Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
৩৫ বছর বয়সে বিশ্বকাপ জয় মেসির, পেলে-ম্যারাডোনারা কত সময় নিয়েছিলেন?

খেলা

টিবিএস রিপোর্ট
21 December, 2022, 08:05 pm
Last modified: 21 December, 2022, 08:19 pm

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

৩৫ বছর বয়সে বিশ্বকাপ জয় মেসির, পেলে-ম্যারাডোনারা কত সময় নিয়েছিলেন?

সর্বকালের সেরাদের বিতর্কে নাম উচ্চারিত হয় যাদের, তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ জেতার কৃতিত্ব পেলের।
টিবিএস রিপোর্ট
21 December, 2022, 08:05 pm
Last modified: 21 December, 2022, 08:19 pm
৩৫ বছর বয়সে এসে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। ছবিঃ এএফপি।

নিজের খেলা পঞ্চম এবং শেষ বিশ্বকাপে এসে শিরোপা জেতার স্বপ্ন পূরণ করেছেন লিওনেল মেসি। ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি টগবগে যুবক থাকা অবস্থায় যা করতে পারেননি, বয়সের ভার সইয়ে করে দেখিয়েছেন সেটি। সর্বকালের সেরার প্রশ্নে মেসিকে যাদের সঙ্গে তুলনা করা হয়, সেই পেলে, ম্যারাডোনা, জিদানদের সবাই মেসির থেকে অনেক কম বয়সেই জিতেছেন বিশ্বকাপ। 

সর্বকালের সেরাদের বিতর্কে নাম উচ্চারিত হয় যাদের, তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ জেতার কৃতিত্ব পেলের। 

নিজের প্রথম বিশ্বকাপ খেলার সময় মেসির বয়স ছিল ১৯ বছর। ২০০৬ জার্মানি বিশ্বকাপে খুব বেশি খেলার সুযোগ পাননি তিনি। তবে এরপরে খেলা সব বিশ্বকাপেই নিজের দলের সর্বেসর্বা ছিলেন তিনি। 

পেলে, ম্যারাডোনা, জিদান এবং মেসির প্রথম বিশ্বকাপ জয়ের সময়ে তাদের বয়স এবং পারফরম্যান্স কেমন ছিল? 

পেলে

১৯৫৮ বিশ্বকাপে খেলছেন ১৭ বছর বয়সী পেলে। ছবিঃ এএফপি।

ফুটবলের রাজা বলে খ্যাত পেলে এখন পর্যন্ত বিশ্বকাপ জেতা সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ১৭ বছর ২৩৪ দিন বয়সে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি। ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে দুটি গোলও করেছিলেন কালো মানিক খ্যাত এই কিংবদন্তি। 

এরপর আরো দুটি বিশ্বকাপ জিতেছেন পেলে। যার সর্বশেষটি ১৯৭০ বিশ্বকাপে, তখন পেলের বয়স ছিল ২৯ বছর। 

দিয়েগো ম্যারাডোনা 

১৯৮৬ বিশ্বকাপ জয়ের সময় ম্যারাডোনার বয়স ছিল ২৬ বছর। ছবিঃ এএফপি।

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল ম্যারাডোনার। প্রায় একা হাতেই বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। তখন ম্যারাডোনার বয়স ছিল ২৬ বছর। নিজের ফর্মের তুঙ্গে ছিলেন তিনি। 

এরপর ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে ফাইনালে উঠেন ম্যারাডোনা। কিন্তু পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা। ১৯৯৪ বিশ্বকাপে শেষবারের মতো খেলেন ৩৪ বছর বয়সী দিয়েগো ম্যারাডোনা। 

জিনেদিন জিদান

১৯৯৮ বিশ্বকাপের দুর্দান্ত জিনেদিন জিদান। ছবিঃ এএফপি।

বিশ্বকাপে জিনেদিন জিদানের গল্পটা হাসি-কান্নার মিশেল। ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করার সময় জিদানের বয়স ছিল ২৬ বছর। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে করেছিলেন দুটি গোল। যা ফ্রান্সের ৩-০ গোলের ব্যবধানে জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিল। 

২০০৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন ৩৪ বছর বয়সী জিদান। কিন্তু সেই স্মৃতি সুখকর নয় জিদানের জন্য। মাতেরাজ্জিকে ঢুস মেরে লাল কার্ড দেখে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় তাকে। ফ্রান্সও টাইব্রেকারে ইতালির কাছে হেরে যায়। 

লিওনেল মেসি 

কাতার বিশ্বকাপে পরম আরাধ্য সোনালি ট্রফির ছোঁয়া পেয়েছেন মেসি। ছবিঃ এএফপি।

নিজের প্রথম বিশ্বকাপ খেলেছিলেন ২০০৬ এ জার্মানিতে। সেখানে বিশ্বকে জানিয়েছিলেন নিজের আগমনী বার্তা। এরপর ২০১০ বিশ্বকাপে ম্যারাডোনার সঙ্গে জুটি বেঁধেও আর্জেন্টিনাকে কোয়ার্টার-ফাইনালের বেশি নিয়ে যেতে পারেননি। 

মেসির সামনে সবচেয়ে বড় সুযোগ ছিল ২০১৪ বিশ্বকাপে, ব্রাজিলে হওয়া সেই বিশ্বকাপের ফাইনালে জার্মানি কাছে হেরে গিয়ে হাত ছোঁয়া দূরত্ব থেকে ফিরে আসতে হয় মেসিকে। ২৭ বছরের মেসির তখন ফর্ম যাচ্ছিল দুর্দান্ত। 

২০১৮ বিশ্বকাপে ৩১ বছর বয়সী মেসিও ব্যর্থ হন দলকে শেষ ষোলোর গন্ডি পার করাতে। অবশেষে ২০২২ কাতার বিশ্বকাপে ৩৫ বছর বয়সী মেসি সফল হন এতোদিনের ব্যর্থতার বৃত্ত ভাঙতে। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে গোল্ডেন বলও জেতেন তিনি। 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / লিওনেল মেসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net