Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
এআইয়ের সেরা ব্যালন ডি'অর জয়ীর তালিকায় মেসি-রোনালদো, নেই জিদান-রোনালদিনহো

খেলা

টিবিএস রিপোর্ট
21 May, 2023, 03:00 pm
Last modified: 21 May, 2023, 03:04 pm

Related News

  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে ৪ স্তম্ভের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী
  • মার্কিন সরকারের চাপে ক্লডের ‘অতিরিক্ত শক্তিশালী’ এআই মডেল বন্ধ করল অ্যানথ্রোপিক
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ

এআইয়ের সেরা ব্যালন ডি'অর জয়ীর তালিকায় মেসি-রোনালদো, নেই জিদান-রোনালদিনহো

এই তালিকা তৈরিতে গুগল এআই নিজের কাছে থাকা সব তথ্য-উপাত্ত, খেলোয়াড়দের ব্যক্তিগত এবং দলগত সাফল্য, ক্যারিয়ারের দৈর্ঘ্য এবং খেলাটিতে কে কতটুকু প্রভাব বিস্তার করতে পেরেছেন এসব বিষয় নিয়ে বিশ্লেষণ করেছে।
টিবিএস রিপোর্ট
21 May, 2023, 03:00 pm
Last modified: 21 May, 2023, 03:04 pm
ব্যালন ডি'অর জেতা সেরাদের তালিকায় প্রথম দুজন মেসি-রোনালদো। ছবি: সংগৃহীত

রোনালদিনহো এবং জিনেদিন জিদান, নাম দুটো শুনলেই ফুটবল ভক্তদের মনে একটাই চিত্র ভেসে ওঠে। দুজনই খেলাটির অন্যতম সেরা দুই খেলোয়াড়। সর্বকালের সেরাদের তালিকায় কোনো ধরণেড় তর্ক-বিতর্ক ছাড়াই স্থান পান দুজন। 

কিন্তু গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার বিচারে রোনালদিনহো এবং জিদান নেই সেরাদের তালিকায়। এই দুজনকে বাইরে রেখেই ব্যালন ডি'অর জেতা সেরা পাঁচ ফুটবলারের তালিকা দিয়েছে গুগলের আর্টিফিশিয়ান ইন্টেলিজেন্স। 

ফরাসি কিংবদন্তি জিদান ব্যালন ডি'অর জিতেছেন তিনবার, ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহোর ঝুলিতে এই পুরস্কার আছে দুটি। কিন্তু গুগলের এআইয়ের কাছে গ্রহণযোগ্য হয়নি সেগুলো। 

যথারীতি এই তালিকায় এক নাম্বারে আছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জিতে এআইয়ের তালিকায়ও দ্বিতীয় স্থানে আছেন পর্তুগিজ গোলমেশিন ক্রিশ্চিয়ানো রোনালদো। 

ঝামেলা পেকেছে পরের জায়গা গুলো নিয়েই। মেসি এবং রোনালদো ছাড়া তিনবারের বেশি ব্যালন ডি'অর কেউই জেতেননি। তিনবার করে জিতেছেন জিদান, মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুইফ, মার্কো ভ্যান বাস্তেনরা। যাদের মধ্যে জিদানের ক্যারিয়ার সাফল্য বাকি সবার থেকে বেশি। 

এই তালিকা তৈরিতে গুগল এআই নিজের কাছে থাকা সব তথ্য-উপাত্ত, খেলোয়াড়দের ব্যক্তিগত এবং দলগত সাফল্য, ক্যারিয়ারের দৈর্ঘ্য এবং খেলাটিতে কে কতটুকু প্রভাব বিস্তার করতে পেরেছেন এসব বিষয় নিয়ে বিশ্লেষণ করেছে।

তাই গুগল এআই যে মডেল অনুসারে এই তালিকা তৈরি করেছে সে হিসেবে জিদানের থাকার কথা সেরা পাঁচে। কিন্তু সেটি করেনি এআই। এই তালিকায় তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছেন জিদান বাদে তিনবার করে ব্যালন জেতা বাকি তিনজন। রোনালদিনহোরও জায়গা হয়নি তালিকার সেরা পাঁচে। 

যদিও এই তালিকা নিজের একান্ত ব্যক্তিগত মতামত বলে দাবি করেছে গুগল এআই। যে কেউ চাইলে এআইয়ের দেয়া তালিকা নিয়ে নিজের মন্তব্য জানাতে পারেন, সেই জায়গাও খোলা রেখেছে আর্টিফিশিয়ান ইন্টেলিজেন্সটি। 

Related Topics

টপ নিউজ

এআই / গুগল এআই / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স / ব্যালন ডি'অর / জিদান / রোনালদিনহো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে ৪ স্তম্ভের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী
  • মার্কিন সরকারের চাপে ক্লডের ‘অতিরিক্ত শক্তিশালী’ এআই মডেল বন্ধ করল অ্যানথ্রোপিক
  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net