি
বাংলাদেশ

বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net