Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
হাসপাতালের ভেন্টিলেটরে আগুন, রাশিয়ায় নিহত পাঁচ করোনা রোগী 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 May, 2020, 03:35 pm
Last modified: 12 May, 2020, 03:54 pm

Related News

  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের

হাসপাতালের ভেন্টিলেটরে আগুন, রাশিয়ায় নিহত পাঁচ করোনা রোগী 

গত কয়েকদিনে দেশটিতে করোনা রোগী ভর্তি হাসপাতালে আগুন লাগার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে শনিবার মস্কোর একটি করোনা হাসপাতালে আগুন লাগলে একজন মারা যান।
টিবিএস ডেস্ক
12 May, 2020, 03:35 pm
Last modified: 12 May, 2020, 03:54 pm
অগ্নি দুর্ঘটনাস্থল সেইন্ট জর্জ হাসপাতাল। ছবি: সিএনএন

রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার একটি হাসপাতালে অগ্নিদুর্ঘটনায় পাঁচ রোগী মারা গেছেন। আগুন থেকে বাঁচাতে সেখান থেকে আরও দেড়'শ জনকে  সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

মঙ্গলবার সেইন্ট পিটার্সবার্গ শহরের সেইন্ট জর্জ হাসপাতালের ষষ্ঠ তলায় অবস্থিত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রথম আগুন ছড়িয়ে পড়ে। এতে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র- ভেন্টিলেটরের সঙ্গে যুক্ত পাঁচ রোগীর মৃত্যু হয়।

হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বরাতে বার্তা সংস্থা ইতার তাস এ কথা জানিয়েছে।

দুর্ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসপাতালের একটি ভেন্টিলেটর যন্ত্রে বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে শর্ট সার্কিট তৈরি হলে আগুনের সূত্রপাত হয়।

রাশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী শীর্ষ এক কমিটি এই ঘটনার পেছনে কোনো অপরাধী জড়িত কি না তা তদন্ত করে দেখবে।

দুর্ঘটনাস্থলে উপস্থিত দমকল বাহিনীর কর্মীদল।

তবে এবারই প্রথম নয়, বিগত কয়েকদিনের মধ্যে দেশটিতে করোনা রোগী ভর্তি হাসপাতালে আগুন লাগার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে শনিবার মস্কোর একটি করোনা হাসপাতালে আগুন লাগলে একজনের মৃত্যু হয়। ওই ঘটনার প্রেক্ষিতে রোগীদের অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয় রুশ কর্তৃপক্ষ।

এদিকে গত সোমবার পর্যন্ত রুশ সরকার আরও ১১ হাজার ৬৫৬ জনের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার কথা জানিয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা উন্নীত হয় দুই লাখ ২১ হাজার ৩৪৪ জনে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আক্রান্ত সংখ্যার দিক থেকে এখন বিশ্বের মাঝে রাশিয়ার অবস্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র ও স্পেন। পুরো রাশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে রাজধানী মস্কোতে। এখন পর্যন্ত সেখানে এক লাখ ১৫ হাজার ৯০৯ জন আক্রান্ত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / রাশিয়া / অগ্নিকান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net