নিজেদের জনগণকে সমর্থন না করে ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ বেছে নিয়েছে: মার্কো রুবিও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের কাছে কূটনীতির মাধ্যমে মার্কিন-ইসরায়েলি হামলা ঠেকানোর সুযোগ ছিল। তবে তারা সেটি করতে পারেনি। তারা আলোচনায় তারা ব্যর্থ হয়েছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও এ কথা বলেন। তিনি বলেন, যুদ্ধ শেষ করার জন্য এখন আলোচনা চলছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা এটি আগেই করতে পারতাম। আমি বলতে চাইছি, এমন একটি ইরানি সরকারের কথা ভাবুন, যারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন না করে ও অস্ত্র তৈরির জন্য শত শত কোটি ডলার ব্যয় না করে সেই অর্থ ইরানের জনগণের কল্যাণে বিনিয়োগ করত, যাতে তাদের পানির অভাব না হতো, যাতে তাদের অর্থনীতিতে সুযোগ তৈরি হতো।'
'ইরানের জনগণ অসাধারণ। তারা অত্যন্ত সম্পদশালী, অত্যন্ত উদ্যোগী। কিন্তু তাদের সরকারই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারা তাদের দেশের সম্পদ হিজবুল্লাহ, হামাস এবং অভ্যন্তরীণ শিয়া মিলিশিয়াদের সমর্থনের জন্য ব্যয় করার পথ বেছে নিয়েছে', বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
