Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
থানচিতে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই 

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
22 March, 2023, 10:55 am
Last modified: 22 March, 2023, 10:57 am

Related News

  • নিউমুরিং টার্মিনালে আগুন: আরটিজি ক্রেন ও ২ কনটেইনার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন 
  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

থানচিতে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই 

বাজারে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে
বান্দরবান প্রতিনিধি
22 March, 2023, 10:55 am
Last modified: 22 March, 2023, 10:57 am

বান্দরবানের থানচি উপজেলায় বলি বাজারে অগ্নিকাণ্ডে ৫২টি দোকান পুড়ে গেছে। 

বুধবার (২২ মার্চ) ভোরে উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলি বাজারে এ ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

থানচি ফায়ার ষ্টেশনের ফায়ার লিডার পেয়ার মাহমুদ বলেন, "আগুনে ৪৫টি স্থায়ী দোকান ও ৭টি ভাসমান কাঁচামাল দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।" 

বাজারে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানান তিনি। 

বলি বাজার কমিটির সভাপতি অংসিংম্যা মারমা জানান, ভোর ছয়টার দিকে বাজারে হোটেল নীলগিরি নামে একটা দোকান থেকে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে। 

এসময় তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তেই পাশ্বর্বতী দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বাজারে পশ্চিম দিকে দোতলা বিল্ডিং ও পূর্বে একতলা বিল্ডিং থাকায় বাকি দোকানগুলো আগুন থেকে রক্ষা পায়। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম বলেন, তিনি বাজার থেকে বিভিন্ন ফলমূল, বাদাম ও হলুদ সংগ্রহ করে দোকান ভর্তি করে রাখতেন। পরে বান্দরবান ও চট্টগ্রাম শহরে নিয়ে পাইকারি দোকানে নিয়ে যেতেন। আগুনে পুরো দোকানের জিনিস নষ্ট হয়ে গেছে।

ইসমাইল নামে আরেক ক্ষতিগ্রস্ত দোকানি জানান, বাজারে তার মুদি দেকান ও একটি কম্পিউটার দোকান ছিল। দুটোই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে কিছু বের করে আনা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত প্রমংউ মারমা জানান, বাজারে তার লাইব্রেরির দোকান ছিল। "ভোরে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি পুরো দোকানটাই পুড়ে ছাই। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দোকানটা করা হয়েছিল," বলেন তিনি।

থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল মনসুর বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করে দেখা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বান্দরবান / আগুনের ঘটনা / আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • নিউমুরিং টার্মিনালে আগুন: আরটিজি ক্রেন ও ২ কনটেইনার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন 
  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net