Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 June, 2026, 06:30 pm
Last modified: 19 June, 2026, 06:39 pm

Related News

  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি

বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার ঘাটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
19 June, 2026, 06:30 pm
Last modified: 19 June, 2026, 06:39 pm
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত

বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, 'বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। যদি বিএনপি সরকার ৭৫ শতাংশ মানুষকে ডিনাই করে, তাহলে এই সরকারের পতন ধ্বনি বাজতেও সময় লাগবে না।'

শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার ঘাটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় নাসীরুদ্দীন বলেন, 'এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে। একটি হলো সংস্কার, যার মাধ্যমে বাংলাদেশেল আমুল পরিবর্তন হয়।  আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী আছে, তাদের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসতে পারি। এছাড়া যারা মানুষের পকেট কেটেছিল, ব্যাংক লুট করেছিল শেয়ার মার্কেট শূন্য করেছিল, তাদেরকে যাতে আইনের আওতায় আনা যায় সেজন্য মানুষের কাছে যাচ্ছি, কাজ করছি।'

তিনি বলেন, 'আরও একটি বড় বিষয় হলো ভারত থেকে পুশ-ইনের চেষ্টা করা হচ্ছে।'

ছবি: টিবিএস

নতজানু পররাষ্ট্রনীতি থেকে যাতে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করতে পারি, সেজন্য এনসিপি কাজ করছে বলে জানান নাসীরুদ্দীন।

তিনি বলেন, 'ভারতীয় ফ্যাসিবাদমুক্ত হয়ে ইসলাম ও সার্বভৌমত্বের ইস্যু নিয়ে বিচার ও সংস্কার বাস্তবায়ন করতে কাজ করছি আমরা।'

তিনি আরও বলেন, 'সংস্কারের জন্য গণভোটের পক্ষে ৭৫ শতাংশ ভোট পড়েছে, কিন্তু সেই সংস্কার বাস্তবায়ন হচ্ছে না। আমরা সেই ভোটাধিকারের পক্ষে লড়াই করব। সংস্কারের প্রশ্নে সরকারকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না।'

বাগেরহাটের উন্নয়ন ইস্যুতে নাসীরুদ্দীন বলেন, 'বাগেরহাটে শেখ পরিবারের রাজত্ব ছিল। শেখ পরিবার রাজত্ব করেছে, শেখের নাম বিক্রি করেছে। কিন্তু উন্নয়নের নামে কিছু হয়নি।'

বাগেরহাট থেকে শেখ পরিবারকে উচ্ছেদের জন্য বাগেরহাটবাসীকে অভিনন্দন জানান তিনি।

ছবি: টিবিএস

নাসীরুদ্দীন বলেন, 'এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক হযরত খানজাহান আলী (রহ.)- এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। যেখান থেকে এলাকার ও দেশের মানুষের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা হবে। মুসলিমদের গৌরবময় ইতিহাস-ঐতিহ্যের চর্চা হবে।'

সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেন তিনি। পরে নেতা-কর্মীদের নিয়ে খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে যান। 

আগামীকাল সবাইকে সংস্কার বাস্তবায়নের দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশে যোগদানের আহ্বান জানান এই নেতা।

এসময় এনসিপির বাগেরহাট জেলার সমন্বয়ক সৈয়দ মাহবুব মোর্শেদ সোহেল, এনসিপি নেতা আল আমিন খান সুমন, লাবিব আহমেদ, আল আমিন, জাতীয় নারী শক্তি'র কেন্দ্রীয় নেতা আরজিন আরোবী নওরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

বিএনপি / সংস্কার / নাসীরুদ্দীন পাটওয়ারী / এনসিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net