Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৩দিন অফিস করার নির্দেশনা অ্যাপল কর্মীদের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 August, 2022, 03:45 pm
Last modified: 17 August, 2022, 03:47 pm

Related News

  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’
  • সবচেয়ে পাতলা আইফোনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী

সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৩দিন অফিস করার নির্দেশনা অ্যাপল কর্মীদের

৫ সেপ্টেম্বর থেকে রোস্টারভিত্তিতে সপ্তাহে অন্তত ৩দিন অফিসে উপস্থিত থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
17 August, 2022, 03:45 pm
Last modified: 17 August, 2022, 03:47 pm
ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের ঘরে বসে কাজ করার সুযোগ দিয়েছিল দুই বছর। তবে মহামারির  বিস্তার কমে আসায় এখন কর্মীদের আবারও অফিসে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানগুলো। এমনই একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। 

আর মাত্র সপ্তাহ দুয়েকের মধ্যেই বাড়িতে বসে কাজ করার সুযোগ হারাতে যাচ্ছেন অ্যাপল কর্মীরা। সপ্তাহে অন্তত ৩দিন অফিসে উপস্থিত থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে তাদের। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এক ইমেইলে কর্মীদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেন। 

৫ সেপ্টেম্বর থেকে রোস্টারভিত্তিতে অ্যাপল কর্মীদের অফিসে ফিরতে হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস। 

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রত্যাশা করছেন মঙ্গলবার ও বৃহস্পতিবারসহ সপ্তাহে অন্তত ৩ দিন কর্মীরা অফিসে আসবেন। উল্লিখিত দুইদিনসহ আর কোন দিন কর্মীরা অফিসে উপস্থিত থাকবেন তা নির্ধারণ করবেন টিম ম্যানেজার।

টিম কুক তার ইমেইল বার্তায় সপ্তাহে ৩ দিন স্বশরীরে অফিস করার এই নতুন উদ্যোগকে 'পাইলট' বা পরীক্ষামূলক একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। প্রয়োজনের ভিত্তিতে এতে যেকোনো ধরনের পরিবর্তন আসতে পারে বলেও জানিয়েছেন তিনি।

বিশ্বের বিভিন্ন অংশে অ্যাপল কর্মীরা স্থানীয় পরিস্থিতির ওপর নির্ভর করে একটি নির্ধারিত সময়সূচীতে অফিসে ফিরবেন বলে জানানো হয়েছে ইমেইল বার্তায়। 

টিম কুক বলেন, "আমরা এই উদ্যোগকে কেন্দ্র করে খুবই উদ্দীপ্ত এবং বিশ্বাস করি যে, সংশোধিত এই কাঠামোটি আমাদের নমনীয়তার সঙ্গে কাজ করার সক্ষমতাকে বাড়িয়ে তুলবে; পাশাপাশি পারস্পারিক সহযোগিতাকেও রক্ষা করবে, যা আমাদের সংস্কৃতির জন্য অত্যন্ত জরুরি।"

এর আগে, গেল বছরের জুনে অ্যাপল কর্মীদের (ওই বছরেরই সেপ্টেম্বর থেকে) অফিসে ফেরার নির্দেশনা দেওয়া হলেও পরবর্তীতে বাড়িতে বসে কাজ করার সময়সীমা বৃদ্ধি আরও কিছুদিন বৃদ্ধি করা হয়। হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় অফিসে ফেরার সিদ্ধান্ত তখন বাতিল করেছিল প্রতিষ্ঠানটি। তবে বিশেষ প্রয়োজনে কিছু কর্মীকে সপ্তাহে এক থেকে দুদিন স্বশরীরে অফিস করতে বলা হয়েছিল তখন। 

নতুন এই সিদ্ধান্তটিকে যেহেতু পরীক্ষামূলক হিসেবে বিবেচনা করা হচ্ছে, তাই বিষয়টি পুনরায় বিবেচনা করে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন অনেকে।

  • সূত্র: দ্য ফিনান্সিয়াল টাইমস 
     
Related Topics

টপ নিউজ

অ্যাপল / কর্মদিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’
  • সবচেয়ে পাতলা আইফোনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net