Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
রপ্তানি পণ্য হ্যান্ডলিং চার্জ ২৫ শতাংশ বাড়াল বিকডা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 August, 2022, 06:20 pm
Last modified: 22 August, 2022, 01:56 pm

Related News

  • কাল থেকে রপ্তানি পণ্য ও খালি কনটেইনার হ্যান্ডলিং বন্ধ করছে ১৯ বেসরকারি ডিপো
  • সিআরবিতে রেলকর্মীদের বিক্ষোভ: কবরস্থান–মসজিদ দখল করে আইসিডি নির্মাণে লিজ বাতিলের দাবি
  • ব্যবসায়ীরা কেন পানগাঁও এড়িয়ে চলেন, ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবে যেভাবে তা বদলাতে চায় এমএসসি
  • চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত: নৌপরিবহন উপদেষ্টা
  • চট্টগ্রাম বন্দর থেকে একইদিনে আইসিডিগামী কনটেইনার সরাতে এনবিআরের নির্দেশ

রপ্তানি পণ্য হ্যান্ডলিং চার্জ ২৫ শতাংশ বাড়াল বিকডা

এর আগে গত বছরের ৪ নভেম্বর থেকে প্রাইভেট ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) আমদানি ও রপ্তানি উভয় পণ্যে হ্যান্ডলিং চার্জ ২৩ শতাংশ বাড়িয়েছিল।
টিবিএস রিপোর্ট
21 August, 2022, 06:20 pm
Last modified: 22 August, 2022, 01:56 pm
ছবি: ব্লুমবার্গ

রপ্তানি পণ্য ও খালি কনটেইনার হ্যান্ডলিং চার্জ ২৫ শতাংশ বাড়াল বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা)। 

রোববার (২১ আগস্ট) বিকেলে ঢাকায় বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডারস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেয় বিকডা। 

এর আগে গত বছরের ৪ নভেম্বর থেকে প্রাইভেট ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) আমদানি ও রপ্তানি উভয় পণ্যে হ্যান্ডলিং চার্জ ২৩ শতাংশ বাড়িয়েছিল।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির যুক্তি দেখিয়ে বিকডা গত ১১ আগস্ট আমদানি পণ্য হ্যান্ডলিংয়ের চার্জ ৩৫ শতাংশ বৃদ্ধি করে। আমদানি চার্জ বৃদ্ধির পর গত ১৭ আগস্ট খালি কনটেইনার হ্যান্ডলিং চার্জ ২৪ শতাংশ বাড়ানো হয়।

গত নয় মাসে দুই দফায় হ্যান্ডলিংয়ের চার্জ বাড়ল মোট ৫৮ শতাংশ।

সাম্প্রতিক বৃদ্ধির পর রপ্তানি পণ্যের হ্যান্ডলিং চার্জ ৪৮ শতাংশ বেড়েছে। ২০ ফুট সাইজের (টিইউ) একটি কনটেইনার হ্যান্ডলিংয়ে ২০২১ সালের নভেম্বরের আগে লাগত ৭ হাজার ৫১১ টাকা। এখন সেটি ৫ হাজার ৫৬৯ টাকা বেড়ে ১৩ হাজার ৮০ টাকা হয়েছে।

২০১০ সালে আমদানি ও রপ্তানি হ্যান্ডলিং চার্জ নির্ধারণের পর ২০১৬ সালে বিকডা এই চার্জ ১৬ শতাংশ এবং পরে ২০২০ সালের মার্চ মাসে ১৫ শতাংশ বৃদ্ধি করে।

২০২১ সালে চট্টগ্রাম বন্দরে ৩২ লাখ টিইউএস কনটেইনার হ্যান্ডল করা করা হয়। এর মধ্যে ২০২১ সালে সব আইসিডি ৭ লাখ ২০ হাজার টিইইউএস রপ্তানি কনটেইনার এবং ২ লাখ ৯২ হাজার টিইইউএস আমদানি কনটেইনার হ্যান্ডলিং করে।

বিকডা সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আইসিডি কার্যক্রম পরিচালনায় যেসব যন্ত্রপাতি ব্যবহার হয়, সেগুলো ডিজেলচালিত। সে কারণে আইসিডির চার্জ বৃদ্ধি করতে হয়েছে। 

বিজিএমইএর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রাকিবুল আলম চৌধুরী বলেন, এই চার্জ বাড়ানোর ফলে তাদের ব্যবসার খরচ বেড়ে যাবে। 

'আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের টিকে থাকতে কষ্ট হবে,' দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন তিনি।

বাংলাদেশ ফ্রেইট ফারোয়ার্ডারস অ্যাসোসিয়েশেনের সহসভাপতি খায়রুল আলম সুজন বলেন, রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ের চার্জ ৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছিল বিকডা। 

'তবে বৈঠকে আলোচনার পর ২৫ শতাংশ চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়,' বলেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

বিকডা / হ্যান্ডলিং চার্জ / কনটেইনার ডিপো / আইসিডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • কাল থেকে রপ্তানি পণ্য ও খালি কনটেইনার হ্যান্ডলিং বন্ধ করছে ১৯ বেসরকারি ডিপো
  • সিআরবিতে রেলকর্মীদের বিক্ষোভ: কবরস্থান–মসজিদ দখল করে আইসিডি নির্মাণে লিজ বাতিলের দাবি
  • ব্যবসায়ীরা কেন পানগাঁও এড়িয়ে চলেন, ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবে যেভাবে তা বদলাতে চায় এমএসসি
  • চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত: নৌপরিবহন উপদেষ্টা
  • চট্টগ্রাম বন্দর থেকে একইদিনে আইসিডিগামী কনটেইনার সরাতে এনবিআরের নির্দেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net