Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ইউক্রেনের চাসিভ ইয়ার শহর দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক

সিএনএন
31 July, 2025, 05:45 pm
Last modified: 31 July, 2025, 05:45 pm

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

ইউক্রেনের চাসিভ ইয়ার শহর দখলের দাবি রাশিয়ার

ওপেন-সোর্স মানচিত্রভিত্তিক ইউক্রেনীয় ওয়েবসাইট ডিপস্টেটের তথ্যমতে, শহরটির পশ্চিমাংশ এখনও কিয়েভের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সিএনএন
31 July, 2025, 05:45 pm
Last modified: 31 July, 2025, 05:45 pm
২৫ জুলাই চাসিভ ইয়ারের কাছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর যুদ্ধ চিকিৎসকরা একজন আহত ইউক্রেনীয় সেনার চিকিৎসা করছেন। ছবি: ওলেগ পেট্রাসিউক/ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী/রয়টার্স

ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর চাসিভ ইয়ার দখলের দাবি করেছে রাশিয়া। প্রায় ১৮ মাসের সংঘর্ষের পর তারা শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে মস্কো।

তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে দেশটির সামরিক কমান্ড নিশ্চিত করেছে, রুশ বাহিনী চাসিভ ইয়ারের আশপাশে হামলা চালিয়েছে।

বাখমুতের পশ্চিমে কয়েক মাইল দূরে অবস্থিত এই শহরে ইউক্রেনীয় বাহিনী এখনও 'প্রতিরক্ষা বজায় রাখছে' বলেও জানিয়েছে তারা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

যুদ্ধের আগে শহরটিতে ১২ হাজার মানুষের বসবাস ছিল। তবে দুই বছর ধরে চলা বিমান ও গোলাবর্ষণের কারণে শহরটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ওপেন-সোর্স মানচিত্রভিত্তিক ইউক্রেনীয় ওয়েবসাইট ডিপস্টেটের তথ্যমতে, শহরটির পশ্চিমাংশ এখনও কিয়েভের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

রাশিয়ার এই দাবি সত্য হলে, তা হবে দোনেৎস্ক অঞ্চলে মস্কোর জন্য একটি বড় কৌশলগত অর্জন। এর ফলে স্লোভিয়ানস্ক, ক্রামাতোর্স্ক ও কোস্তানটিনিভকা ঘাঁটিশহরগুলো অভিমুখে অগ্রসর হওয়ার পথ খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছর দোনেৎস্কের অনেক এলাকা দখল করেছে রুশ বাহিনী। এতে তাদের প্রচুর প্রাণহানিও হয়েছে।

কৌশলগত শহর পোক্রোভস্ক তিন দিক থেকে ঘেরা এবং রুশ বাহিনী দোনেৎস্ক ও দিনিপ্রোপেট্রোভস্ক সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে।

বিশ্লেষকদের মতে, রুশ বাহিনী কৌশল পরিবর্তন করেছে। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পায়ে হেঁটে বা মোটরসাইকেলে চলাফেরা করছে, যাতে ইউক্রেনীয় ড্রোন প্রতিরক্ষা এড়িয়ে চলা যায়।

কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

বৃহস্পতিবার ভোরে কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয় বছরের এক শিশু ও তার মা রয়েছেন।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, সভিয়াতোশিনস্কি জেলার একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভের উদ্দেশে রাশিয়া ৩০০টির বেশি ড্রোন এবং আটটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। 

তিনি বলেন, 'আজ আবারও বিশ্ব দেখল—আমেরিকা ও ইউরোপের সঙ্গে আমাদের শান্তির আকাঙ্ক্ষার জবাবে রাশিয়া নতুনভাবে প্রদর্শনীমূলক হত্যাকাণ্ড চালিয়েছে।'

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / রাশিয়া / চাসিভ ইয়ার / ভলোদিমির জেলেনস্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net