Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত: পিএল-১৫ই ক্ষেপণাস্ত্রের পেছনে আছে চীনের রোবট বাহিনী

আন্তর্জাতিক

মাইনিউজ
10 May, 2025, 08:35 pm
Last modified: 11 May, 2025, 04:45 pm

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন
  • ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত: পিএল-১৫ই ক্ষেপণাস্ত্রের পেছনে আছে চীনের রোবট বাহিনী

যদিও এ বিষয়ে খুব বেশি কিছু জানা যায়নি, তবে সামরিক বিষয়ক ওয়েবসাইট দ্য ওয়ার জোনের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, পাকিস্তান চীনের তৈরি পিএল-১৫ই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
মাইনিউজ
10 May, 2025, 08:35 pm
Last modified: 11 May, 2025, 04:45 pm
ছবি: সংগৃহীত

চীনের তৈরি অস্ত্র ব্যবহার করে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করার কয়েক ঘণ্টার মধ্যেই চীন তাদের আধুনিক প্রযুক্তির পিএল-১৫ই ক্ষেপণাস্ত্র তৈরির একটি পুরনো ভিডিও নতুন করে সম্প্রচার করেছে।

গত বুধবার (৭ মে) পাকিস্তানে হামলার জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। তার কয়েক ঘণ্টা পরই চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে পিএল-১৫ই ক্ষেপণাস্ত্র তৈরির অত্যাধুনিক রোবোটিক প্রক্রিয়ার একটি পুরনো ভিডিও পুনরায় সম্প্রচার করা হয়।

সিসিটিভি গত বছরের জুলাইয়ে প্রথম প্রচার করেছিল। ভিডিওটি গত বৃহস্পতিবার (৮মে) ফের প্রচারের পর চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন এই ক্ষেপণাস্ত্র এখন স্বল্প ব্যয়ে ব্যাপকহারে উৎপাদন সম্ভব। আর সম্ভবত এটি দেশটির সামরিক রপ্তানি বাড়ানোর একটি ইঙ্গিতও।

ভিডিওটিতে দূরপাল্লার আকাশযুদ্ধে পিএল-১৫ই ক্ষেপণাস্ত্রের (আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য  পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের একটি সংস্করণ, যা রপ্তানির জন্য তৈরি করা হয়েছে) কার্যকারিতা তুলে ধরা হয়।

ভিডিওতে কয়েকজন বিশেষজ্ঞ জানান, চীন তার সামরিক উৎপাদন ব্যবস্থায় 'কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি' ব্যবহার শুরু করায় এখন ২৪ ঘণ্টা কোনো মানবশক্তি ছাড়াই ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্ভব। এই প্রযুক্তিব্যবস্থা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের সঙ্গে মানিয়ে নিতে পারে। ফলে উৎপাদনের গতি যেমন বাড়ে, তেমনি খরচও কমে।

চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশনের (এভিআইসি)র বৈদ্যুতিক সরঞ্জাম শাখার পরিচালক ইয়াও চ্যাংহং বলেন, 'চায়না এয়ারবোর্ন মিসাইল অ্যাকাডেমিতে আমাদের উৎপাদন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রাংশ শনাক্ত, স্থাপন, ওয়েল্ডিং ও গুণগতমান পরীক্ষা করতে পারে। এখানে সমুদয় উৎপাদন প্রক্রিয়াই স্বয়ংক্রিয়।'

তিনি আরও বলেন, 'যখন এগুলো তৈরির কাঁচামাল প্রস্তুত থাকে এবং সফটওয়্যার সেট করা হয়, তখন পুরো প্রক্রিয়াটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজে থেকেই শুরু হয়ে যায়।'

গত বুধবার (৭ মে) পাকিস্তানের পাল্টা হামলায় ফ্রান্সের তৈরি রাফাল ও রাশিয়ার তৈরি সু-৩০এমকেআইসহ ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার করার দাবি ওঠে।

যদিও এ বিষয়ে খুব বেশি কিছু জানা যায়নি, তবে সামরিক বিষয়ক ওয়েবসাইট দ্য ওয়ার জোনের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, পাকিস্তান চীনের তৈরি পিএল-১৫ই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এতে বলা হয়, অন্তত দুইটি স্থানে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শনাক্ত করা গেছে।

চীনের চতুর্থ প্রজন্মের এই পিএল-১৫ই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় ১৪৫ কিলোমিটার। বিপরীতে যুক্তরাষ্ট্রের তৈরি চতুর্থ প্রজন্মের এআইএম-১২০সি/ডি ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় ১২০ কিলোমিটার।

যুদ্ধের সময় পিএ-১৫ই ক্ষেপণাস্ত্রটি জে-১০সিই ফাইটারের রাডারের সঙ্গে যুক্ত করা হলে এটি আরও অনেক দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কারণ, এই রাডার ২৫০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে।

ভিডিওতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমানকে নিরাপদ দূরত্ব থেকেই শত্রুর ওপর আঘাত হানার সুযোগ দেয়। এতে পাল্টা হামলার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং যুদ্ধবিমানের টিকে থাকার সম্ভাবনা বাড়ে।

দূর থেকে আঘাত হানার সক্ষমতার কারণে হামলাকারী যুদ্ধবিমানটি নিরাপদ দূরত্বে থেকেই এ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। ফলে শত্রুপক্ষ পাল্টা আঘাত করার আগেই এটি সরে যেতে পারে।

পাকিস্তানের হাতে চীনের মূল পিএল-১৫ সংস্করণ না থাকলেও, এর রপ্তানি সংস্করণ পিএলই-১৫ থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

চীনের পিএল-১৫ ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক মহলের কাছে বহু বছর ধরেই আগ্রহের বিষয়। এটি চীনের সোভিয়েত-নির্ভরতা থেকে সরে এসে স্বনির্ভরতা অর্জনের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / চীন / ভূপাতিত / ক্ষেপণাস্ত্র / ভারত / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন
  • ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net