Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
এশিয়ার দুই দেশ এখনো বিশ্বকাপে টিকে আছে, আজই তাদের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে!

টিবিএস রিপোর্ট
05 December, 2022, 08:05 pm
Last modified: 05 December, 2022, 08:14 pm

Related News

  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে
  • ফরাসিদের কান্না থামাতে আর্জেন্টাইনদের সই সংগ্রহ
  • বিশ্বকাপে ম্যাচ পাতানোর কোনো আলামত পায়নি ফিফা

এশিয়ার দুই দেশ এখনো বিশ্বকাপে টিকে আছে, আজই তাদের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে!

বাংলাদেশ সময় আজ রাত নয়টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে জাপান এবং রাত একটায় ব্রাজিলের বিপক্ষে নামবে দক্ষিণ কোরিয়া।
টিবিএস রিপোর্ট
05 December, 2022, 08:05 pm
Last modified: 05 December, 2022, 08:14 pm
ছবি: এএসএমনিউজ

আজ নকআউট পর্বের দুই ম্যাচে মাঠে নামবে এশিয়ার দু'টি দেশ। বাংলাদেশ সময় রাত নয়টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে জাপান এবং রাত একটায় ব্রাজিলের বিপক্ষে নামবে দক্ষিণ কোরিয়া।

ফুটবল বিশ্বকাপ মানেই সেখানে লাতিন আমেরিকা অথবা ইউরোপের কোনো দলের রাজত্ব। গ্রেটেস্ট শো অন আর্থ-এর দীর্ঘ ৯২ বছরের ইতিহাসে এই দুই অঞ্চলের বাইরের কোনো দল কখনই শিরোপা জিততে পারেনি। আফ্রিকা বা এশিয়া অঞ্চলের দলগুলো সম্ভাবনা জাগালেও বেশি পথ পাড়ি দিতে পারেনি। কখনও ফাইনালেও খেলতে পারেনি এই দুই অঞ্চলের কোনো দেশ।

ব্যতিক্রম নয় কাতার বিশ্বকাপ। এ আসরেও শিরোপার দাবিদার হিসেবে যে কয় দলকে বিবেচনা করা হচ্ছে, তার প্রতিটি দলই লাতিন অথবা ইউরোপের। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা স্পেন; সবগুলো দলই এই দুই অঞ্চলের। এশিয়া বা আফ্রিকার কোনো দেশই নেই গোনার তালিকায়। এই দুই অঞ্চলের কোনো দেশ যে কখনও সেমি-ফাইনালের গন্ডিই পেরোতে পারেনি!

এশিয়ার সর্বোচ্চ সাফল্য শেষ চারে খেলা, ২০০২ সালে ঘরের মাঠে সেমি-ফাইনাল খেলেছিল দক্ষিণ কোরিয়া। তবে মধ্যপ্রাচ্যে আয়োজিত এই আসরে এশিয়ার কয়েকটি দল অভাবনীয় পারফরম্যান্স করেছে। এশিয়ার দেশগুলো তাদের উন্নতির ছাপ রেখেছে মাঠে।

এবার এশিয়া মহাদেশ থেকে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে মূল পর্বের টিকেট পায় ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও জাপান। আর আয়োজক হিসেবে সুযোগ পায় কাতার। 

নিজেদের সর্বোচ্চটুকু দিয়েও গ্রুপপর্ব থেকে বাদ পড়ে যায় কাতার, ইরান ও সৌদি আরব। তবে নকআউট পর্বে পৌঁছে যায় বাকি দুটো দেশ, জাপান ও দক্ষিণ কোরিয়া।

ফুটবলের ইউরোপীয় পরাশক্তি জার্মানি এবং স্পেইনকে হারিয়ে গ্রুপপর্ব টপকায় জাপান। এর মাধ্যমে ঐতিহাসিক রেকর্ড বয়ে এনেছে এই সামুরাই ব্লু দল। ফিফার ওয়েবসাইটের তথ্যমতে, জাপান হলো প্রথম এশীয় দল যারা পর পর দু'বার বিশ্বকাপের নকআউট পর্বে উন্নীত হয়েছে।

অন্যদিকে, গ্রুপপর্বের শেষ ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া।

কোরিয়ার জন্য বাঁচামরার লড়াই ছিল এটি। ম্যাচের ৯১ মিনিট পর্যন্ত সমতা বজায় ছিল। সেই মুহূর্তে কোরিয়ানদের ভাগ্য পাল্টে দেন টোটেনহাম সুপারস্টার সং হিউং মিন। নিজেদের ডি বক্সের সামনে থেকে একা বল নিয়ে ছুটে যান প্রতিপক্ষের ডি বক্সের দিকে। সেখান থেকে নাটমেগ করে বল পাস দেন সতীর্থ হোওয়াং হি চানকে।

হি চানের গোলেই জয় নিশ্চিত হয় কোরিয়ার। কিন্তু জয়ের পরও উদ্‌যাপন করার কোনো সুযোগ ছিল না কোরিয়ার। কারণ উরুগুয়ে-ঘানার ম্যাচ তখনো শেষ হয়নি। উরুগুয়ে দুটি গোল দিলেই বাদ পড়ে যেতে তারা। তবে উরুগুয়ে সেটি পারেনি বলে শেষ ষোলোয় জায়গা করে নেয় দক্ষিণ কোরিয়া।

আজ রাত নয়টা বাজলেই শুরু হবে জাপান-ক্রোয়েশিয়ার ম্যাচ। আর একটায় হট ফেভারিট ব্রাজিলের বিপক্ষে নামবে দক্ষিণ কোরিয়া।

এই দুই এশীয় দেশ কি পারবে কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছাতে? নাকি নকআউটেই শেষ হয়ে যাবে এশিয়ার বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফি জেতার স্বপ্ন? উত্তর পাওয়া যাবে আজ রাতের মধ্যেই। 
 
 
 

Related Topics

টপ নিউজ

জাপান-ক্রোয়েশিয়া / ব্রাজিল-দক্ষিণ কোরিয়া / কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে
  • ফরাসিদের কান্না থামাতে আর্জেন্টাইনদের সই সংগ্রহ
  • বিশ্বকাপে ম্যাচ পাতানোর কোনো আলামত পায়নি ফিফা

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net