Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
প্রতারিত হয়ে ক্রিকেট ছাড়তে চাওয়া হৃদয় এখন বাংলাদেশের নায়ক

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
18 March, 2023, 11:05 pm
Last modified: 18 March, 2023, 11:12 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

প্রতারিত হয়ে ক্রিকেট ছাড়তে চাওয়া হৃদয় এখন বাংলাদেশের নায়ক

টি-টোয়েন্টি অভিষেক মনে রাখার মতো না হলেও ওয়ানডেতে স্বপ্নের শুরু হয়েছে হৃদয়ের, খেলেছেন ৯২ রানের ঝলমলে ইনিংস। তৃতীয় বাংলাদেশি হিসেবে অভিষেকে হাফ সেঞ্চুরি করা হৃদয়ের ইনিংসটিই সর্বোচ্চ। দলের বিশাল জয়ে হয়েছেন ম্যাচসেরা, অভিষেকে ম্যাচসেরা হওয়া বাংলাদেশের প্রথম ব্যাটসম্যানও তিনি।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
18 March, 2023, 11:05 pm
Last modified: 18 March, 2023, 11:12 pm

সাত বছর বয়সেই ক্রিকেটের প্রেমে এতোটা মজেছিলেন তাওহিদ হৃদয় যে, বাড়ির পাশের মাঠে ক্রিকেট নিয়ে সকাল-সন্ধ্যা মেতে থাকতেন। ২০০০ সালের ৪ ডিসেম্বর বগুড়ায় জন্ম নেয়া এই ব্যাটসম্যান বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ২০১৩ সালে ঢাকায় এসে প্রতারিত হন। বনশ্রীর একটি ভুয়া ক্রিকেট ক্লাবে ভর্তি হয়ে বেশ কিছু টাকা গচ্ছা দিতে হয় তাকে। তখন ক্রিকেটই ছেড়ে দিতে চেয়েছিলেন হৃদয়। 

যদিও থামেনি তার পথচলা, কোনো কিছুই বাধা হতে পারেনি। মায়ের অনুপ্রেরণায় ছুটে চলা হৃদয় জায়গা করে নেন যুব দলে। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেয়া ডানহাতি এই ব্যাটসম্যান ২০১৮ যুব বিশ্বকাপ খেলেন। দ্বিতীয় মিশনে হন বিশ্বকাপজয়ী দলের সদস্য। এরপর ঘরোয়া ক্রিকেট, সর্বশেষ বিপিএলে আলো ছড়িয়ে সোজা জাতীয় দলে।

টি-টোয়েন্টি অভিষেক মনে রাখার মতো না হলেও ওয়ানডেতে স্বপ্নের শুরু হয়েছে তার। শনিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেকেই খেলেছেন ৯২ রানের ঝলমলে ইনিংস। তৃতীয় বাংলাদেশি হিসেবে অভিষেকে হাফ সেঞ্চুরি করা হৃদয়ের ইনিংসটিই সর্বোচ্চ। দলের বিশাল জয়ে হয়েছেন ম্যাচসেরা, অভিষেকে ম্যাচসেরা হওয়া বাংলাদেশের প্রথম ব্যাটসম্যানও তিনি। স্বপ্নের শুরুর দিনে সংবাদ সম্মেলনে এসে মন খারাপের দিনের কথা এলো আলোচনায়, হৃদয় অবশ্য হাসিমুখেই জানিয়ে গেলেন সব। 

কঠোর অধ্যাবসায়ে নিজেকে নতুন রূপ দেওয়া বাংলাদেশের এই ব্যাটসম্যান বলেন, 'যখন একাডেমিতে গিয়েছিলাম, অনেক কিছু আসলে ক্ষতি করেই গিয়েছিলাম। তারপর একটা সময় ক্রিকেট খেলার কোনো ইচ্ছা ছিল না। পরিবার থেকে ওভাবে কোনো সাপোর্ট ছিল না। বাবার সাপোর্ট ছিল, যদিও বাবা খেলা বোঝেন না। আমি যখন জেদ ধরতাম মায়ের সঙ্গে, যতোটুকু পেরেছেন, চেষ্টা করেছে। একটা সময় আমার খেলার ইচ্ছে ছিল না। সে সময় সুজন স্যার আসলে সেই ছোট বেলাতেই, যখন আমি অনূর্ধ্ব-১৬ খেলি, সুজন স্যার ওখান থেকে নিয়ে এসেছেন এবং উনি আসলে সুযোগ করে দিয়েছেন। ওখান থেকে প্রথম বিভাগ খেলে আস্তে আস্তে ওখান থেকেই উঠে আসা।'

বিপিএলে আলো ঝরিয়ে জাতীয় দলে ডাক পান হৃদয়, খুশিতে আত্মহারা হয়ে যান তারা বাবা-মা। মায়ের খুশি একটু বেশিই। হৃদয়ের ভাষায়, 'অবশ্যই প্রতিটা বাবা-মায়ের প্রতিক্রিয়াই ভালো হওয়ার কথা। আমার বাবা-মাও খুশি হয়েছেন। আমার মা বিশেষ করে একটু বেশি খুশি হয়েছে। উনি তো ছোটবেলা থেকেই আমাকে অন্যভাবে দেখেছেন। পরিবার থেকে পড়াশোনার জন্য সব সময় চাপ দিতো, পড়াশোনার দিকে বেশি মনোযোগী ছিলাম না। যতটুকু পেরেছি, বেশির ভাগ সময় মাঠেই থাকতাম। আলহামদুলিল্লাহ, বাবা-মা খুশি হয়েছেন, আশেপাশের আত্মীয়-স্বজনরাও খুশি।'

মুশফিককে আদর্শ মানা হৃদয় জাতীয় দলে খেলার স্বপ্নও দেখা শুরু করেন তার কারণে। সেই স্বপ্নেরও কথা শোনালেন তিনি। হৃদয় বলেন, 'মুশফিক ভাই… আমি অনেক ছোট ছিলাম, ২০০৭ এর একটা কাহিনী। মুশফিক ভাই বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিতে একটা স্টাম্প পেয়েছিলেন। তখন আমি অনেক ছোট, একদিন স্টেডিয়ামে গিয়েছিলাম। একটা প্রোগ্রামে মুশফিক ভাইয়ের কাছে যখন স্টাম্প দেখি, তখন থেকেই অনেক অনুপ্রাণিত হই। ওখান থেকেই ইচ্ছা ছিল, যদি একদিন খেলতে পারি জাতীয় দলে।'

Related Topics

টপ নিউজ

তাওহিদ হৃদয় / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net