Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

আন্তর্জাতিক

ওয়াল স্ট্রিট জার্নাল
10 May, 2026, 02:50 pm
Last modified: 10 May, 2026, 02:49 pm

Related News

  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের
  • দক্ষিণ লেবাননে ‘বড় অভিযানের’ ঘোষণা ইসরায়েলের; ক্রুসেডারদের ঐতিহাসিক বোফোর্ট দুর্গ দখলের দাবি
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইরান চুক্তিতে সংশোধন আনতে বলেছেন ট্রাম্প, নতুন করে আলোচনা, চূড়ান্ত হতে সময় লাগবে
  • দক্ষিণ লেবাননের অন্যতম বড় শহর নাবাতিয়াহ ঘিরে ফেলার দ্বারপ্রান্তে ইসরায়েল

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

ওয়াল স্ট্রিট জার্নাল
10 May, 2026, 02:50 pm
Last modified: 10 May, 2026, 02:49 pm
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি

ইরানের বিরুদ্ধে বিমান হামলা জোরালো করতে ইরাকের মরুভূমিতে একটি অত্যন্ত গোপন সামরিক আউটোপোস্ট বা ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। এই ঘাঁটির অস্তিত্ব গোপন রাখতে তারা এমনকি ইরাকি বাহিনীর ওপরও বিমান হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানায়, যুদ্ধের ঠিক আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের সম্মতিতে ইসরায়েল এই স্থাপনাটি তৈরি করে। এটি মূলত ইসরায়েলি বিশেষ বাহিনীর আবাসস্থল এবং বিমানবাহিনীর একটি লজিস্টিক হাব বা রসদ সরবরাহের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। মূলত কোনো ইসরায়েলি পাইলট বা বিমান শত্রুপক্ষের এলাকায় বিধ্বস্ত হলে যেন দ্রুত উদ্ধার অভিযান (সার্চ-অ্যান্ড-রেসকিউ) চালানো যায়, সেজন্যই সেখানে উদ্ধারকারী দল মোতায়েন রাখা হয়েছিল। যদিও এখন পর্যন্ত কোনো ইসরায়েলি পাইলটকে উদ্ধার করার প্রয়োজন পড়েনি।

তবে এপ্রিলের শুরুতে ইরানের ইসফাহানের কাছে যখন একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, তখন ইসরায়েল সহায়তার প্রস্তাব দিয়েছিল। শেষ পর্যন্ত মার্কিন বাহিনী নিজেরাই তাদের দুই বৈমানিককে উদ্ধার করে। ওই উদ্ধার অভিযান চলাকালীন সুরক্ষামূলক বিমান হামলা চালিয়ে ইসরায়েল সহায়তা করেছিল।

মার্চের শুরুতে ইসরায়েলি এই ঘাঁটিটি প্রায় আবিষ্কৃত হতে যাচ্ছিল। ইরাকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এক স্থানীয় মেষপালক ওই এলাকায় হেলিকপ্টার উড্ডয়নসহ অস্বাভাবিক সামরিক তৎপরতার কথা জানায়। এরপর ইরাকি সামরিক বাহিনী বিষয়টি তদন্ত করতে সেনা পাঠায়। তখন ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইরাকি সেনাদের ওই স্থান থেকে দূরে সরিয়ে দেয়। ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইরাকি সরকার তখন এই হামলার নিন্দা জানিয়েছিল, যাতে একজন ইরাকি সেনা নিহত হন।

যৌথ অপারেশন কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেনেন্ট জেনারেল কায়েস আল-মুহাম্মাদাওয়ি তখন রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, 'এই হঠকারী অভিযান কোনো সমন্বয় বা অনুমোদন ছাড়াই পরিচালিত হয়েছিল।' পরবর্তীতে মার্চ মাসে ইরাক এ বিষয়ে জাতিসংঘে একটি অভিযোগ জমা দেয়। সেখানে তারা এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। তবে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, ওই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা ছিল না। এই সংঘর্ষের খবর ইরাকি ও আরব সংবাদমাধ্যমে ব্যাপক প্রচার পায় এবং হামলাকারী কারা তা নিয়ে নানা জল্পনা শুরু হয়।

মেষপালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইরাকি সেনারা ভোরে 'হামভি' গাড়ি নিয়ে ওই স্থানের দিকে রওনা হয়। জেনারেল মুহাম্মাদাওয়ি জানান, দলটি সেখানে পৌঁছালে তীব্র হামলার শিকার হয়, যাতে একজন সেনা নিহত ও দুইজন আহত হন। এরপর ইরাকি কর্তৃপক্ষ ওই এলাকায় তল্লাশি চালাতে 'কাউন্টার টেররিজম সার্ভিস'-এর আরও দুটি ইউনিট পাঠায়। যারা সেখানে সামরিক উপস্থিতির প্রমাণ পায়।

মুহাম্মাদাওয়ি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, 'মনে হচ্ছে হামলার আগে সেখানে একটি স্থলবাহিনী মোতায়েন ছিল, যাদের আকাশপথ থেকে সহায়তা দেওয়া হচ্ছিল এবং তাদের সক্ষমতা আমাদের ইউনিটগুলোর চেয়ে অনেক বেশি ছিল।' 

ইরাকি সরকারের একজন মুখপাত্র এই ঘটনা বা ইসরায়েলি ঘাঁটির বিষয়ে নতুন করে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

ইরাকের মরুভূমিতে এই ঘাঁটির অবস্থান এবং এটি রক্ষায় ইসরায়েলের নেওয়া ঝুঁকির চিত্র থেকে বোঝা যায় যে, দেশটি ১ হাজার মাইল দূরে থাকা শত্রুর বিরুদ্ধে কীভাবে সফলভাবে যুদ্ধ চালিয়েছে। ইরাকে এই ঘাঁটির কারণে ইসরায়েল যুদ্ধক্ষেত্রের আরও কাছে পৌঁছাতে পেরেছিল। সূত্রগুলো বলছে, জরুরি উদ্ধার অভিযান দ্রুত পরিচালনা করতে তারা সেখানে বিশেষ বাহিনী মোতায়েন করেছিল।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের আগে এ ধরনের সাময়িক অপারেশনাল সাইট বা ঘাঁটি তৈরি করা মার্কিন বাহিনীর ক্ষেত্রেও দেখা যায়। এমনকি এপ্রিলের শুরুতে বিধ্বস্ত মার্কিন বৈমানিকদের উদ্ধার করতে ইরানের ভেতরেও একটি সাময়িক ফরোয়ার্ড অপারেটিং বেস তৈরি করা হয়েছিল। সেখানে আটকে পড়া কিছু বিমান ও হেলিকপ্টার পরে মার্কিন বাহিনী নিজেরাই ধ্বংস করে দেয়।

কৌশলগত পরামর্শদাতা সংস্থা 'হরাইজন এনগেজ'-এর গবেষণা প্রধান মাইকেল নাইটস বলেন, 'অভিযানের আগে এই ধরনের এলাকাগুলো পরিদর্শন করা এবং অবস্থান তৈরি করা স্বাভাবিক।' তিনি জানান, ইরাকের পশ্চিম মরুভূমি এলাকা অত্যন্ত বিশাল এবং জনবসতিহীন হওয়ায় এটি গোপন আউটোপোস্ট স্থাপনের জন্য আদর্শ জায়গা। ১৯৯১ ও ২০০৩ সালেও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযানের সময় মার্কিন বিশেষ বাহিনী এই এলাকাটি ব্যবহার করেছিল।

নাইটস বলেন, ইরাকি মরুভূমির বাসিন্দারা বছরের পর বছর ধরে আইএস থেকে শুরু করে বিশেষ বাহিনী—সবারই অদ্ভুত সব তৎপরতা দেখেছে এবং তারা এগুলো থেকে দূরে থাকতেই পছন্দ করে। তবে স্থানীয়রা বর্তমান যুদ্ধের সময়ও সেখানে অস্বাভাবিক হেলিকপ্টার চলাচলের কথা তাঁকে জানিয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারাও যুদ্ধের সময় গোপন অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন। মার্চের শুরুতে ইসরায়েলি বিমানবাহিনীর বিদায়ী প্রধান তোমের বার তার বাহিনীর সদস্যদের কাছে একটি চিঠি লিখেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, 'আজকাল বিমানবাহিনীর বিশেষ ইউনিটের যোদ্ধারা এমন সব বিশেষ মিশন পরিচালনা করছে যা কল্পনাকেও ছাড়িয়ে যেতে পারে।' তোমের বার মে মাসের শুরুতে বিমানবাহিনী প্রধান হিসেবে তার মেয়াদ শেষ করেন।
 

Related Topics

টপ নিউজ

ইরাক / ইসরায়েল / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের
  • দক্ষিণ লেবাননে ‘বড় অভিযানের’ ঘোষণা ইসরায়েলের; ক্রুসেডারদের ঐতিহাসিক বোফোর্ট দুর্গ দখলের দাবি
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইরান চুক্তিতে সংশোধন আনতে বলেছেন ট্রাম্প, নতুন করে আলোচনা, চূড়ান্ত হতে সময় লাগবে
  • দক্ষিণ লেবাননের অন্যতম বড় শহর নাবাতিয়াহ ঘিরে ফেলার দ্বারপ্রান্তে ইসরায়েল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net