Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
৩৪ বছর বয়সে অজ্ঞাত রোগে মারা গেলেন ‘বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা’ 

আন্তর্জাতিক

ইন্ডিপেনডেন্ট
28 August, 2026, 06:20 pm
Last modified: 28 August, 2026, 07:05 pm

Related News

  • ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, চলতি বছর আক্রান্ত ১ লাখ ৩ হাজার ছাড়াল
  • ৩৪ বছর বয়সে প্রয়াত ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটি
  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
  • দিল্লিতে আটক অভিজিৎ দীপকে, গ্রামের বাড়িতে মারা গেলেন দাদি
  • অভিনয়ের বাইরে নানা পাটেকার ছিলেন কৃষক, সমাজকর্মী আর রাঁধুনিও

৩৪ বছর বয়সে অজ্ঞাত রোগে মারা গেলেন ‘বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা’ 

তোরোর প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, ‘মহামান্য রাজা একজন যুবরাজকে উত্তরাধিকারী হিসেবে রেখে গেছেন। তোরো রাজ্যের ঐতিহ্য ও রীতিনীতি অনুযায়ী উপযুক্ত সময়ে আনুষ্ঠানিকভাবে তার পরিচয় প্রকাশ করা হবে।’
ইন্ডিপেনডেন্ট
28 August, 2026, 06:20 pm
Last modified: 28 August, 2026, 07:05 pm
রাজা ওইয়ো নিম্বা। ছবি: সেম্মান্ডা উইল

শৈশবে রাজসিংহাসনে বসে বিশ্বনেতাদের তাকে লাগিয়ে দেওয়া উগান্ডার তোরো রাজ্যের রাজা ওইয়ো নিম্বা মাত্র ৩৪ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে তোরোর প্রধানমন্ত্রীর ক্যালভিন রওমিরে আকিকি রাজার মৃত্যুর খবর জানান।

তোরোর প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, 'রাজমুকুটের ধারাবাহিকতা নিশ্চিত করা হয়েছে।'

বিবৃতিতে আরও বলা হয়, 'মহামান্য রাজা একজন যুবরাজকে উত্তরাধিকারী হিসেবে রেখে গেছেন। তোরো রাজ্যের ঐতিহ্য ও রীতিনীতি অনুযায়ী উপযুক্ত সময়ে আনুষ্ঠানিকভাবে তার পরিচয় প্রকাশ করা হবে।'

শুক্রবার এই খবর ছড়িয়ে পড়ার পর উগান্ডাজুড়ে শোকের ছায়া নেমে আসে। 

দেশটির মানুষ জানতে পারেন, অজ্ঞাত অসুস্থতার কারণে রাজা বিদেশে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে তোরোর কর্তৃপক্ষ জনগণকে আশ্বস্ত করেছিল যে, ওইয়ো গুরুতর অসুস্থ হলেও জীবিত আছেন।

সিংহাসনে আরোহণের ১০ বছর পূর্তি অনুষ্ঠানে রাজা ওইয়ো। ছবি: এএফপি

ফলে এত অল্প বয়সে তার মৃত্যু অনেকের কাছেই আকস্মিক দুঃসংবাদ।

উগান্ডার পার্লামেন্টের ডেপুটি স্পিকার থমাস তাইয়েবা বলেন, 'এটি মেনে নেওয়া খুব কঠিন।'

রাজা ওইয়ো নামে অধিক পরিচিত এই রাজা ১৯৯৫ সালে তার বাবার মৃত্যুর পর মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসেন। তার কয়েক লাখ প্রজা তাকে গভীরভাবে ভালোবাসতেন।

বেশ কিছু উপজাতীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি সিংহাসনে বসেন এবং রাজা ওইয়ো নিম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ নাম ধারণ করেন।

ওইয়ো অনানুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজার খেতাব পেয়েছিলেন। ১৮ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত রাজ্যের নিযুক্ত অভিভাবকদের মাধ্যমে তিনি রাজ্য পরিচালনা করেন।

লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির তোরোর রাজপরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি তাদের নিজের পরিবারের সদস্যদের মতোই দেখতেন।

২০১১ সালের অক্টোবরে গাদ্দাফির মৃত্যুর আগ পর্যন্ত তিনি একাধিকবার উগান্ডা সফর করেন এবং বহু বছর ওইয়ো ও রানি মাতাকে নানাভাবে সহযোগিতা করেন।

রাজা ওইয়ো একজন যুবরাজ ও উত্তরাধিকারী রেখে গেছেন। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওইয়ো শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিতি পান। তিনি নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করতেন। মৃত্যুর সময় তিনি অবিবাহিত ছিলেন। উগান্ডার সবচেয়ে কাঙ্ক্ষিত অবিবাহিত পুরুষ বলা হতো তাকে।

তোরো উগান্ডার প্রাচীন রাজ্যগুলোর একটি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার পর দেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে প্রজাতন্ত্রের এক প্রেসিডেন্ট ঐতিহ্যবাহী রাজতন্ত্রগুলো নিষিদ্ধ করেছিলেন। ১৯৯৩ সালে এসব রাজতন্ত্র পুনর্বহাল করা হয়।

রাজাদের কোনো রাজনৈতিক ক্ষমতা নেই এবং আইন অনুযায়ী তারা দলীয় রাজনীতিতে অংশ নিতে পারেন না। তবে উপজাতীয় সংস্কৃতির রক্ষক হিসেবে তারা প্রভাবশালী ভূমিকা পালন করেন।

ওইয়োর রাজ্যের রাজধানী কঙ্গো সীমান্তের কাছে পশ্চিম উগান্ডার একটি প্রত্যন্ত শহরে। ওইয়োর প্রজারা বাতোরো নামে পরিচিত।

Related Topics

টপ নিউজ

সর্বকনিষ্ঠ রাজা / উগান্ডা / ওইয়ো নিম্বা / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, চলতি বছর আক্রান্ত ১ লাখ ৩ হাজার ছাড়াল
  • ৩৪ বছর বয়সে প্রয়াত ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটি
  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
  • দিল্লিতে আটক অভিজিৎ দীপকে, গ্রামের বাড়িতে মারা গেলেন দাদি
  • অভিনয়ের বাইরে নানা পাটেকার ছিলেন কৃষক, সমাজকর্মী আর রাঁধুনিও

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net