Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ইকুয়েডরকে বাদ দিয়ে বিশ্বকাপে খেলতে সর্বোচ্চ ক্রীড়া আদালতে চিলি-পেরু

খেলা

টিবিএস ডেস্ক
01 October, 2022, 04:05 pm
Last modified: 01 October, 2022, 04:17 pm

Related News

  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • ‘প্রেমিকের দায়িত্ব পালন করতে’ কানাডার ম্যাচ বাদ দিয়ে কেটি পেরি-র পারফরম্যান্স দেখতে গেলেন ট্রুডো
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে

ইকুয়েডরকে বাদ দিয়ে বিশ্বকাপে খেলতে সর্বোচ্চ ক্রীড়া আদালতে চিলি-পেরু

বিশ্বকাপের উদ্বোধনী মাচে ২০ নভেম্বর স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর। সিএএস এক বিবৃতিতে জানিয়েছে, ‘চিলি ও পেরু যে আপিল করেছে, সেটার চূড়ান্ত রায় ১০ নভেম্বরের আগেই দেওয়া হবে।’
টিবিএস ডেস্ক
01 October, 2022, 04:05 pm
Last modified: 01 October, 2022, 04:17 pm

বিশ্বকাপ খেলার স্বপ্ন অনেক আগেই ভেস্তে গেছে। বাছাই পর্ব পেরোতে না পারায় কাতার বিশ্বকাপের টিকেট পায়নি চিলি ও পেরু। কিন্তু ফুটবলের শ্রেষ্ঠ আসরে খেলার স্বপ্ন ছাড়েনি দেশ দুটি। বেশ আগে থেকেই ইকুয়েডরের বিরুদ্ধে অযোগ্য খেলানোর অভিযোগ তাদের। এবার সেই অভিযোগ নিয়ে ক্রীড়ার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে তারা। 

অযোগ্য খেলোয়াড় খেলানোর অভিযোগে বিশ্বকাপ থেকে ইকুয়েডরকে বাদ দিতে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিট্রেশনে (সিএএস) আপিল করেছে চিলি ও পেরু। দেশ দুটির আবেদন এবং সেটা গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে সিএসএস-এর পক্ষ থেকে।  

সেপ্টেম্বরের শুরুতে চিলি ও পেরুর এই আবেদন খারিজ করে ইকুয়েডরকে বিশ্বকাপে খেলার সবুজ সঙ্কেত দেয় ফিফা। বাছাইপর্বে ইকুয়েডরের হয়ে খেলা বায়রন কাস্তিলোর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠায় চিলি ও পেরু ফিফার কাছে আবেদন করে। ফিফা সব যাচাই বাছাই করে চিলির আপত্তি সঠিক নয় বলে জানিয়ে দেয়। শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকার দুই দেশ সিএএস-এর দ্বারস্থ হলো। 

বিশ্বকাপের উদ্বোধনী মাচে ২০ নভেম্বর স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর। সিএএস এক বিবৃতিতে জানিয়েছে, 'চিলি ও পেরু যে আপিল করেছে, সেটার চূড়ান্ত রায় ১০ নভেম্বরের আগেই দেওয়া হবে।'

ইকুয়েডরের ডিফেন্ডার কাস্তিলো বাছাইপর্বে আটটি ম্যাচে খেলেছেন। এর মধ্যে চিলির বিপক্ষে দুটি ম্যাচেই ছিলেন তিনি। এর মধ্যে একটিতে ইকুয়েডর জয়ী হয়, আরেকটি ম্যাচ ড্র হয়। তবে পেরুর বিপক্ষে দুই ম্যাচের কোনটিতেই তিনি ছিলেন না কাস্তিলো। ওই ম্যাচ দুটি থেকে পেরু চার পয়েন্ট সংগ্রহ করে। 

চিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, কাস্তিলোর বিপক্ষে অগণিত অভিযোগ রয়েছে। তিনি মেক্সিকোর লিঁও ক্লাবের হয়ে খেলেছেন। ১৯৯৫ সালের জুলাইয়ে কলম্বিয়ায় তার জন্ম, কিন্তু জন্ম সনদে আছে তিনি ১৯৯৮ সালে ইকুয়েডরের প্লায়াসে জন্ম নিয়েছেন। ভুয়া জন্ম সনদ বানিয়ে তাকে ইকুয়েডরের নাগরিকত্ব দেয়া হয়েছে বলে দাবি চিলিয়ান ফেডারেশনের। 

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে চতুর্থ হয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট পায় ইকুয়েডর। বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ কাতার, নেদারল্যান্ডস ও সেনেগাল। পেরু ও চিলির দাবি, ইকুয়েডরের পরিবর্তে বিশ্বকাপের তাদের জায়গা করে দিতে হবে। বাছাইপর্বে পঞ্চম হওয়া পেরু প্লে-অফে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বিদায় নেয়। সপ্তম স্থানে থেকে বাছাই পর্ব শেষ করে চিলি। 

Related Topics

টপ নিউজ

ফুটবল বিশ্বকাপ / কাতার বিশ্বকাপ ২০২২ / চিলি ফুটবল দল / পেরু ফুটবল দল / ক্রীড়া আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • ‘প্রেমিকের দায়িত্ব পালন করতে’ কানাডার ম্যাচ বাদ দিয়ে কেটি পেরি-র পারফরম্যান্স দেখতে গেলেন ট্রুডো
  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net