Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
স্থানীয় পর্যটন শিল্পে কর কমানোর আহ্বান হোটেল মালিকদের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 November, 2022, 11:05 am
Last modified: 03 November, 2022, 11:11 am

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের
  • পরোক্ষ কর ও উৎসে করের ওপর অতিনির্ভরতা অর্থনীতির ক্ষতি করতে পারে : বিশেষজ্ঞরা

স্থানীয় পর্যটন শিল্পে কর কমানোর আহ্বান হোটেল মালিকদের

তাদের দাবি, অন্তত দেশে আসা বিদেশিদের জন্য মদের ওপরে শুল্ক কমানো হোক।
টিবিএস রিপোর্ট
03 November, 2022, 11:05 am
Last modified: 03 November, 2022, 11:11 am
ছবি: মুমিত এম

করোনা মহামারির ধাক্কা কাটিয়ে উঠে আরও উন্নতি করার লক্ষ্যে স্থানীয় পর্যটন শিল্পের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর দাবি জানিয়েছেন হোটেল, রিসোর্ট ও রেস্তরাঁ মালিকরা।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থানীয় শুল্ক কাঠামোর তুলনা করে তারা বলেন, ভ্যাট এবং আয়কর  ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে পর্যটন খাতের খরচ অনেক বেশি।

বুধবার (২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূর আলী বলেন, "ভারতে হোটেল নির্মাণের পর, তাদের বিনিয়োগ উঠে আসা পর্যন্ত শূন্য শুল্ক সুবিধা ভোগ করে।"

ভারত গত ২০ বছর এই নীতি অনুসরণ করায় সেখানে অসংখ্য হোটেল নির্মাণ হয়েছে দাবি করে নূর আলী বলেন, "আমাদের এখানে যে অবস্থা তাতে মনে হচ্ছে শুধু মিলাদ পড়ানোর জন্যই আমরা হোটেল দিয়েছি। ভ্যাট-ট্যাক্সের কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছি না।"

গোল্ডেন টিউলিপ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক খালেদ উর রহমান বলেন, মহামারি চলাকালীন রেস্তোরাঁর ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল। আমরা এখনো ক্ষতি পুষিয়ে উঠতে পারিনি, এরমধ্যে আবারও তা ১৫ শতাংশ করে দেওয়া হয়েছে। এছাড়া, ৩৫ শতাংশ ইনকাম ট্যাক্স তো আছেই।"

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর হাতে 'সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস' তুলে দেয় অ্যাসোসিয়েশন। এ বছর 'ইমার্জিং ডেস্টিনেশন অ্যাওয়ার্ড ভিজিটরস চয়েস' ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বাংলাদেশ।

এদিকে হোটেল মালিকরা জানান, করোনাকালে জরুরি স্বাস্থ্যসেবা প্রদানকারী ডাক্তার-নার্সরা স্বাস্থ্য অধিদপ্তরের তত্বাবধানে বিভিন্ন হোটেলে অবস্থান করেছিলেন। সে সময়ের ২২ কোটি টাকার বিল এখনো হাসপাতালগুলোর কাছে আটকে আছে।

এ বিষয়ে তারা প্রতিমন্ত্রীকে তড়িৎ পদক্ষেপ নেওয়ার দাবি জানান। 

এছাড়া, বিমান ভাড়া এবং জটিল ভিসা প্রক্রিয়ার কারণে বিদেশি পর্যটক কমে যাওয়ার কথাও উল্লেখ করেন তারা। 

মদের ওপর শুল্ক সহজের আহ্বান

অনুষ্ঠানে নূর আলী বলেন, অকারণে মদের ওপর উচ্চ ভ্যাট আরোপ করা হয়েছে।

"এরশাদ সাহেব (সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ) মদের ওপর ৬০০ শতাংশ ট্যাক্স আরোপ করেছিলেন; যুক্তি দিয়েছিলেন, দাম কম হলে নাকি ধর্মীয় অনুভূতি বৃথা যাবে। কিন্তু সৌদি আরবেও মদের ওপর শুল্ক নেই," বলেন তিনি।

খালেদ উর রহমান বলেন, "বিদেশি অতিথিরা বাংলাদেশে এলে তারা মদের অপ্রাপ্যতা নিয়ে অভিযোগ করেন। এই বিষয়টি মাথায় রেখে অন্তত বিদেশিদের জন্য সাশ্রয়ী মূল্যে মদ সরবরাহের ব্যবস্থা করতে হবে।"

এ বিষয়ে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, "হোটেল ও মদের ওপর আরোপিত ভ্যাট-ট্যাক্স কমানোর জন্য রাজস্ব বোর্ডই ব্যবস্থা নিতে পারে। আমরা এ বিষয়ে তাদেরকে সবাই মিলে আবারও জানাবো।"
 

Related Topics

টপ নিউজ

পর্যটন শিল্প / হোটেল / কর / ভ্যাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের
  • পরোক্ষ কর ও উৎসে করের ওপর অতিনির্ভরতা অর্থনীতির ক্ষতি করতে পারে : বিশেষজ্ঞরা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net