Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা

আন্তর্জাতিক

আল জাজিরা
13 March, 2026, 03:00 pm
Last modified: 13 March, 2026, 03:04 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • ট্রাম্পের ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন প্রতিনিধি পরিষদের ভোট: কতটা কার্যকর হবে এই পদক্ষেপ?

ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নাগরিক নিহত, সৌদি আরবেও ব্যাপক হামলার চেষ্টা

এর আগে গত বুধবার ওমানের সালালাহ বন্দরের জ্বালানি ট্যাংকারেও ড্রোন হামলা হয়েছিল। তবে তেহরান সেই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
আল জাজিরা
13 March, 2026, 03:00 pm
Last modified: 13 March, 2026, 03:04 pm
ওমানের রাইসুত এলাকার সালালাহ বন্দরের তেলের সংরক্ষণাগার থেকে ধোঁয়া উঠছে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ভিডিও থেকে নেওয়া, প্রকাশ করা হয় ১১ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স।

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের উত্তাপ এখন উপসাগরীয় দেশগুলোতেও প্রবলভাবে অনুভূত হচ্ছে। ওমানের সোহার প্রদেশে ড্রোন হামলায় দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা লক্ষ্য করে চালানো একঝাঁক ড্রোন প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শুক্রবার সকালে এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সোহার প্রদেশের আল-আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন আঘাত হানে। এতে সেখানে কর্মরত দুই বিদেশি নাগরিক প্রাণ হারান এবং আরও কয়েকজন আহত হন। অন্য একটি ড্রোন নির্জন এলাকায় পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

এর আগে গত বুধবার ওমানের সালালাহ বন্দরের জ্বালানি ট্যাংকারেও ড্রোন হামলা হয়েছিল। তবে তেহরান সেই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকা (ডিপ্লোম্যাটিক কোয়ার্টার) লক্ষ্য করে আসা একটি 'শত্রু ড্রোন' আকাশেই ধ্বংস করা হয়েছে। এই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস অবস্থিত। প্রায় একই সময়ে সৌদি আরবের অন্যান্য প্রান্তেও আরও তিনটি ড্রোন ভূপাতিত করা হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র পরে জানান, দেশের মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল এবং রিয়াদের পশ্চিম এলাকাগুলোতে আরও আটটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। সব মিলিয়ে গত কয়েক দফায় অন্তত ১৪টি ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করেছে সৌদি বাহিনী।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কেন্দ্রস্থলেও শুক্রবার সকালে একটি হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করার সময় সেটির ধ্বংসাবশেষ একটি ভবনের সামনে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ওই হামলায় এ পর্যন্ত প্রায় ১,৩০০ মানুষ নিহত এবং ১০,০০০ এর বেশি মানুষ আহত হয়েছেন।

এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক সম্পদ রয়েছে, সেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণে নিহতের সংখ্যা ইতিমধ্যে ৭০০ ছাড়িয়েছে।

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / ওমান / ড্রোন হামলা / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • ট্রাম্পের ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন প্রতিনিধি পরিষদের ভোট: কতটা কার্যকর হবে এই পদক্ষেপ?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net