Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
এখনো অনলাইন জুয়ায় অর্থ পাচারের তদন্ত শুরু করেনি সিআইডি

বাংলাদেশ

আসাদুল্লা লায়ন
15 October, 2022, 03:15 pm
Last modified: 15 October, 2022, 04:28 pm

Related News

  • সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান
  • অনলাইনে জুয়া ও অর্থ পাচার: গ্রেপ্তার ৫ চীনা নাগরিক ফের দুই দিনের রিমান্ডে
  • অনলাইন জুয়ার টাকা চীনে পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন ২ দিনের রিমান্ডে
  • ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অপরাধী চক্রের ১ সদস্য গ্রেপ্তার
  • অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

এখনো অনলাইন জুয়ায় অর্থ পাচারের তদন্ত শুরু করেনি সিআইডি

সিআইডির সাইবার পুলিশ সেন্টার সম্প্রতি জুয়ার সাইট বেটউইনারের ৩ বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করে। চার মাসে এই গ্রেপ্তারকৃত তিন এজেন্ট ৪ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
আসাদুল্লা লায়ন
15 October, 2022, 03:15 pm
Last modified: 15 October, 2022, 04:28 pm
ইলাস্ট্রেশন- টিবিএস

গত কয়েক বছরে বাংলাদেশে ছড়িয়ে পরা অনলাইন বেটিং সাইটগুলোর মাধ্যমে অর্থ পাচারের প্রমাণ পেলেও এখনো এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেনি অর্থপাচার আইনে তদন্তের দায়িত্বপ্রাপ্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার সম্প্রতি জুয়ার সাইট বেটউইনারের ৩ বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তারা জানিয়েছে, বেটউইনার সাইপ্রাসভিত্তিক মারিকিট হোলিডংস লিমিটেডের একটি অনলাইন জুয়া সাইট, যা রাশিয়া থেকে পরিচালিত হয়। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের এজেন্টরা জমাকৃত টাকা তুলে ওই টাকা বাইন্যান্স নামক মানি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে মার্কিন ডলারে কনভার্ট করেন। পরে বাইন্যান্সের মাধ্যমে এই টাকা বিভিন্ন দেশে পাচার হয়।

৪ মাসে এই গ্রেপ্তারকৃত তিন এজেন্ট ৪ কোটি টাকা বিদেশে পাচার করেছে।

তবে এখনো এ পাচারের বিষয় সামনে রেখে অর্থ পাচার আইনে অনুসন্ধান শুরু হয়নি বলে টিবিএসকে জানিয়েছেন সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার মোহম্মদ রেজাউল মাসুদ।

অনলাইন বেটিং সাইটের বিরুদ্ধে তদন্ত করে আসছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)। ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ ২০২০ সালে শিলং তীর নামে একটি অনলাইন জুয়া পরিচালনাকারী ৪ এজেন্টকে গ্রেপ্তার করে। এ মামলার তদন্ত শেষ করে সম্প্রতি আদালতে চার্জশিট দিয়েছেন তারা।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকায় অবস্থান করে জুয়ার এই এজেন্টরা সেলসম্যনদের কাছ থেকে নেওয়া টাকা মোবাইল ফিন্যন্সিয়াল সার্ভিসের মাধ্যমে সিলেটের জাফলংয়ে পাঠাতেন। এরপর ওখান থেকে অবৈধ হুন্ডির মাধ্যমে ভারতের শিলংয়ে পাচার করেছেন।

ডিএমপি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক বিন রশিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, "আমরা অনলাইন বেটিং সাইটের মামলার তদন্ত করতে গিয়ে কয়েকটির বিরুদ্ধে অর্থপাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছি। এর সাথে সন্দেহজন বেটিং সাইটগুলোর তথ্য আমরা সিআইডিতে পাঠিয়েছি। তবে এখনো কোন বেটিং সাইটের বিরুদ্ধে অর্থপাচার আইনে অভিযোগ আনা হয়নি।"

অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এবং ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ মোট ৬টি মামলার তদন্ত করছে।

এতে ওয়ানএক্সবেট, মসবেট, বেটবাজ ডট ৩৬৫, বেট৩৬৫এনআইসহ বিভিন্ন জুয়ার সাইট রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তরা টিবিএসকে জানিয়েছেন, সব বেটিং সাইটগুলোর বিরুদ্ধে শতশত কোটি টাকা পাচারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তারা হুন্ডি, ক্রিপ্টোকারেন্সিসহ বিভিন্ন মাধ্যমে টাকা পাচার এবং লেয়ারিং করেছে। অর্থপাচারের তদন্তের জন্য নির্ধারিত ইউনিট সিআইডির ফিন্যন্সিয়াল ক্রাইম। তদন্তে অর্থপাচারের প্রাথমিক প্রমাণের তথ্য তাদেরকে পাঠানো হয়েছে।

তবে এসব জুয়ার সাইটের বিরুদ্ধে কোন অনুসন্ধান ফিন্যন্সিয়াল ক্রাইম ইউনিট করেনি বলে টিবিএসকে জানিয়েছেন সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের  বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির। তিনি বলেন, "সাইবার পুলিশ সেন্টার জুয়ার সাইটের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন এবং তদন্তের কাজ করছে। অর্থপাচারের অনুসন্ধানও তারাই করবেন।"

পুলিশের একাধিক কর্মকর্তা টিবিএসকে বলেছেন, ২০২০ সাল থেকে দেশে অনলাইন জুয়া ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে। এর অন্যতম প্রভাব আসক্তদের অপরাধ প্রবণতা বৃদ্ধি এবং অর্থপাচার।

 

 

Related Topics

টপ নিউজ

সিআইডি / অনলাইন জুয়া / জুয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান
  • অনলাইনে জুয়া ও অর্থ পাচার: গ্রেপ্তার ৫ চীনা নাগরিক ফের দুই দিনের রিমান্ডে
  • অনলাইন জুয়ার টাকা চীনে পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন ২ দিনের রিমান্ডে
  • ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অপরাধী চক্রের ১ সদস্য গ্রেপ্তার
  • অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net