Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের পাশে তামিম-নাজমুল

খেলা

টিবিএস রিপোর্ট
07 May, 2020, 09:20 pm
Last modified: 07 May, 2020, 09:41 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • চট্টগ্রামে মিথ্যা জিডি করে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির দায়ে নারীর ১ মাসের কারাদণ্ড
  • ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের পাশে তামিম-নাজমুল

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই দুস্থ-অসহায় মানুষদের সাহায্য করে আসছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও বাঁহাতি এই স্পিনার নাজমুল ইসলাম অপু। এবার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের সাহায্যে এগিয়ে এসেছেন এই দুই ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
07 May, 2020, 09:20 pm
Last modified: 07 May, 2020, 09:41 pm

করোনাভাইরাসের প্রকোপে স্থবিরতা নেমে এসেছে সবখানে। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তাররোধে দেশে অঘোষিত লকডাউন চলছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। এসব মানুষের সাহায্যে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। জাতীয় ক্রিকেট দলের বেশিরভাগ ক্রিকেটারই করোনাভাইরাস মোকাবিলায় কাজ করে যাচ্ছেন।

এর মধ্যে অন্যতম বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও বাঁহাতি এই স্পিনার নাজমুল ইসলাম অপু। করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই বিভিন্নভাবে দুস্থ-অসহায়দের সাহায্য করে যাচ্ছেন এ দুজন ক্রিকেটার। এবার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের সাহায্যে এগিয়ে এসেছেন তামিম-নাজমুল।

নারায়নগঞ্জের ফরাজিকান্দায় ১৫ জন মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা দিয়েছেন তামিম ও নাজমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে নাজমুল হোসেন বলেছেন, 'এই সঙ্কটময় মুহূর্তে খারাপ অবস্থায় থাকা মানুষদের সাহায্য করার চেষ্টা করছি। অনেকে তাদের সদস্যার কথা বলতেও পারছেন না। আমার এলাকায় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা আছেন, যারা ভালো অবস্থায় নেই। এ কারণে আমি এবং তামিম ভাই তাদের জন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা তাদেরকে কিছু নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় উপহার দিয়েছি। উপজেলা নির্বাহী ম্যাডাম এসব তাদের হাতে বুঝিয়ে দিয়েছেন।'

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে নারায়নগঞ্জ। এখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপের শুরু থেকেই নারায়নগঞ্জে কাজ করে আসছেন নাজমুল ইসলাম। 

বন্ধু এবং তামিমের সহায়তায় অন্তত ৮০০ পরিবারকে ইতোমধ্যে সহায়তা দিয়েছেন জাতীয় দলের বাঁহাতি এই স্পিনার। করোনা মোকাবিলায় কয়েক সপ্তাহধরে পরিবার ছেড়ে বাড়ির বাইরে থাকছেন নাজমুল ইসলাম।

মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'দেশের জন্য তারা যা করেছেন সেটার দায়বদ্ধতা থেকেই তাদের জন্য আমাদের এই উপহার। অনেকেই খুব কষ্টে আছেন। তাই আমরা তাদের পাশে দাঁড়ানোর কথা ভেবেছি। এ ছাড়া মানুষকে সাহায্য করার এটাই সেরা সময়।'

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে দুস্থ মানুষদের সাহায্য করে আসছেন তামিমও। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় তার সহায়তা দেওয়ার লিস্টটা বেশ লম্বা। মাশরাফি বিন মুর্তজার পরামর্শে ২৭ জন ক্রিকেটারের এক মাসের অর্ধেক বেতন দান করার পুরো প্রক্রিয়া সমন্বয় করেন তামিম। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিল গঠনের কমিটিতে আছেন তিনি। 

অ্যাথলেট সামিউল ইসলামের পরিবারকে তিন মাসের খরচ দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। নাজমুল ইসলামের খাদ্য সহায়তা কার্যক্রমে বেশ কয়েকবার অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ ওপেনার।

'একজন বাংলাদেশ' নামে পরিচিত হয়ে ওঠা নাফিসা খানের মাধ্যমেও অনেক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। বিভিন্ন খেলার ৯১ ক্রীড়াবিদের পাশে দাঁড়িয়েছেন তামিম। এদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন দেশসেরা এই ব্যাটসম্যান।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / নাজমুল ইসলাম অপু / করোনা মোকাবিলা / মুক্তিযোদ্ধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • চট্টগ্রামে মিথ্যা জিডি করে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির দায়ে নারীর ১ মাসের কারাদণ্ড
  • ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net