Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
কাতার বিশ্বকাপ ২০২২: শেষ মুহূর্তে ফুটবল ভক্তদের কিছু প্রশ্ন!  

খেলা

টিবিএস ডেস্ক   
09 November, 2022, 05:30 pm
Last modified: 09 November, 2022, 10:53 pm

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • লন্ডনের কুয়াশা থেকে বিশ্ববাসীর পায়ের জাদু: ফুটবল যেভাবে ছড়াল বিশ্বজুড়ে
  • ইরানকে টাকা দিয়ে হরমুজ পার হচ্ছে কাতারের কিছু ট্যাংকার, ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • আর্সেনাল কীভাবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ও সমর্থকদের ‘ঘর’ হয়ে উঠল?

কাতার বিশ্বকাপ ২০২২: শেষ মুহূর্তে ফুটবল ভক্তদের কিছু প্রশ্ন!  

ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো বছরের মাঝামাঝি সময়ের বদলে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহারণ। চার বছরের অপেক্ষার পর ক্রীড়া জগতের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর নিয়ে ক্রীড়াপ্রেমীদের কৌতূহলেরও শেষ নেই।
টিবিএস ডেস্ক   
09 November, 2022, 05:30 pm
Last modified: 09 November, 2022, 10:53 pm
ছবি: ব্লুমবার্গ

কাতার বিশ্বকাপ আরম্ভ হতে বাকি আর মাত্র দশদিন। বহু আলোচনা-সমালোচনা ও বিতর্কের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া জগতের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো বছরের মাঝামাঝি সময়ের বদলে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের এই মহারণ। আর এবারই মধ্যপ্রাচ্যের কোনো মুসলিমপ্রধান দেশে প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। 

বিশ্বকাপ মানেই উন্মাদনা, যার ছোঁয়া লেগেছে বিশ্বের আনাচে-কানাচে। চার বছরের অপেক্ষার পর এ আয়োজন নিয়ে ক্রীড়াপ্রেমীদের কৌতূহলেরও শেষ নেই। তাই শেষ মুহূর্তে চলুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক কাতার বিশ্বকাপ ২০২২ আয়োজনের খুঁটিনাটি খবরে!

কাতারে কী এখনও হোটেল রুম সহজলভ্য? 

হ্যাঁ, কিন্তু খুব বেশি নয়। ফুটবলের সবচেয়ে বড় আয়োজনকে কেন্দ্র করে এক মিলিয়ন ভক্ত দোহায় থাকবেন বলে ধারণা করা হচ্ছে, এবং প্রতিবেশী দেশগুলোতেও সাময়িক আশ্রয় নেবেন অনেকে। হুট করেই এই বিপুল জনসংখ্যার চাপ সামলানো আয়োজকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। গত মাসে কাতার কর্তৃপক্ষ সাধারণ মানুষের বুক করে রাখা হাজার হাজার হোটেল কক্ষ খালি করতে শুরু করে। অক্টোবরে কাতার সরকারের এক মুখপাত্র জানিয়েছিলেন, টুর্নামেন্ট উপলক্ষে ১৩০,০০০ কক্ষ ভক্তদের জন্য থাকছে এবং ১১৭,০০০ কক্ষ এখন সহজলভ্য।

তবে হোটেল ঘর না পেলেও, সাময়িক তাঁবু টানিয়ে বা ঘর বানিয়েও থাকা যেতে পারে। সেই সাথে দুটি জাহাজে থাকবে ৪০০০ কেবিনের ব্যবস্থা, সেখানেও চাইলে থাকতে পারবেন কাতারে আগত সমর্থকরা। 

কাতারে থাকাবস্থায় কী অ্যালকোহল পান করা যাবে?

এর উত্তর হচ্ছে হ্যাঁ, তবে সীমিত পরিমাণে। রক্ষণশীল মুসলিম দেশ হওয়ায় কাতারে অ্যালকোহল পানের বিষয়টিকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, ভক্তদের জন্য নির্ধারিত স্থানে গিয়ে অ্যালকোহল পান করা যাবে এবং বিশ্বকাপ চলাকালীন নির্দিষ্ট কিছু স্থানে অ্যালকোহল কেনা-বেচার ব্যবস্থা থাকবে।

কাতারে থাকা কী ব্যয়বহুল?

তার আগে প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে সব জায়গায় সবকিছুই কী ব্যয়বহুল নয়? এই প্রতিবেদন লেখার মুহূর্তে এক মার্কিন ডলার সমান ৩.৬৪ কাতারি রিয়াল। মুদ্রাস্ফীতির কারণে সারা বিশ্বই যেখানে এলোমেলো, সেখানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিও স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিগ ম্যাক ইনডেক্স অনুযায়ী, কাতারে একটি বিগ ম্যাকের দাম ৩ দশমিক ৫৭ ডলার, অর্থাৎ ব্রিটেন, যুক্তরাষ্ট্র বা ইউরোপের অন্যান্য অঞ্চল থেকে সস্তা। কাতারের শহরগুলোতে সর্বত্রই মুদ্রা ভাঙিয়ে নেওয়ার এক্সচেঞ্জ শপ রয়েছে, তবে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহার করাই সেখানে সহজ উপায়। 

কাতারে কতটা গরম থাকবে? কেমন পোশাক পরা যাবে?

বিশ্বকাপ চলাকালীন কাতারে শীতকাল থাকবে, তাই এ নিয়ে খুব চিন্তা না করলেও চলবে। তবে গ্রীষ্মকালে এ দেশটিতে দিনের বেলা তাপমাত্রা থাকে গড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর নভেম্বরের মাঝামাঝিতে কাতারে দিনেরবেলা তাপমাত্রা থাকবে গড়ে সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর ডিসেম্বরে তাপমাত্রা আরও নিচে নেমে আসে।

তবে পোশাকের ক্ষেত্রে কিছু নিয়ম না মানলেই নয়। জনসম্মুখে নারী-পুরুষ সবারই হাঁটু ঢাকা পোশাক পরতে হবে। শপিং মল, পার্ক, রাস্তায় বা বিভিন্ন অফিসে এই ড্রেস কোড না মেনে গেলে ঢুকতে দেওয়া হবে না।  তবে অত্যন্ত বিলাসবহুল হোটেলগুলোতে এ নিয়মের ব্যত্যয় দেখা যায় এবং সেখানে সাঁতারের পোশাক পরে পুলে নামলেও কেউ প্রশ্ন তুলতে পারে না। 

এখনও কি কাতারের উদ্দেশ্যে ফ্লাইট বুক করা যাবে?

আপনি যদি এখনো টিকিটের টাকা পরিশোধ করাসহ যাবতীয় আনুষ্ঠানিকতা না সেরে থাকেন, তাহলে এই মুহূর্তে আর কাতারের ফ্লাইট বুক করা সম্ভব নয়। দোহা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য বড় শহরগুলোর মধ্যে ফ্লাইট চলাচল করছে ভক্তদের সুবিধার্থে। মাসকাট, রিয়াদ, জেদ্দা ও কুয়েত সিটি মতো প্রধান কেন্দ্রগুলো থেকে প্রায় একশত ফিরতি ফ্লাইট থাকবে।

বেশিরভাগ ফ্লাইট সেবা দেওয়া হবে দুবাই থেকে, যা কাতার থেকে ৫৫ মিনিটের দূরত্বে অবস্থিত। লন্ডন থেকে দোহা পর্যন্ত কাতার এয়ারওয়েজের ওয়ান-ওয়ে ফ্লাইট থাকবে। এই ফ্লাইটের ইকোনমি ক্লাসের টিকিট মূল্য শুরু ৬৯৯ ডলার থেকে। দুবাই ও দোহার মধ্যে ফিরতি ফ্লাইট থাকবে ২০ নভেম্বর- যেদিন বিশ্বকাপের আসর শুরু হবে।

দোহায় নেমে আপনাকে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মেট্রো সার্ভিস নিতে হবে কিংবা উবারে উঠতে হবে। সম্প্রতি কাতার সরকার কোভিড পরীক্ষার নিয়ম শিথিল করায় এবার কাতার ভ্রমণ সুখকরই হওয়ার কথা ফুটবল ভক্তদের জন্য।  

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট  

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / প্রশ্ন / ফুটবল / ভক্ত-সমর্থক / কাতার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • লন্ডনের কুয়াশা থেকে বিশ্ববাসীর পায়ের জাদু: ফুটবল যেভাবে ছড়াল বিশ্বজুড়ে
  • ইরানকে টাকা দিয়ে হরমুজ পার হচ্ছে কাতারের কিছু ট্যাংকার, ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • আর্সেনাল কীভাবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ও সমর্থকদের ‘ঘর’ হয়ে উঠল?

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net