Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত সঠিক; ‘আমাদের উচিত বাংলাদেশের পাশে থাকা’: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

জিও নিউজ
05 February, 2026, 09:40 am
Last modified: 05 February, 2026, 09:38 am

Related News

  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত সঠিক; ‘আমাদের উচিত বাংলাদেশের পাশে থাকা’: পাকিস্তানের প্রধানমন্ত্রী

জিও নিউজ
05 February, 2026, 09:40 am
Last modified: 05 February, 2026, 09:38 am
ছবি: পিআইডি

২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান মাঠে নামবে না বলে বুধবার নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জোর দিয়ে বলেন, যথেষ্ট বিচার-বিবেচনা ও আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে পাকিস্তানের উচিত বাংলাদেশের পাশে পূর্ণ সমর্থন নিয়ে দাঁড়ানো।

মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন: 'টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচটি খেলব না। কারণ পাকিস্তান মনে করে এটা খেলার মাঠ, রাজনীতির জায়গা নয়। খেলার মাঠে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। আমরা অত্যন্ত সুচিন্তিত অবস্থান নিয়েছি। আমাদের উচিত পূর্ণ সমর্থন নিয়ে বাংলাদেশের পাশে থাকা। আমি মনে করি এটি অত্যন্ত সঠিক সিদ্ধান্ত।'

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ও শাহবাজ শরিফের মধ্যকার এক বৈঠকের পর এই চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হয়।

মূলত বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর আগে ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধ প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরবর্তীতে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় সংস্থাটি। 

বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এরপর বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। তাদের দাবি, ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু হওয়ার এত অল্প সময় আগে সূচি পরিবর্তন করা সম্ভব নয়।

এদিকে পাকিস্তান সরকারের সূত্র বলছে, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কটের পেছনে আরও কিছু বিষয় কাজ করেছে। এর মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে আইসিসির 'পক্ষপাতমূলক আচরণ' প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। 'প্রতিবাদের অংশ হিসেবেই' ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে না নামার জন্য পাকিস্তানি দলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আইসিসি-প্রধান জয় শাহর একপেশে সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কার্যত ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বর্ধিত অংশে পরিণত হয়েছে। এ ধরনের পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিরপেক্ষতা ও সাম্যের নীতিকে ক্ষুণ্ণ করেছে। 

আইসিসি একেক দেশের জন্য একেক রকম মানদণ্ড প্রয়োগ করছে বলেও তারা অভিযোগ সূত্রগুলোর।

উদ্ভূত পরিস্থিতিতে এক বিবৃতিতে আইসিসি আশা প্রকাশ করেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি 'পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের' লক্ষ্যে কাজ করবে। 

জাতীয় সরকারের বিশেষ অধিকারের বিষয়টি স্বীকার করলেও আইসিসি প্রকাশ্যে পিসিবিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে বলেছে, ম্যাচ বয়কটের এ সিদ্ধান্ত ক্রিকেট ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এর ভক্তদের জন্য ক্ষতিকর।

পাকিস্তান জাতীয় দল এখন এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টে অংশ নিতে শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থান করছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কা ও ভারতে যৌথভাবে টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / টি-টুয়েন্টি বিশ্বকাপ / ক্রিকেট / ভারত / ভারত-পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net