Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
নাঙ্গলকোটে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
01 September, 2022, 03:55 pm
Last modified: 01 September, 2022, 03:57 pm

Related News

  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাঙ্গলকোটে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বুধবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশ, স্কুল শিক্ষার্থী, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হন। 
কুমিল্লা প্রতিনিধি
01 September, 2022, 03:55 pm
Last modified: 01 September, 2022, 03:57 pm

কুমিল্লার নাঙ্গলকোটে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপির ৪৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 

মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে ও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

বুধবার রাতে নাঙ্গলকোট থানার উপপরিদর্শক সাধন চন্দ্র নাথ বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার দেলওয়ার হোসেন। 

তিনি জানান, 'গতকাল সংঘর্ষের ঘটনায় আমাদের অফিসার ইনচার্জসহ অন্তত অর্ধশতাধিক সাধারণ মানুষ আহত হয়েছে। এছাড়াও গাড়ি ভাঙচুর করা হয়েছে। 

'সেখানে যারা সংঘর্ষ করেছিল তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। মামলায় এজাহারনামার ১৯জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বাকিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।'

উল্লেখ্য, বুধবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশ, স্কুল শিক্ষার্থী, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হন। 

নাঙ্গলকোট পৌর এলাকায় এ ঘটনা ঘটে। জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের নিহত হওয়ার প্রতিবাদের বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল নাঙ্গলকোট উপজেলা বিএনপি। সকাল ৯টার আগে দলে দলে বিএনপি নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন। 

একপর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছোড়ে।
 
Related Topics

টপ নিউজ

বিএনপি / আওয়ামী লীগ / রাজনৈতিক সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net