Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সন্তান নিলেই জাপানি বাবা-মা পাবেন ৩,৭০০ ডলার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 December, 2022, 08:20 pm
Last modified: 14 December, 2022, 08:20 pm

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে

সন্তান নিলেই জাপানি বাবা-মা পাবেন ৩,৭০০ ডলার

জাপানে জীবনধারণের খরচ অনেক বেশি হওয়ায় দম্পতিরা সন্তান নিতে চান না।
টিবিএস ডেস্ক
14 December, 2022, 08:20 pm
Last modified: 14 December, 2022, 08:20 pm

জাপানের শিশু জন্মহার অনেকদিন ধরেই কমে যাচ্ছে। কয়েক বছর ধরে জন্মহার বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে দেশটির স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সেই উদ্যোগের অংশ হিসেবে জাপানের স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় জন্মহার বাড়াতে উৎসাহ দিতে নতুন পদক্ষেপ নিয়েছে। দেশটির যেসব দম্পতি সন্তান নিচ্ছেন, তাদের বিশেষ প্রকল্পের আওতায় অর্থসহায়তা দেওয়া হচ্ছে।

জাপানে জীবনধারণের খরচ অনেক বেশি হওয়ায় দম্পতিরা সন্তান নিতে চান না। এ কারণেই সন্তান নিলে তাদের আর্থিক সহায়তা দেয় জাপানের সরকার।

বর্তমানে সদ্য বাবা-মা হওয়া দম্পতিদের শিশুর জন্ম ও শিশুকল্যাণের জন্য ৪ লাখ ২০ হাজার ইয়েন দিচ্ছে জাপান সরকার। জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনবু কাতো জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় অর্থসহায়তার পরিমাণ বাড়িয়ে ৫ লাখ ইয়েন [প্রায় ৩ হাজার ৭০০ ডলার] করতে চান তারা।

জাপান টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহেই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করে প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী কাতো। ধারণা করা হচ্ছে, ২০২৩ সালেই সন্তান নেওয়া দম্পতিদের ৫ লাখ ইয়েন করে সহায়তা দেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

অর্থসহায়তার পরিমাণ অনেক বাড়িয়ে দিলেও দম্পতিরা এতে খুব উৎসাহী হওয়ার সম্ভাবনা কম। শিশুজন্ম এবং শিশুযত্ন নামে এ অর্থ দেওয়া হলেও দেখা যাচ্ছে শিশুজন্মের যে খরচ, তারপর শিশুযত্নের জন্য হাতে বলতে গেলে তেমন কোনো অর্থ থাকবে না। জাপানে শিশু জন্ম দেওয়ার গড় খরচ ৪ লাখ ৭৩ হাজার ইয়েন। 

কাজেই দেখা যাচ্ছে, দম্পতিদের সহায়তার পরিমাণ বাড়ানো হলেও শিশুজন্মের পর হাসপাতাল ছেড়ে বাড়ি ফেরার পর তাদের হাতে গড়ে ৩০ হাজার ইয়েন করে থাকবে। এই অর্থ দিয়ে সন্তান লালনপালন মোটামুটি অসম্ভব। 

Related Topics

অফবিট / টপ নিউজ

জাপান / সন্তান / জন্মহার / সন্তান গ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net