Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
কাতারের শেখের কাছ থেকে স্যুটকেসভর্তি ১ মিলিয়ন ইউরো নিয়েছিলেন প্রিন্স চার্লস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 June, 2022, 02:10 pm
Last modified: 27 June, 2022, 02:59 pm

Related News

  • ইরানকে টাকা দিয়ে হরমুজ পার হচ্ছে কাতারের কিছু ট্যাংকার, ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ইরানের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক
  • কাতারে ‘সবচেয়ে স্পর্শকাতর অমীমাংসিত বিষয়’ নিয়ে আলোচনা করছে ইরানের প্রতিনিধিদল
  • হরমুজ দিয়ে গোপনে প্রধান ক্রেতা দেশগুলোর কাছে এলএনজি পাঠাচ্ছে কাতার
  • ইরান যুদ্ধ যেভাবে বিশ্বের অন্যতম ধনী দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে

কাতারের শেখের কাছ থেকে স্যুটকেসভর্তি ১ মিলিয়ন ইউরো নিয়েছিলেন প্রিন্স চার্লস

কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিমের কাছ থেকে অনুদান হিসেবে সর্বমোট যে ৩ মিলিয়ন ইউরো নিয়েছেন প্রিন্স চার্লস, এই টাকা তারই অংশ।
টিবিএস ডেস্ক
27 June, 2022, 02:10 pm
Last modified: 27 June, 2022, 02:59 pm
যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। ছবি: বিবিসি

দাতব্য কাজের কথা বলে কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিমের কাছ থেকে ১ মিলিয়ন ইউরোভর্তি স্যুটকেস নিয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস, খবর সানডে টাইমসের।

সানডে টাইমসে প্রকাশিত ওই প্রতিবেদনে আরো বলা হয়, কাতারের সাবেক এই প্রধানমন্ত্রীর কাছ থেকে সর্বমোট যে ৩ মিলিয়ন ইউরো নিয়েছেন প্রিন্স অব ওয়েলস, এই টাকা তারই অংশ।

ক্লারেন্স হাউজের বক্তব্য, শেখ হামাদ বিন জসিমের কাছ থেকে প্রাপ্ত অনুদানের টাকা সাথেসাথেই প্রিন্স চার্লসের দাতব্য সংস্থায় দিয়ে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে সকল সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

সানডে টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে সাবেক কাতারি প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদান হিসেবে সরাসরি তিনবার নগদ অর্থ গ্রহণ করেছেন প্রিন্স চার্লস। কথিত আছে, এর মধ্যে একবার ক্লারেন্স হাউজে বৈঠক শেষে একটি হোল্ডঅলের মধ্যে করে টাকা হাতবদল করা হয়। আরেকবার ফোর্টনাম অ্যান্ড ম্যাসন নামক ডিপার্টমেন্টাল স্টোরের ক্যারিয়ার ব্যাগের মধ্যে ভরে টাকা আদান-প্রদান হয়।

প্রিন্স অব ওয়েলস এর চ্যারিটেবল ফান্ড এর উদ্দেশ্য হলো, মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই সম্প্রদায় গড়ে তোলা। এটি শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে কাজ করে। ফান্ডের পক্ষ থেকে সানডে টাইমসকে জানানো হয়েছে যে তাদের ট্রাস্টিরা নিশ্চিত করেছেন যে এই অনুদানের টাকা বৈধ এবং এতে তাদের হিসাব-নিরীক্ষকদের স্বাক্ষর রয়েছে।

প্রিন্স চার্লস দাতব্য সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা অনুদানের বিনিময়ে এক সৌদি দাতাকে যুক্তরাজ্যের সম্মান ও নাগরিকত্ব পেতে সাহায্য করেছে। এরপরেই প্রিন্স চার্লসের দাতব্য সংস্থাকে তদন্তের আওতায় আনা হয়। এ অভিযোগ সামনে আসায় গত নভেম্বরে পদত্যাগ করেন প্রিন্স চার্লসের সাবেক ভ্যালেট ও দাতব্য সংস্থার প্রধান কার্যনির্বাহী মাইক ফসেট।

তদন্তে দেখা গেছে, মাইকেল ফসেট বিলিয়নিয়ার ব্যবসায়ী মাহফুজ মারেই মুবারক বিন মাহফুজের জন্য সম্মানসূচক সিবিইর জন্য 'ফিক্সারদের' সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে তদন্তে আরও পাওয়া যায়, এসব যোগাযোগের বিষয়ে ট্রাস্টিরা অবগত ছিলেন এমন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

কাতার / সাবেক প্রধানমন্ত্রী / প্রিন্স চার্লস / অনুদান / ইউরো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ইরানকে টাকা দিয়ে হরমুজ পার হচ্ছে কাতারের কিছু ট্যাংকার, ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ইরানের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক
  • কাতারে ‘সবচেয়ে স্পর্শকাতর অমীমাংসিত বিষয়’ নিয়ে আলোচনা করছে ইরানের প্রতিনিধিদল
  • হরমুজ দিয়ে গোপনে প্রধান ক্রেতা দেশগুলোর কাছে এলএনজি পাঠাচ্ছে কাতার
  • ইরান যুদ্ধ যেভাবে বিশ্বের অন্যতম ধনী দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net