Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
ভেনেজুয়েলায় হামলার পর এবার ট্রাম্প বললেন, কলম্বিয়ায় অভিযান ‘ভালোই শোনাচ্ছে’

আন্তর্জাতিক

আরটি
05 January, 2026, 10:50 pm
Last modified: 05 January, 2026, 11:00 pm

Related News

  • ডোনাল্ড ট্রাম্পের চাপে বৈরুতে হামলা থেকে পিছু হটায় তোপের মুখে নেতানিয়াহু
  • আবারও শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: সিএনএন
  • সিএনএনের বিশ্লেষণ: ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বহুমুখী স্থবিরতার ঝুঁকি, ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট
  • ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ
  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের

ভেনেজুয়েলায় হামলার পর এবার ট্রাম্প বললেন, কলম্বিয়ায় অভিযান ‘ভালোই শোনাচ্ছে’

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, কলম্বিয়া ‘একজন অসুস্থ ব্যক্তির দ্বারা পরিচালিত হচ্ছে’।
আরটি
05 January, 2026, 10:50 pm
Last modified: 05 January, 2026, 11:00 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভেনেজুয়েলায় চালানো অভিযানের মতো কলম্বিয়াতেও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, কলম্বিয়া 'একজন অসুস্থ ব্যক্তির দ্বারা পরিচালিত হচ্ছে'। 

পেত্রোকে একজন 'মাদক নেতা' হিসেবে অভিহিত করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। গত বছর তিনি পেত্রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

ট্রাম্প বলেন, 'কলম্বিয়া খুবই পীড়িত… একজন অসুস্থ মানুষ দেশটি চালাচ্ছেন, যিনি কোকেন বানাতে এবং যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি এটা আর বেশিদিন করতে পারবেন না, আমি বলে দিচ্ছি।' 

যুক্তরাষ্ট্র কি কলম্বিয়ায় সামরিক অভিযান চালাবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমার কাছে এটা বেশ ভালোই শোনাচ্ছে'।

পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, 'অপবাদ দেওয়া বন্ধ করুন'। সেইসঙ্গে তিনি লাতিন আমেরিকার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ না হলে তাদের সঙ্গে 'চাকর ও দাসের' মতোই আচরণ করা হবে।  

ভেনেজুয়েলার মার্কিন বাহিনীর অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর মধ্যেই কলম্বিয়া নিয়ে ট্রাম্পের মন্তব্য নতুন আলোচনার জন্ম দিলো। 

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছে চীন। ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে ও স্পেন যৌথ বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য 'ভীষণ বিপজ্জনক নজির' তৈরি করেছে।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ভেনেজুয়েলা / কলম্বিয়া / নিকোলাস মাদুরো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ডোনাল্ড ট্রাম্পের চাপে বৈরুতে হামলা থেকে পিছু হটায় তোপের মুখে নেতানিয়াহু
  • আবারও শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: সিএনএন
  • সিএনএনের বিশ্লেষণ: ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বহুমুখী স্থবিরতার ঝুঁকি, ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট
  • ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ
  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net