Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ধোনির মেয়েকে নিজের সই করা জার্সি পাঠালেন মেসি

খেলা

হিন্দুস্তান টাইমস  
28 December, 2022, 02:05 pm
Last modified: 28 December, 2022, 02:09 pm

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মারা গেল বড় মেয়েও
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ‘বাবাকে খুন করেছি, আমাকে ধরে নিয়ে যান’; ৯৯৯ নম্বরে ফোন করে তরুণী

ধোনির মেয়েকে নিজের সই করা জার্সি পাঠালেন মেসি

আর্জেন্টিনা থেকে মেসির পাঠানো সেই জার্সিতে লেখা, 'পারা জিভা'; অর্থাৎ, 'জিভার জন্য'।
হিন্দুস্তান টাইমস  
28 December, 2022, 02:05 pm
Last modified: 28 December, 2022, 02:09 pm
মেসির দেওয়া জার্সি পরে ধোনির মেয়ে জিভা (ডানে)। ছবি: জিভার ইনস্টাগ্রাম থেকে

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভা ধোনিকে নিজের সই করা জার্সি পাঠালেন সদ্য বিশ্বজয়ের স্বাদ পাওয়া কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। ছোটবেলা থেকেই ফুটবলের ভক্ত এমএস ধোনি। বাবার মতো তার মেয়েও ফুটবল ভালোবাসে। সাত বছর বয়সী জিভা মেসির সই করা জার্সি পরে ইনস্টাগ্রামে ছবি আপলোড করতেই উঠে এসেছে আলোচনায়। 

এদিকে মেসির পাঠানো জার্সি পরে জিভার ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। ধোনি নিজে মেসির বড় ভক্ত, তবে ক্লাব ফুটবলে ধোনির প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড। আর্জেন্টিনা থেকে মেসির পাঠানো সেই জার্সিতে লেখা, 'পারা জিভা'; অর্থাৎ, 'জিভার জন্য'। ইনস্টাগ্রামে জিভার আইডি থেকে সেই জার্সি পরা ছবি আপলোড করা হয়েছে,ছবির ক্যাপশনে লেখা 'যেমন বাবা, তেমনই মেয়ে'। ছবিতে দেখা গিয়েছে, মেসির ১০ নম্বর জার্সি পরে রয়েছে জিভা। তাতে মেসির অটোগ্রাফ। সেদিকে আঙুল দেখাচ্ছে জিভা। অপর এক ছবিতে দেখা যাচ্ছে জিভা কতটা খুশি এই জার্সি পেয়ে।

View this post on Instagram

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni)

এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় সেলিব্রেশনের জন্য লিওনেল মেসিকে ১ জানুয়ারি পর্যন্ত ছুটি দিয়েছে তাঁর ক্লাব পিএসজি। পিএসজি ম্যানেজার ক্রিস্তোফে গালতিয়ের জানিয়েছেন, লিওনেল মেসি ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচ খেলবেন না। ৩৫ বছর বয়সী মেসি বুধবার স্ট্রাসবুর্গের বিরুদ্ধে পিএসজির হোম লিগের খেলা মিস করবেন।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / মহেন্দ্র সিং ধোনি / জিভা ধোনি / মেয়ে / জার্সি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মারা গেল বড় মেয়েও
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • ‘বাবাকে খুন করেছি, আমাকে ধরে নিয়ে যান’; ৯৯৯ নম্বরে ফোন করে তরুণী

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net