Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
এপস্টিন ইস্যুতে সাক্ষ্য দিতে সাবেক প্রিন্স অ্যান্ড্রুর ওপর চাপ বাড়ছে

আন্তর্জাতিক

বিবিসি
03 February, 2026, 10:30 am
Last modified: 03 February, 2026, 10:30 am

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

এপস্টিন ইস্যুতে সাক্ষ্য দিতে সাবেক প্রিন্স অ্যান্ড্রুর ওপর চাপ বাড়ছে

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, ‘সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আমি সবসময় বলেছি, যার কাছে তথ্য আছে তাকে তা প্রকাশ করার জন্য প্রস্তুত থাকতে হবে।’
বিবিসি
03 February, 2026, 10:30 am
Last modified: 03 February, 2026, 10:30 am
সাপ্তাহিক ছুটিতে সাবেক প্রিন্স অ্যান্ড্রুকে উইন্ডসর গ্রেট পার্কে ঘোড়ায় চড়তে দেখা গেছে। ছবি: রয়টার্স

যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ভুক্তভোগীদের পক্ষে থাকা বিশিষ্ট আইনজীবী গ্লোরিয়া অলরেড বলেন, অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের উচিত তার জানা তথ্যগুলো সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা। তিনি বিবিসিকে বলেন, 'এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি এবং তার কাছে এমন তথ্য আছে যা তিনি শেয়ার করতে পারেন।'

তবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত সর্বশেষ ইমেইল গুলোতে দেখা গেছে, এপস্টিন তদন্তে সহায়তা করতে অ্যান্ড্রুর কাছে এর আগেই একাধিকবার অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। এর মধ্যে ২০২০ সালে যুক্তরাজ্যের হোম অফিসে পাঠানো একটি আনুষ্ঠানিক অনুরোধও ছিল।

রাজপরিবারের সূত্র থেকেও একই ধরনের আহ্বান এসেছিল। সেখানে বলা হয়, 'যাদের কাছে তথ্য রয়েছে, তাদের উচিত যেকোনো তদন্তে সহায়তার কথা বিবেচনা করা। তবে শেষ পর্যন্ত এটি অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর ও তার বিবেকের বিষয়।'

২০১৯ সালে এমিলি মেইটলিসকে দেওয়া অ্যান্ড্রুর বহুল আলোচিত নিউজনাইট সাক্ষাৎকারের কথা উল্লেখ করে অলরেড বলেন, 'তিনি কেন বিবিসির সঙ্গে এক ঘণ্টার এক বিপর্যয়কর টেলিভিশন সাক্ষাৎকার দিতে রাজি হলেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলতে রাজি হলেন না?' 

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারও এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, 'সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আমি সবসময় বলেছি, যার কাছে তথ্য আছে তাকে তা শেয়ার করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি যদি তা করতে প্রস্তুত না হন তবে আপনি ভুক্তভোগী-কেন্দ্রিক হতে পারেন না।'

রাজপরিবারের সূত্রগুলো বলছে, বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য না আসাকে উদাসীনতা হিসেবে দেখা উচিত নয়। জনমনে যে ক্ষোভ রয়েছে, তা রাজকীয় সহকারীরা পুরোপুরি বুঝতে পারছেন।

প্রাসাদ এই বিষয়ে প্রকাশিত ফাইলগুলোর ওপর নজর রাখছে। বাকিংহাম প্যালেসের আনুষ্ঠানিক অবস্থান হলো—রাজা ও রানি 'সব ধরনের নির্যাতনের ভুক্তভোগী ও বেঁচে থাকা মানুষদের প্রতি তাদের চিন্তা ও গভীর সহানুভূতি আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।'

এখন পর্যন্ত অ্যান্ড্রু সাক্ষ্য দিতে আগ্রহী—এমন কোনো লক্ষণ দেখাননি। তিনি সব সময়ই কোনো ধরনের অনিয়মের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন।

গত শরতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাটরা সাবেক এই রাজপুত্রকে এপস্টিনের বিষয়ে তার জানা তথ্য জানাতে নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। তবে তিনি এর কোনো জবাব দেননি।

সর্বশেষ প্রকাশিত ইমেইল গুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার সাক্ষ্য আদায়ের আগের প্রচেষ্টার ব্যাপ্তি প্রকাশ পেয়েছে।

২০২০ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও অ্যান্ড্রুর আইনজীবীদের মধ্যে একাধিক ইমেইল আদান–প্রদান হয়। সেখানে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তার সাক্ষ্য দেওয়ার সময় ও স্থান নির্ধারণের চেষ্টা করেছিল।

এই সাক্ষ্য যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র—যেকোনো জায়গায় দেওয়া যেত। তবে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে শীতল যোগাযোগের কারণে কোনো অগ্রগতি হয়নি, যদিও উভয় পক্ষই তদন্তে সহায়তার বিষয়ে অ্যান্ড্রুর প্রকাশ্য প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছিল।

একপর্যায়ে হতাশা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, 'আগের আলোচনাগুলো আবার টেনে আনার কোনো অর্থ নেই', এবং তারা পুনরায় প্রশ্ন তোলে—'প্রিন্স অ্যান্ড্রু সাক্ষাৎকার দিতে রাজি কি না এবং হলে তা কবে অনুষ্ঠিত হবে।'

আরেক ইমেইলে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানায়, 'স্বেচ্ছায় সাক্ষাৎকার নেওয়ার সব প্রচেষ্টা শেষ হয়ে গেছে।'

এরপর যুক্তরাষ্ট্রের আইনগত কর্তৃপক্ষকে যুক্তরাজ্যের সহায়তা চাইতে হয়, যা 'মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স' নামে পরিচিত। এই প্রক্রিয়ায় এক দেশ অন্য দেশের সহায়তায় বিদেশে থাকা কোনো সাক্ষীকে সাক্ষ্য দিতে বাধ্য করতে পারে।

ইমেইল গুলোতে দেখা যায়, ২০২০ সালের এপ্রিল মাসে হোম অফিসে এমন একটি অনুরোধ পাঠানো হয়েছিল। এক মার্কিন আইনি প্রতিনিধির ইমেইলে উল্লেখ করা হয়, লন্ডনে যখন কোভিড-১৯ মহামারির চূড়ান্ত পর্যায় আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছিল, ঠিক তখনই অনুরোধটি পৌঁছানোয় তারা বিস্মিত হন।

পরবর্তীতে যুক্তরাজ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ২০২১ সালের আগস্টে ভার্জিনিয়া জিউফ্রের করা মামলার প্রভাব নিয়েও প্রশ্ন ওঠে। ওই মামলায় জিউফ্রে অ্যান্ড্রু ও এপস্টিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন।

এই পরিস্থিতিতে অ্যান্ড্রু একজন সাক্ষী না হয়ে অভিযুক্তে পরিণত হন, যা চলমান মামলার সময় তার কাছ থেকে বক্তব্য নেওয়ার বিষয়টিকে আরও জটিল করে তোলে।

মার্কিন পক্ষ থেকে এমন মন্তব্যও আসে যে, এ বিষয়ে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ 'হাত গুটিয়ে বসে আছে'।

শেষ পর্যন্ত জিউফ্রের করা মামলাটি ২০২২ সালে আদালতের বাইরে নিষ্পত্তি হয়। অ্যান্ড্রু সব অভিযোগ অস্বীকার করেন এবং তাকে কোনো সাক্ষ্য দিতে হয়নি।

Related Topics

টপ নিউজ

প্রিন্স অ্যান্ড্রু / জেফ্রি এপস্টিন / যৌন অপরাধী / ইমেইল / মামলা / ভার্জিনিয়া জিউফ্রে / সাক্ষী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net