Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
অলিগলিতে ভ্রাম্যমাণ ‘ফ্রি সবজি বাজার’

ফিচার

টিবিএস রিপোর্ট
07 April, 2020, 03:00 pm
Last modified: 07 April, 2020, 03:07 pm

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

অলিগলিতে ভ্রাম্যমাণ ‘ফ্রি সবজি বাজার’

উদ্যোক্তারার জানিয়েছেন, প্রতিদিন পাঁচটি ভ্যানে করে এ সব সবজি বিতরণ করা হচ্ছে। প্রতিটি ভ্যানে ১০০ কেজি করে সবজি রাখা হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই ধরনের সবজি এবং প্রয়োজন অনুযায়ী পরিমাণমতো সবজি নিতে পারবেন।
টিবিএস রিপোর্ট
07 April, 2020, 03:00 pm
Last modified: 07 April, 2020, 03:07 pm

সারি সারি ভ্যান। প্রত্যেকটি ভ্যান সবজিতে ভরা। টমেটো, বাঁধাকপি, লাউসহ নানা ধরনের সবজি রয়েছে এসব ভ্যানে। প্রতিদিনই ভ্যানগুলো ঘুরে বেড়াচ্ছে নগরের অলিগলি। মানুষ এ সব ভ্যান থেকে কিনছেন সবজি। তবে টাকা দিয়ে নয়, বিনামূল্যে। করোনার কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় চট্টগ্রামে এই ভ্রাম্যমাণ ফ্রি সবজির বাজার চালু করেছে একদল তরুণ। গত ৪ এপ্রিল থেকে এই সবজির বাজার চালু হয়েছে।

উদ্যোক্তারার জানিয়েছেন, প্রতিদিন পাঁচটি ভ্যানে করে এ সব সবজি বিতরণ করা হচ্ছে। প্রতিটি ভ্যানে ১০০ কেজি করে সবজি রাখা হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই ধরনের সবজি এবং প্রয়োজন অনুযায়ী পরিমাণমতো সবজি নিতে পারবেন।

উপকারভোগীরা জানিয়েছেন, বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান চাল, ডাল, তেলসহ বিভিন্ন সামগ্রী অনুদান দিয়ে যাচ্ছে। তবে কাঁচাবাজারের জন্য তাদেরকে ঘর থেকে বের হতে হয়। আগে যেসব ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা অলিগলিতে সবজি বিক্রি করতো তারা করোনাভাইরাসের কারণে ব্যবসা বন্ধ করে দিয়েছে। তাই ভ্রাম্যমাণ সবজি বাজারটি তাদের উপকারে আসছে।

নগরের চান্দগাঁও এলাকার বাসিন্দা ও উপকারভোগী আবদুস সালাম বলেন, গলিতে দেখার পর ভ্যান থেকে দুই ধরনের সবজি সংগ্রহ করি। এরপর বিক্রেতাদের টাকা দিতে চাইলে তারা জানায়, এগুলো বিনামূল্যে দেওয়া হয়। জোর করেও টাকা দিতে পারেনি তাদের।

উদ্যোক্তাদের একজন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশাদুল আলম বাচ্চু।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে মানুষ বাজারের জন্য ঘর থেকে বের হচ্ছেন। তাতে করে কোনো লাভ হচ্ছে না। আবার আর্থিকভাবে অসচ্ছল মানুষগুলো প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে পারছেন না। সামাজিক অসম্মানের ভয়ে মানুষের কাছে হাত পাততে পারছেন না তারা। আমরা সংকটে থাকা মানুষগুলোর পাশে দাঁড়াতে উদ্যোগটি নিয়েছি।

তিনি আরও বলেন, ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, চিনি বিতরণ করা হলেও সবজির জন্য বাজারে যাচ্ছেন লোকজন আর তাতে করে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। এ জন্য ঘরে ঘরে সবজি পৌঁছে দিতে ভ্রাম্যমাণ দোকান অলিগলিতে যাচ্ছে। বর্তমানে প্রতিদিন ৫০০ কেজি সবজি বিতরণ করা হচ্ছে। এটি চলমান থাকবে এবং সবজির পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা চলছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত দুই রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া আইসোলেশনে রয়েছেন পাঁচ জন রোগী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সোমবার রাতে শহরের পাঁচটি প্রবেশমুখ বন্ধ করে দিয়ে নগরকে লকডাউন করে দিয়েছে। কার্যত ৬০ লাখ নগরবাসী এখন গৃহবন্দী। করোনার সংকট মোকাবেলায় সরকারি এবং বেসরকারিভাবে অনেক ব্যক্তি প্রতিষ্ঠান হতদরিদ্র, নিম্ন ও মধ্যবিত্তদের পাশে দাঁড়াচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / করোনা মোকাবিলা / মানুষ মানুষের জন্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net