Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
রাবিতে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 March, 2023, 03:15 pm
Last modified: 14 March, 2023, 11:59 am

Related News

  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

রাবিতে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

রোববার (১২ মার্চ) রাতে মতিহার থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার রফিকুল আলম।
টিবিএস রিপোর্ট
13 March, 2023, 03:15 pm
Last modified: 14 March, 2023, 11:59 am
ছবি / টিবিএস

শনিবার (১১ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার (১২ মার্চ) রাতে মতিহার থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার রফিকুল আলম।

তিনি বলেন, "সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপ-পরিদর্শক আমানত বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।"

এর আগে শনিবারের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৫ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে রাবি কর্তৃপক্ষ। শনিবার বাস ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় দোকানদারদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ক্যাম্পাসে ফিরে আসা এক শিক্ষার্থীর সঙ্গে বাস ভাড়া নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় বাসের সুপারভাইজারের; সেই সূত্র ধরেই সংঘর্ষের ঘটনা ঘটে। এর কিছুক্ষণের মধ্যে সংঘর্ষ বড় আকার ধারণ করে এবং প্রায় ২০০ জনের মতো আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে স্থানীয়রা ক্যাম্পাসের বাইরে অবস্থান নিলে শিক্ষার্থীরা অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে।

ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিচারের দাবিতে রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্লিপ্তার কারণেই তাদের ওপর হামলা হয়েছে।

এদিকে, রোববার সকালে আন্দোলনের ঘটনা কভার করতে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।
 
Related Topics

টপ নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / রাবি / সংঘর্ষ / আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net