Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
মস্কোয় দাবা টুর্নামেন্টে সাত বছরের শিশুর আঙুল ভেঙে দিল চেস রোবট

অফবিট

টিবিএস ডেস্ক   
25 July, 2022, 12:40 pm
Last modified: 25 July, 2022, 12:53 pm

Related News

  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
  • শিশুদের জন্য ধূমপানের মতোই বিপজ্জনক সোশ্যাল মিডিয়া, চিকিৎসকদের সতর্কবার্তা
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৪৫

মস্কোয় দাবা টুর্নামেন্টে সাত বছরের শিশুর আঙুল ভেঙে দিল চেস রোবট

রোবটের চাল দেওয়া শেষ না হতেই শিশুটি নিজের চাল দেওয়ার জন্য হাত বাড়ায়। ফলে রোবটের মধ্যে থাকা কৃত্রিম অভিঘাতী ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে এবং কয়েক সেকেন্ডের জন্য তার আঙ্গুল মুচড়ে দেয়।
টিবিএস ডেস্ক   
25 July, 2022, 12:40 pm
Last modified: 25 July, 2022, 12:53 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

অবসর কাটানোর উপায় হিসেবে দাবা খেলা কখনোই বিপজ্জনক কোনো খেলা হিসেবে বিবেচিত ছিল না। বরং বুদ্ধির জোরে এবং মাথা খাটিয়ে খেলতে হয় বলে দাবার বিশেষ আবেদন রয়েছে। কিন্তু গত সপ্তাহে মস্কোতে আয়োজিত একটি প্রতিযোগিতা যেন সেই ধারণা ভুল প্রমাণ করলো। প্রতিযোগিতায় ব্যবহৃত একটি রোবট ৭ বছর বয়সী এক শিশুর হাতের আঙুল ভেঙে দিয়েছে বলে খবর একাধিক রাশিয়ান গণমাধ্যমের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রোবটটি শিশুটির হাতের একটি আঙুল চেপে ধরেছে।

জানা গেছে, রোবটের চাল দেওয়া শেষ না হতেই শিশুটি নিজের চাল দেওয়ার জন্য হাত বাড়ায়। ফলে রোবটের মধ্যে থাকা কৃত্রিম অভিঘাতী ক্ষমতা সক্রিয় হয়ে ওঠে এবং কয়েক সেকেন্ডের জন্য তার আঙ্গুল মুচড়ে দেয়। ততক্ষণে প্রাপ্তবয়স্ক কয়েকজন এসে রোবটের মুষ্ঠি থেকে শিশুটির হাত ছাড়িয়ে আনেন। 

এ ধরনের দুর্ঘটনা খুবই বিরল উল্লেখ করে ফেডারেশন অব রাশিয়ান চেস- এর ভাইস প্রেসিডেন্ট বলেন, "খেলায় নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা ঐ শিশুটি ভঙ্গ করেছে। সে যখন চাল দিতে গিয়েছিল, তখন বুঝতে পারেনি যে তাকে আগে অপেক্ষা করতে হবে।"

তিনি আরো বলেন, দাবা খেলায় ব্যবহৃত এই রোবটগুলো সম্পূর্ণ নিরাপদ; শিশুদেরকে বরং আরও ভালোভাবে সতর্ক করতে হবে।

এ বিষয়ে মস্কো দাবা ফেডারেশনের প্রেসিডেন্ট সের্গেই লাজারেভ সংবাদ সংস্থা তাস'কে বলেন, "ব্যাপারটা অবশ্যই খুব খারাপ হয়েছে।"

সের্গেই লাজারেভ জানান, রোবট দিয়ে আগেও বহুবার বহু ম্যাচ খেলা হয়েছে এবং কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে শিশুটি টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত খেলতে পেরেছিল বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।    

Related Topics

টপ নিউজ

মস্কো / দাবা টুর্নামেন্ট / রোবট / শিশু / আঙুল ভাঙা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
  • শিশুদের জন্য ধূমপানের মতোই বিপজ্জনক সোশ্যাল মিডিয়া, চিকিৎসকদের সতর্কবার্তা
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৪৫

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net