Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান

আন্তর্জাতিক

আল জাজিরা
16 March, 2026, 11:00 am
Last modified: 16 March, 2026, 11:06 am

Related News

  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • হরমুজে সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে বলেন, ‘জাপান স্বাধীনভাবে কী করতে পারে এবং প্রচলিত আইনি কাঠামোর মধ্যে থেকে কী করা সম্ভব, আমরা তা খতিয়ে দেখছি।’
আল জাজিরা
16 March, 2026, 11:00 am
Last modified: 16 March, 2026, 11:06 am
৭ মার্চ ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার (ফাইল ছবি/বিবিসি)

হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অনুরোধ প্রত্যাখ্যান করেছে তাঁর দুই প্রধান মিত্র অস্ট্রেলিয়া ও জাপান। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি উন্মুক্ত রাখতে ওয়াশিংটন ক্রমাগত চাপ দিলেও, নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছে ক্যানবেরা ও টোকিও।

অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী ক্যাথরিন কিং এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তাদের কাছে যে অনুরোধ এসেছে সে অনুযায়ী অস্ট্রেলিয়া কী ধরনের সহায়তা দিচ্ছে তা তারা স্পষ্ট করেছে।

কিং বলেন, 'আমাদের কাছে আসা অনুরোধগুলোর বিপরীতে আমাদের অবদান ঠিক কী হবে, সে বিষয়ে আমরা অত্যন্ত স্পষ্ট। আমরা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতকে বিমান দিয়ে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছি। বিশেষ করে ওই এলাকায় বিপুল সংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের উপস্থিতির বিষয়টি বিবেচনা করে আমরা এই সহায়তা দিচ্ছি।'

তিনি আরও বলেন, 'তবে আমরা হরমুজ প্রণালীতে কোনো জাহাজ পাঠাচ্ছি না। আমরা জানি এটি কতটা গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমাদের কাছে চাওয়া হয়েছে বা যে বিষয়ে আমরা অবদান রাখছি বিষয়টি কিন্তু এমন নয়।'

এদিকে জাপানও জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী তেলবাহী জাহাজকে পাহারা দিতে নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে বলেন, 'পাহারাদার জাহাজ পাঠানোর বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করিনি। জাপান স্বাধীনভাবে কী করতে পারে এবং প্রচলিত আইনি কাঠামোর মধ্যে থেকে কী করা সম্ভব, আমরা তা খতিয়ে দেখছি।'

এদিকে ইরান বর্তমানে এই সরু প্রণালী কার্যত অবরোধ আরোপ করে রেখেছে।

এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প তার মিত্র দেশগুলোকে সামরিকভাবে সম্পৃক্ত হওয়ার দাবি জানিয়ে আসছেন। বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় এই সরু হরমুজ প্রণালী দিয়ে।

এই টানটান উত্তেজনার মধ্যেই জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চলতি সপ্তাহের শেষের দিকে ওয়াশিংটন ডিসি সফরে যাচ্ছেন। সেখানে ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই সংকট নিরসনের পথ খোঁজা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সফরের আগেই জাহাজ না পাঠানোর ঘোষণা দিয়ে জাপান সরকার তাদের শক্ত অবস্থানের জানান দিয়েছে।

Related Topics

টপ নিউজ

জাপান / অস্ট্রেলিয়া / হরমুজ প্রণালী / যুদ্ধজাহাজ / পাঠানোর আহ্বান / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / প্রত্যাখ্যান / জাপানের প্রধানমন্ত্রী / সানায়ে তাকাইচি / অস্ট্রেলিয়ার পরিবহণমন্ত্রী / ক্যাথরিন কিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • হরমুজে সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net