Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
কল্লুরের খনি থেকে যেভাবে ব্রিটিশ রাজমুকুটে ঠাঁই হলো কোহিনুরের

ফিচার

টিবিএস ডেস্ক
11 September, 2022, 09:40 pm
Last modified: 11 September, 2022, 09:43 pm

Related News

  • কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ল্যুভ মিউজিয়ামে চুরির সময় ফেলে যায় মুকুটটি; দুমড়ে-মুচড়ে গেলেও ‘অক্ষত’ আছে
  • শাঁখারিবাজারের কারিগরদের হাতে যেভাবে বেঁচে আছে শোলার টোপর
  • ১১৭ বছর পর প্রকাশ্যে আসবে কোহিনূরের ‘সহোদর’ দেশের সবচেয়ে অমূল্য হীরা দরিয়া-ই-নূর! খোলা হবে ভল্ট
  • প্রিন্স অ্যান্ড্রুর জীবনী: যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব, নানা বিতর্কে রাজপরিবারে ফেরার পথ বন্ধ

কল্লুরের খনি থেকে যেভাবে ব্রিটিশ রাজমুকুটে ঠাঁই হলো কোহিনুরের

প্রাথমিকভাবে হীরাটি ছিল ১৮৬ ক্যারটের। কিন্তু হীরার নকশা ব্রিটিশদের পছন্দ হয়নি। এরপর উপবৃত্তাকার আকৃতিতে হীরাটিকে নতুন করে কাটা হয়। এর ফলে হীরার মূল ভরের ৪০ শতাংশ হারিয়ে যায়।
টিবিএস ডেস্ক
11 September, 2022, 09:40 pm
Last modified: 11 September, 2022, 09:43 pm
কুইন মাদার এলিজাবেথের কফিনের ওপর কোহিনুর সজ্জিত মুকুট। এপ্রিল, ২০০২। ছবি: এপি ফটো/অ্যালাস্টেয়ার গ্র্যান্ট

প্লাটিনামের ফ্রেমের ওপর ২,৮০০টি হীরা বসিয়ে তৈরি করা হয়েছে ব্রিটেনের রাজমুকুট। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত, ও বিতর্কিত হীরাটি হচ্ছে কোহিনুর।

১৯৩৭ সালে রাজমুকুটে এ হীরাটি সংযুক্ত করা হয়। রানি দ্বিতীয় এলিজাবেথ এ কোহিনুরের মুকুট পরে ব্রিটিশ সাম্রাজ্য শাসন করেছিলেন দীর্ঘ ৭০ বছর। গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

কোহিনুর হীরাটি 'আলোর পাহাড়' নামেও পরিচিত। অভিষেকের সময় কোহিনুর পরে রাজা তৃতীয় চার্লসের পাশে বসবেন রানি ক্যামেলিয়া।

এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথ ইচ্ছা প্রকাশ করেছিলেন, ক্যামেলিয়া কুইন কনসর্ট হিসেবে সম্বোধিত হবেন। আর তাই রাজা তৃতীয় চার্লসের অভিষেকের দিনই রানির মাথায় শোভা পাবে মুকুটটি।

কোহিনুরের বিতর্কিত ইতিহাস

১৪ শতকে গোলকুণ্ডা সালতানাতের সময় ভারতের কৃষ্ণা নদীর তীরে অবস্থিত কল্লুর খনিতে হীরাটি প্রথমবার পাওয়া গিয়েছিল। কয়েক শতাব্দী ধরে এ হীরার মালিকানা বারবার বদল হয়েছে।

মুঘল, ইরানি, আফগান, ও পাঞ্জাব শাসকদের মধ্যে অনেকবার হাতবদল হয় হীরাটির। অস্পষ্ট ইতিহাসের তথ্যমতে, ১৯৪৯ সালে অ্যাংলো-শিখ যুদ্ধে হেরে যাওয়ার পর লাহোরের মহারাজা ইংরেজদের সঙ্গে এক শাস্তিমূলক সন্ধি করতে বাধ্য হন। তখনই সন্ধির শর্ত মোতাবেক কোহিনুর দখল করে ব্রিটিশরা। লাহোরের মহারাজ দুলীপ সিংকে ভারত ছেড়ে ব্রিটেনে চলে যেতেও বাধ্য করা হয় এ লড়াইয়ের পর।

প্রাথমিকভাবে হীরাটি ছিল ১৮৬ ক্যারটের। কিন্তু হীরার নকশা ব্রিটিশদের পছন্দ হয়নি। এরপর উপবৃত্তাকার আকৃতিতে হীরাটিকে নতুন করে কাটা হয়। এর ফলে হীরার মূল ভরের ৪০ শতাংশ হারিয়ে যায়।

এরপর থেকেই ব্রিটেনের কাছে রয়েছে হীরাটি। তবে ভারত, ইরান, আফগানিস্তান, ও পাকিস্তান এ হীরার মালিকানা দাবি করে আসছে।

কোহিনুর নিয়ে অনেক মিথ চালু আছে। যেমন একটি মিথ অনুযায়ী, কোনো পুরুষ বেশিদিন এটি ধারণ করলে তার কপালে দুর্ভাগ্য তৈরি হয়। কেবল একজন নারী ও দেবতাই কোনো ক্ষতি ছাড়া এ হীরা ধারণ করতে পারবেন। ১৪ শতকে কোহিনুর পরিধান করা অনেক রাজা অল্প বয়সে মারা যাওয়ার পর এ মিথটি তৈরি হয়।

সূত্র: দ্য লজিক্যাল ইন্ডিয়ান

Related Topics

অফবিট / টপ নিউজ

কোহিনূর হীরা / কোহিনূর / রাজা তৃতীয় চার্লস / রানি এলিজাবেথ / মুকুট / ব্রিটিশ রাজমুকুট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ল্যুভ মিউজিয়ামে চুরির সময় ফেলে যায় মুকুটটি; দুমড়ে-মুচড়ে গেলেও ‘অক্ষত’ আছে
  • শাঁখারিবাজারের কারিগরদের হাতে যেভাবে বেঁচে আছে শোলার টোপর
  • ১১৭ বছর পর প্রকাশ্যে আসবে কোহিনূরের ‘সহোদর’ দেশের সবচেয়ে অমূল্য হীরা দরিয়া-ই-নূর! খোলা হবে ভল্ট
  • প্রিন্স অ্যান্ড্রুর জীবনী: যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব, নানা বিতর্কে রাজপরিবারে ফেরার পথ বন্ধ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net