Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ইসরায়েল-ইরান সংঘাত; উপসাগরীয় দেশগুলোর পুঁজিবাজারে দরপতন

আন্তর্জাতিক

রয়টার্স
15 June, 2025, 08:50 pm
Last modified: 15 June, 2025, 09:33 pm

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

ইসরায়েল-ইরান সংঘাত; উপসাগরীয় দেশগুলোর পুঁজিবাজারে দরপতন

রোববার (১৫ জুন) সকালে নাগাদ কাতারি শেয়ারবাজার সূচক ২.৯ শতাংশ পড়ে যায়। এছাড়া, উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান কাতার ন্যাশনাল ব্যাংক-এর শেয়ারও ৩.৩ শতাংশ কমে যায়।
রয়টার্স
15 June, 2025, 08:50 pm
Last modified: 15 June, 2025, 09:33 pm
ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রা নেওয়ায় রোববার সকালে উপসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারগুলোতে বড় ধরনের ধস নামে।

ইসরায়েল জানিয়েছে, শুক্রবার থেকে কয়েক দিন ধরে চলা হামলায় তারা ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক নেতাদের লক্ষ্য করেছে। তেল আবিবের পক্ষ থেকে জানানো হয়, তেহরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখার জন্য এই দীর্ঘমেয়াদি অভিযান চালানো হবে।

এর জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায় এবং রোববারের নির্ধারিত পারমাণবিক আলোচনা বাতিল করে দেয়। যুক্তরাষ্ট্র বলেছে, ওই আলোচনাই ছিল ইসরায়েলের বোমাবর্ষণ ঠেকানোর একমাত্র পথ।

রোববার (১৫ জুন) সকাল ৮টা ১৫ মিনিট (স্থানীয় সময়) নাগাদ কাতারি শেয়ারবাজার সূচক ২.৯ শতাংশ পড়ে যায়। প্রায় সব কোম্পানির শেয়ারই নেতিবাচক ধারায় ছিল। এর মধ্যে কাতার গ্যাস ট্রান্সপোর্ট নাকিলাত ৩.১ শতাংশ ও কাতার ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার কোম্পানি ১.৭ শতাংশ শেয়ার দর হারায়। 

উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান কাতার ন্যাশনাল ব্যাংক-এর শেয়ারও ৩.৩ শতাংশ কমে যায়।

শনিবার রাতে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়, যার মধ্যে দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের একটি অফশোর প্ল্যান্টও ছিল। ইরান ও কাতার এই গ্যাসক্ষেত্র একত্রে ব্যবহার করে এবং এখান থেকেই ইরানের গ্যাস উৎপাদনের বড় অংশ আসে। এই হামলায় মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানিতে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

সৌদি আরবের সূচক দিনের শুরুতে ৩.৬ শতাংশ পড়ে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে ১.৬ শতাংশ নিচে অবস্থান নেয়।

কুয়েতে মূল সূচক ৪.৩ শতাংশ পড়ে যায়। জাজিরা এয়ারওয়েজ-এর শেয়ার ১০ শতাংশ পর্যন্ত কমে, কারণ বিমানসংস্থাগুলো ওই অঞ্চলের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি শেয়ারবাজার শুক্রবার যথাক্রমে ১.৯ ও ১.৩ শতাংশ  দর পতনের পরে বন্ধ হয়। এই দুই বাজার সোমবার পুনরায় খোলার কথা রয়েছে।

উল্লেখ্য, পারমাণবিক আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ওমান।

উপসাগরীয় অঞ্চল এবং বিস্তৃত মধ্যপ্রাচ্যের অন্য বাজারগুলোর মধ্যে মাসকাট স্টক এক্সচেঞ্জ ১.৫ শতাংশ কমে, বাহরাইন সূচক ০.৮ শতাংশ এবং তেলআবিব সূচক ১.৫ শতাংশ নিচে নেমে যায়।

এদিকে, সপ্তাহের প্রথম লেনদেনে প্রাথমিকভাবে পতনের মুখে পড়লেও দিন শেষে উর্ধ্বমুখী হয়েছে তেল আবিবের শেয়ারবাজার।

তেল আবিবের প্রধান সূচক ব্লু-চিপ টিএ-৩৫ সূচক ০.৫ শতাংশ বেড়ে বন্ধ হয়। একইসঙ্গে বিস্তৃত সূচক টিএ-১২৫ ০.৪ শতাংশ বেড়ে দিন শেষ করে। এর আগে লেনদেনের শুরুতে দুই সূচকেই প্রায় ২ শতাংশ দর পতন হয়েছিল।

শেয়ারবাজারে এই ঘুরে দাঁড়ানোকে অর্থনীতির দৃঢ়তা হিসেবে ব্যাখ্যা করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। তিনি বলেন, 'এটি প্রমাণ করে, গোলাগুলির মধ্যেও ইসরায়েলের অর্থনীতি কতটা টেকসই।'

Related Topics

টপ নিউজ

ইরান-ইসরায়েল / ইরানে হামলা / ইসরায়েল / তেল আবিব / শেয়ারবাজার / শেয়ারের দরপতন / উপসাগরীয় বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান
  • ‘আজ রাতে তেহরানকে জ্বলতে হবে’: ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভির

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net