Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
টংয়ের অভিষেক নিয়ে বাজি, ১৪ বছর পর জিতলেন ৫০ হাজার পাউন্ড

খেলা

টিবিএস ডেস্ক
01 June, 2023, 06:35 pm
Last modified: 01 June, 2023, 06:51 pm

Related News

  • মাদুরোকে আটকের আগেই বাজি ধরে প্রায় সাড়ে ৪ লাখ ডলার জিতলেন অজ্ঞাত ক্রিপ্টো জুয়াড়ি
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • হর্ষিত কেন শিবমের বদলি; ভারতের ক্রিকেটার বদলে প্রশ্নের ঝড়, ক্ষুব্ধ বাটলার

টংয়ের অভিষেক নিয়ে বাজি, ১৪ বছর পর জিতলেন ৫০ হাজার পাউন্ড

উস্টারশায়ারে গিয়ে জশ টংয়ের পরিচয় বদলে যায়, লেগ স্পিনার থেকে তিনি হয়ে ওঠেন পেসার। তবু ইংলিশ এই ক্রিকেটারের ওপর একইরকম আস্থা ছিল পাইপারের। টংয়ের ১১ বছর বয়সেই তাকে নিয়ে বাজি ধরেন তিনি।
টিবিএস ডেস্ক
01 June, 2023, 06:35 pm
Last modified: 01 June, 2023, 06:51 pm
জিমি অ্যান্ডারসনের হাত থেকে টেস্ট ক্যাপ বুঝে নেন জশ টং। ছবি: সংগৃহীত

লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে জশ টংয়ের। ইংল্যান্ডের ৭১১ নম্বর টেস্ট ক্যাপটি কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের হাত থেকে বুঝে নিয়েছেন ২৫ বছর বয়সী এই পেসার। মাঠে থেকে টংয়ের স্বপ্নপূরণের মুহূর্তটির সাক্ষী হয়েছেন তার পরিবারের সদস্যরা। টিম পাইপারের জন্যও এই মুহূর্তটি বিশেষ। বন্ধুর ছেলে টংয়ের এমন সাফল্যে নিশ্চয়ই উচ্ছ্বসিত তিনি, হয়েছে বড় অর্থপ্রাপ্তিও। 

টংয়ের অভিষেকে তার পকেটে উঠেছে ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশে মুদ্রায় যা ৬৬ লাখ ৬৯ হাজার টাকা), যা তিনি বাজি ধরে পেয়েছেন। সেটাও ১৪ বছর আগে ধরা বাজি থেকে! অবাক লাগতে পারে, অবশ্য অবাক লাগারই কথা। কারণ ক্রিকেটে অনেক ধরনের বাজি থাকলেও কোনো ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক বা নিজ দেশের জাতীয় দলের হয়ে টেস্ট খেলা নিয়ে বাজি ধরার ঘটনা আগে শোনা যায়নি। পাইপার এমনই এক বাজি ধরে অদ্ভুত এই ঘটনার জন্ম দিয়েছেন। টংয়ের অভিষেকের মুহূর্ত তিনি মাঠে বসে দেখেছেন কিনা, তা নিশ্চিত নয়।

জশ টংয়ের বাবা ফিল টংয়ের বন্ধু টিম পাইপার। বার্মিংহাম সিটি সেন্টার থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রেডিচে বসবাস ছিল স্থানীয় ক্লাবে একসঙ্গে খেলা এই দুই বন্ধুর। ছোট্ট বয়সেই বাবার সঙ্গে রেডিচে ক্লাবে যেতেন টং, তখনই ক্রিকেটে হাতেখড়ি তার। আর ছোটবেলাতেই বিস্ময়ের জন্ম দেন টং। ৬ বছর বয়সেই অবলীলায় লেগ স্পিন, গুগলি, টপ স্পিন করতে পারতেন ইংলিশ এই ক্রিকেটার।

টংয়ের দারুণ দক্ষতা দেখে বিস্মিত পাইপার তাকে নিয়ে বাজি ধরেন। টংয়ের বয়স যখন ১১ বছর, পাইপার তখন ১০০ পাউন্ড বাজি ধরেছিলেন এই শর্তে যে, ছোট্ট এই বাচ্চা একদিন ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলবে। তখন বাজির দর ছিল ৫০০-১। বাজির সেই স্লিপটি একটি কাপবোর্ডে এতদিন জমিয়ে রেখেছিলেন পাইপার। সেই স্লিপই ১৪ বছর পর তাকে এনে দিলো ৫০ হাজার পাউন্ড! 

টংয়ের ১১ বছর বয়সে বাজি ধরলেও পাইপারের ইচ্ছাটা আরও আগের। ৬ বছর টংকে নিয়েই তিনি বাজি ধরতে চেয়েছিলেন যে, এই ছেলে একদিন টেস্ট খেলবে। কিন্তু সেই বাজিতে পাইপার কোনো বাজির ফার্মকে রাজি করাতে পারেননি। এরপর টংদের পরিবার রেডিচ ছেড়ে যায়, উস্টারশায়ারের একাডেমিতে ভর্তি হন টং। এই একাডেমিতে টংয়ের পরিচয় বদলে যায়, লেগ স্পিনার থেকে তিনি হয়ে ওঠেন পেসার। 
 
যোগাযোগ থাকায় টংয়ের এই পরিবর্তন পাইপারের জানাশোনা ছিল। লেগ স্পিনার টং পেসার হয়ে উঠলেও তার ওপর একইরকম আস্থা ছিল পাইপারের। টংয়ের ১১ বছর বয়সে বাজি ধরার মতো একটি ফার্ম খুঁজে পান তিনি। গ্যাম্বলিং ফার্ম 'কোরাল'-এর হেড অফিসে সরাসরি বাজি ধরেন পাইপার। এরপর টংকে নিয়ে দেখা স্বপ্ন মনে ধরে রেখে অপেক্ষা করতে থাকেন তিনি। অবশেষে অপেক্ষা ফুরালো পাইপারের। 

যদিও পাইপারের স্বপ্ন বিভিন্ন সময়ে বিবর্ণ হয়ে উঠেছে। কখনও কখনও মনে হয়েছে বাজিতে হেরে যাবেন তিনি। কারণ একের পর এক কাঁধের চোটে বিরক্ত হয়ে গত বছর খেলা ছেড়ে দেওয়ার কথা ভাবতে শুরু করেন টং। যদিও খেই হারাননি ইংলিশ এই ক্রিকেটার, চালিয়ে যান লড়াই। গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাত্র ৩টি ম্যাচ খেললেও এবার ইংল্যান্ড লায়ন্সে সুযোগ হয়ে যায় টংয়ের।

লায়ন্সের হয়ে শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচে ভালো করার পর স্বাগতিকদের 'এ' দলের বিপক্ষে মূল ম্যাচে ৮ উইকেট নেন টং। এই পারফরম্যান্স তাকে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে জায়গা করে দেয়। তবে অভিষেকের তেমন সম্ভাবনা ছিল না। কিন্তু ইংল্যান্ড দলে কয়েকজনের চোট-বিশ্রাম মিলিয়ে একাদশে সুযোগ পেয়ে যান টং। তার স্বপ্নপূরণে বাজিতে জিতে যান পাইপার। এই বাজির টাকা দিয়ে টংয়ের পুরো পরিবারকে ডিনার করাবেন তিনি।

Related Topics

টপ নিউজ

জশ টং / ইংলিশ ক্রিকেটার / ইংল্যান্ড ক্রিকেট দল / বাজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • মাদুরোকে আটকের আগেই বাজি ধরে প্রায় সাড়ে ৪ লাখ ডলার জিতলেন অজ্ঞাত ক্রিপ্টো জুয়াড়ি
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • রেকর্ডময় ম্যাচে রেকর্ড গড়েই ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
  • হর্ষিত কেন শিবমের বদলি; ভারতের ক্রিকেটার বদলে প্রশ্নের ঝড়, ক্ষুব্ধ বাটলার

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net