Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
মৃত্যুকূপ গাজায় সাংবাদিকতা: প্রতি মাসে গড়ে ১৩ সাংবাদিকের মৃত্যু, ২২ মাসে নিহত ২৭০

আন্তর্জাতিক

আল জাজিরা
12 August, 2025, 09:55 am
Last modified: 12 August, 2025, 10:14 am

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • ‘মিথ্যুক ও গণহত্যার দোসর’ রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের  
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী

মৃত্যুকূপ গাজায় সাংবাদিকতা: প্রতি মাসে গড়ে ১৩ সাংবাদিকের মৃত্যু, ২২ মাসে নিহত ২৭০

আল জাজিরা
12 August, 2025, 09:55 am
Last modified: 12 August, 2025, 10:14 am
ছবি: আল জাজিরা

আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ (২৮) গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি মিডিয়া তাঁবুতে ইসরায়েলের ইচ্ছাকৃত হামলায় তার চার সহকর্মীর সঙ্গে নিহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৩৫ মিনিটে একটি ইসরায়েলি ড্রোন ওই তাঁবুতে হামলা চালায় বলে জানান আল জাজিরার প্রতিবেদক হানি আল-শায়ের। 

মোট সাতজন ওই হামলায় নিহত হন। নিহতদের মধ্যে আছেন আল জাজিরার প্রতিবেদক মোহাম্মদ কুরেইকেহ (৩৩) এবং ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের (২৫), মোহাম্মদ নুফাল (২৯) ও মোয়ামেন আলিওয়া (২৩)।

আল জাজিরা সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা

এটি প্রথম ঘটনা নয়। গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েল অন্তত পাঁচজন আল জাজিরা সাংবাদিককে হত্যা করেছে।

২০২৩ সালের ১৪ ডিসেম্বর গাজার খান ইউনিসে প্রতিবেদনের সময় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আল জাজিরার ক্যামেরাপার্সন সামের আবুদাকা। একই হামলায় গাজার ব্যুরোপ্রধান ওয়েল দাহদুহ আহত হন। আবুদাকাকে ঘটনাস্থলেই মৃত্যুর জন্য ফেলে রাখা হয়, কারণ ইসরায়েলি সেনারা উদ্ধারকর্মীদের পৌঁছাতে বাধা দেয়।

২০২৪ সালের ৭ জানুয়ারি খান ইউনিসে গাড়িতে ভ্রমণের সময় মিসাইল হামলায় নিহত হন ওয়েলের জ্যেষ্ঠ পুত্র ও আল জাজিরা সাংবাদিক হামজা দাহদুহ।

২০২৪ সালের ৩১ জুলাই, শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় সাংবাদিক ইসমাইল আল-ঘোল এবং তার ক্যামেরাপার্সন রামি আল-রিফি নিহত হন, যদিও তাদের গাড়িতে স্পষ্ট 'গণমাধ্যম' চিহ্ন ছিল এবং দু'জনই গণমাধ্যমের সদস্য হিসেবে পরিচয় বহনকারী 'প্রেস' লেখা ভেস্ট পরেছিলেন।

১৫ ডিসেম্বর মধ্য গাজার নুসেইরাত শিবিরে বিমান হামলায় নিহত হন আল জাজিরার আহমেদ আল-লুহ আর ২৪ মার্চ উত্তর গাজার বেইত লাহিয়ায় নিহত হন সাংবাদিক হোসাম শাবাত (২৩)।

গাজা: সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ

গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সংঘাত।

ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অব ওয়ার প্রকল্পের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, প্রাক্তন যুগোস্লাভিয়ার যুদ্ধ এবং ৯/১১-পরবর্তী আফগানিস্তান যুদ্ধ—মোট নিহত সাংবাদিকদের সংখ্যার চেয়েও বেশি।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, ২০২৪ ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর—বিশ্বজুড়ে ১২০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। চলতি বছরেই গাজায় ইসরায়েলি হামলায় ৫০ জনের বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধ

আল জাজিরা তাদের সাংবাদিকদের লক্ষ্য করে হত্যাকে 'গণমাধ্যমের স্বাধীনতার ওপর আরেকটি সুস্পষ্ট ও পরিকল্পিত আঘাত' হিসেবে নিন্দা জানিয়েছে। তাদের ভাষ্যে, আল-শরীফ ও সহকর্মীরা ছিলেন গাজার ভেতর থেকে খবর প্রচারের শেষ কণ্ঠস্বরগুলোর মধ্যে, যেখানে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশ ইসরায়েল নিষিদ্ধ করেছে।

জাতিসংঘে ফিলিস্তিনি মিশন অভিযোগ করেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আল-শরীফ ও কুরেইকেহকে হত্যা করেছে, যারা 'ইসরায়েলের গণহত্যা ও অনাহারের নথি তুলে ধরছিলেন'।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র তদন্তের আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের বিনা ভয়ে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে আল-শরীফকে 'সাহসী ও অসাধারণ' সাংবাদিক হিসেবে উল্লেখ করেছে। ২০২৪ সালে তিনি মানবাধিকার রক্ষক পুরস্কার পান।

প্রতি মাসে গড়ে ১৩ সাংবাদিক নিহত

মনিটরিং ওয়েবসাইট শিরিন.পিএস-এর হিসাবে, ২২ মাসের যুদ্ধে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ২৭০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন—অর্থাৎ মাসে গড়ে প্রায় ১৩ জন। এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর নামে, যাকে ২০২২ সালে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছিল।

এই পরিসংখ্যানকে আরও ভয়াবহ করে তুলেছে এই বাস্তবতা যে, গাজা যখন মাঠ পর্যায়ের কণ্ঠস্বর হারাচ্ছে, ঠিক তখনই ইসরায়েল অবরুদ্ধ এ ভূখণ্ডে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করেছে।

ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরার ভিডিও সাংবাদিক আহমেদ আল-লুহ এবং ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সদস্যদের জানাজায় অংশ নিচ্ছেন শোকসন্তপ্তরা। ছবি: রামাদান আবেদ/রয়টার্স

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে সাংবাদিকদের হত্যা ও আটক গাজায় এমন এক তথ্যশূন্যতা তৈরি করেছে, যা সম্ভাব্য যুদ্ধাপরাধ আড়াল করে দিচ্ছে।

এ বছরের জুনে আরএসএফ, সিপিজে ও বিভিন্ন সংবাদমাধ্যম যৌথ বিবৃতিতে জানায়, গাজায় স্থানীয় সাংবাদিকরা যারা বহির্বিশ্বের জন্য খবর সরবরাহ করছিলেন, তারা ক্রমাগত জীবন-হুমকির মুখে রয়েছেন।

আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও সাংবাদিকদের ওপর হামলা অব্যাহত রয়েছে। অ্যামনেস্টি এক বিবৃতিতে বলেছে, 'ইসরায়েল কেবল সাংবাদিকদের হত্যা করছে না, বরং গণহত্যার নথিভুক্তি ঠেকাতে সাংবাদিকতাকেই আক্রমণ করছে।'

ইসরায়েলের গাজা যুদ্ধ চলাকালে নিহত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নাম নিচে দেওয়া হলো:

 

Related Topics

টপ নিউজ

গাজা উপত্যকা / গাজা যুদ্ধ / ইসরায়েল-গাজা / গণহত্যা / গাজায় গণহত্যা / সাংবাদিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • ‘মিথ্যুক ও গণহত্যার দোসর’ রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের  
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net