Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর স্মারক পাসপোর্টে থাকছে ট্রাম্পের ছবি

আন্তর্জাতিক

আল জাজিরা
29 April, 2026, 11:55 am
Last modified: 29 April, 2026, 11:55 am

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর স্মারক পাসপোর্টে থাকছে ট্রাম্পের ছবি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১ ডলারের একটি মুদ্রার খসড়া নকশা প্রকাশ করা হয়েছে। সেখানেও ট্রাম্পের প্রতিকৃতি থাকবে।
আল জাজিরা
29 April, 2026, 11:55 am
Last modified: 29 April, 2026, 11:55 am
পাসপোর্টের নকশায় থাকছে ট্রাম্পের প্রতিকৃতি। এর পটভূমিতে রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র এবং যুক্তরাষ্ট্রের পতাকার বিভিন্ন অংশ। ছবি: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট/রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ইস্যু করা একটি নতুন এবং সীমিত সংস্করণের পাসপোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি স্থান পাবে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের ব্যক্তিগত ব্র্যান্ডিং এবার পাসপোর্টের মাধ্যমে জনজীবনে যুক্ত হচ্ছে।

আগামী জুলাই মাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মাইলফলক বার্ষিকী উদযাপনের যে বড় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, এই স্মারক পাসপোর্টগুলো তারই অংশ। এই উপলক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার হোয়াইট হাউস এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, পাসপোর্টের নকশায় ট্রাম্পের প্রতিকৃতি যুক্ত করা হয়েছে। এর পটভূমিতে রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র এবং যুক্তরাষ্ট্রের পতাকার বিভিন্ন অংশ। এছাড়াও পাসপোর্টে প্রেসিডেন্টের স্বাক্ষরটি সোনালি রঙে খোদাই করা থাকবে।

পাসপোর্টের অন্য একটি পাতায় যুক্তরাষ্ট্রের 'ফাউন্ডিং ফাদারস'দের (প্রতিষ্ঠাতা ব্যক্তিরা) স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করার একটি ছবি থাকবে।

?? https://t.co/BkbO8DAhFz pic.twitter.com/QY4tGjmJLu— The White House (@WhiteHouse) April 28, 2026

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিট বলেন, 'আগামী জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন তার ২৫০তম বার্ষিকী পালন করবে, তখন স্টেট ডিপার্টমেন্ট এই ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতে সীমিতসংখ্যক বিশেষ নকশাকৃত পাসপোর্ট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।'

এই স্মারক পাসপোর্টগুলো ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সির মাধ্যমে আবেদন করে সংগ্রহ করা যাবে। চলতি গ্রীষ্ম থেকেই এর বিতরণ শুরু হবে এবং মজুত থাকা পর্যন্ত নাগরিকরা এটি সংগ্রহ করতে পারবেন।

বর্তমানে ব্যবহৃত মার্কিন পাসপোর্টগুলোতে দেশটির ইতিহাস ও পরিচয়ের সঙ্গে জড়িত বিভিন্ন ছবি থাকে। যেমন— পাসপোর্টের ভেতরের কভারের পাতায় ফোর্ট ম্যাকহেনরির যুদ্ধের পর ফ্রান্সিস স্কট কি-র একটি চিত্রকর্ম রয়েছে। ওই যুদ্ধে আক্রমণের পরও তিনি মার্কিন পতাকাকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন, যা তাকে একটি কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিল। সেই কবিতাটিই পরে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতে পরিণত হয়।

পাসপোর্টের অন্য পাতাগুলোতে আমেরিকান ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেমন— অ্যাপোলো ১১-এর চাঁদে অবতরণ এবং স্ট্যাচু অব লিবার্টির মতো প্রতীকগুলো ফুটিয়ে তোলা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার যুক্ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত এই বিশেষ সংস্করণ।

পাসপোর্টের এই নতুন নকশাটি মূলত ওয়াশিংটনসহ পুরো দেশজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোগের ওপর ট্রাম্পের নাম, ছবি বা স্বাক্ষর বসানোর ধারাবাহিক প্রচেষ্টার সর্বশেষ উদাহরণ।

এ ধরনের কিছু উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। উদাহরণস্বরূপ, এ বছরের ন্যাশনাল পার্ক পাসে জর্জ ওয়াশিংটনের ছবির পাশেই ট্রাম্পের ছবি স্থান পেয়েছে। সাধারণত এই পাসে প্রাকৃতিক দৃশ্যকে প্রাধান্য দেওয়ার যে ঐতিহ্য ছিল, এটি তার থেকে সম্পূর্ণ আলাদা একটি পদক্ষেপ।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১ ডলারের একটি মুদ্রার খসড়া নকশা প্রকাশ করেছে 'ইউনাইটেড স্টেটস মিন্ট', যেখানে ট্রাম্পের প্রতিকৃতি থাকবে।

মুদ্রার জন্য প্রস্তাবিত নকশায় তার ছবির সঙ্গে 'লিবার্টি' এবং 'ইন গড উই ট্রাস্ট' কথাগুলো লেখা থাকবে। মুদ্রার উল্টো পাশে দেখা যাবে তিনি আমেরিকান পতাকার সামনে মুষ্টিবদ্ধ হাত তুলে দাঁড়িয়ে আছেন এবং সেখানে 'ফাইট ফাইট ফাইট' স্লোগানটি লেখা আছে। ২০২৪ সালে পেনসিলভেনিয়ার বাটলারের এক নির্বাচনী সভায় তার ওপর প্রাণঘাতী হামলার পর তিনি এই স্লোগানটি দিয়েছিলেন।

No fake news here. These first drafts honoring America's 250th Birthday and @POTUS are real.

Looking forward to sharing more soon, once the obstructionist shutdown of the United States government is over. https://t.co/c6HChM6ijG— U.S. Treasurer Brandon Beach (@TreasurerBeach) October 3, 2025

ট্রাম্প নিউ ইয়র্কের 'পেন স্টেশন'-এর নাম পরিবর্তন করে তার নামে করার জন্য ডেমোক্র্যাটিক সিনেটর চাক শুমারের ওপর চাপ দিয়েছিলেন। বিনিময়ে তিনি ফেডারেল অবকাঠামো তহবিল ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে তার এই প্রচেষ্টাটি সফল হয়নি।

এছাড়াও, ট্রাম্প ওয়াশিংটন ডিসির বিভিন্ন সরকারি ভবনে বড় বড় ব্যানারের মাধ্যমে নিজের ছবি প্রদর্শন করছেন।

এমনকি মার্কিন রাজধানীর স্থাপত্যশৈলীতেও ট্রাম্পের ব্যক্তিগত রুচির প্রতিফলন ঘটছে। গত বছরের অক্টোবরে একটি বিশাল বলরুম তৈরির জন্য তিনি হোয়াইট হাউসের 'ইস্ট উইং' ভেঙে ফেলেন। এছাড়া ফ্রান্সের প্যারিসের মতো রাজধানীতে একটি 'বিজয় তোরণ' নির্মাণের পরিকল্পনাও তাঁর রয়েছে।

গত ডিসেম্বরে ওয়াশিংটন ডিসির 'কেনেডি সেন্টার'-এর সঙ্গে ট্রাম্পের নাম যুক্ত করা হয়। ট্রাম্পের মনোনীত বোর্ড সদস্যদের একটি বিতর্কিত ভোটের ঠিক একদিন পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো জাতীয় প্রতিষ্ঠানের নাম দায়িত্বরত কোনো প্রেসিডেন্টের নামে করা হলো।

এর কয়েক দিনের মধ্যেই কর্মীরা ভবনটির বাইরের অংশে ধাতব হরফে নতুন নাম যুক্ত করেন। বর্তমানে কেন্দ্রটির নাম রাখা হয়েছে 'দ্য ডোনাল্ড জে ট্রাম্প অ্যান্ড দ্য জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস'।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / পাসপোর্ট / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net