Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
চোখ বাঁধা, হাতকড়া পরা ছবির পর মাদুরোর নতুন ভিডিও প্রকাশ 

আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমস
04 January, 2026, 11:35 am
Last modified: 04 January, 2026, 11:35 am

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?

চোখ বাঁধা, হাতকড়া পরা ছবির পর মাদুরোর নতুন ভিডিও প্রকাশ 

নিউইয়র্ক টাইমস
04 January, 2026, 11:35 am
Last modified: 04 January, 2026, 11:35 am

ছবি: সংগৃহীত

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এটি ভেনেজুয়েলার আটক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ছবি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরোকে আটক করার কয়েক ঘণ্টা পর একটি মার্কিন যুদ্ধজাহাজে ছবিটি তোলা হয়।

ছবিতে ধূসর রঙের সোয়েটশার্ট ও সোয়েটপ্যান্ট পরা এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। তার চোখ বাঁধা এবং হাতে হাতকড়া। তার ডান হাতে একটি পানির বোতল ধরা ছিল।

ছবির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, 'ইউএসএস ইও জিমা জাহাজে নিকোলাস মাদুরো।' ফ্লোরিডায় নিজের রিসর্ট মার-আ-লাগো থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কয়েক মিনিট আগে তিনি এই ছবিটি পোস্ট করেন। ভাষণে তিনি ঘোষণা করেন, আমেরিকা এখন থেকে ভেনেজুয়েলা 'চালাবে'।

ইউএসএস ইও জিমা হলো একটি উভচর যুদ্ধজাহাজ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবিয়ান সাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজগুলোর মধ্যে এটি অন্যতম। অক্টোবরে একটি মার্কিন নৌযানে হামলার পর বেঁচে যাওয়া ব্যক্তিদের এই জাহাজেই উদ্ধার করে আনা হয়েছিল।

ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাস থেকে হেলিকপ্টারে করে ইও জিমা জাহাজে নিয়ে যাওয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'বেশ সুন্দর একটা ফ্লাইট ছিল। আমি নিশ্চিত তারা এটা উপভোগ করেছেন। তবে তারা প্রচুর মানুষকে হত্যা করেছেন।'

Perp walked.pic.twitter.com/34iIsFUDdG— Rapid Response 47 (@RapidResponse47) January 4, 2026

শনিবার মাদুরো ও তার স্ত্রীকে নিয়ে নিউইয়র্কের পথে রওনা দেওয়া হয়। সেখানে তাদের বিরুদ্ধে 'নার্কো-টেররিজম' (মাদক-সন্ত্রাসবাদ) ও কোকেন আমদানির ষড়যন্ত্রের অভিযোগে বিচার করা হবে।

চোখ বাঁধা এবং হাতকড়া পরা অবস্থায় মাদুরোর ছবিটি ছিল আটকের পর এই নেতার প্রকাশিত প্রথম ছবি। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মাদুরো ও তার স্ত্রী এখনো বেঁচে আছেন কি না—তার প্রমাণ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য চাওয়ার কয়েক ঘণ্টা পরই এই ছবিটি প্রকাশ করা হয়।

ট্রাম্প জানান, তিনি ও তার দল সরাসরি ভিডিও ফিডের মাধ্যমে এই অভিযান পর্যবেক্ষণ করেছেন। পরে তিনি নিজের এবং মন্ত্রিসভার অন্য জ্যেষ্ঠ সদস্যদের ছবিও পোস্ট করেন, যেখানে তাদের সরাসরি অভিযানটি দেখতে দেখা যায়। ওই ছবিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ উপস্থিত ছিলেন।

ছবির প্রকাশের পর নিউইয়র্কে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) সদর দপ্তরের ভেতরে মাদুরোকে নিয়ে যাওয়ার একটি নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, ডিইএ কর্মকর্তারা তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন।

হোয়াইট হাউসের 'র‍্যাপিড রেসপন্স ৪৭' অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি পোস্ট করা হয়। এতে লোয়ার ম্যানহাটনে ডিইএ অফিসের ভেতরে মাদুরোকে হাঁটিয়ে নিয়ে যেতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ৬৩ বছর বয়সি এই নেতা কালো রঙের সোয়েটশার্ট পরে আছেন, তার হাতে হাতকড়া। 'ডিইএ এনওয়াইডি' লেখা সংবলিত নীল কার্পেট বিছানো একটি করিডর দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এ সময় তাকে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে 'গুড নাইট' ও 'হ্যাপি নিউ ইয়ার' বলতেও শোনা যায়।

অন্য একটি ভিডিওতে মাদুরোকে যুক্তরাষ্ট্রের মাটিতে নামতে দেখা গেছে। শনিবার সন্ধ্যায় প্রথমে তাকে একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় এবং পরে সেখান থেকে নিউইয়র্ক সিটিতে স্থানান্তর করা হয়।

Related Topics

টপ নিউজ

নিকোলা মাদুরো / নিকোলাস মাদুরো / ভেনেজুয়েলা / যুক্তরাষ্ট্র / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net